Daily Archives: June 25, 2024

জুনিয়র ইনস্ট্রাক্টর পদে নিয়োগ সম্পন্নের দাবি ডিপ্লোমা প্রকৌশলীদের

নিজস্ব প্রতিবেদক, ঢাকা: পলিটেকনিক ইনস্টিটিউট, মনোটেকনিক ও টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের ব্যাপক শিক্ষক সংকট নিরসনে জুনিয়র ইনস্ট্রাক্টর পদে নিয়োগ প্রক্রিয়া দ্রুত সম্পন্ন করার আহ্বান জানিয়েছেন নিয়োগ প্রত্যাশী ডিপ্লোমা প্রকৌশলীরা। বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের মাধ্যমে ১০ম গ্রেডভুক্ত জুনিয়র ইনস্ট্রাক্টর পদে লিখিত ও মৌখিক পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের দ্রুত নিয়োগ প্রক্রিয়া সম্পন্নকরণে উদ্যোগ …

বিস্তারিত পড়ুন

মাদ্রাসা শিক্ষার্থীদের আরবি ভাষায় দক্ষ করার নির্দেশনা

নিজস্ব প্রতিবেদক, ঢাকা: মাদ্রাসা শিক্ষার্থীদের আরবি ভাষায় দক্ষতা অর্জন করানোর নির্দেশনা দিয়েছেন শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের সচিব ড. ফরিদ উদ্দিন আহমদ। সোমবার (২৪ জুন) বিকালে ব্ংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডের সভাকক্ষে অনুষ্ঠিত সভায় এ নির্দেশনা দেন তিনি। ২০২৫-২০২৪ বার্ষিক কর্মসম্পাদন চুক্তির আওতায় মুক্তিযুদ্ধবিষয়ক অনলাইনভিত্তিক রচনা প্রতিযোগিতার পুরস্কার বিতরণ …

বিস্তারিত পড়ুন

পূর্বের পেনশন চালুর দাবিতে ৩ দিনের কর্মবিরতিতে ঢাবি শিক্ষকরা

নিজস্ব প্রতিবেদক, ঢাকা: সর্বজনীন পেনশন স্কিম প্রত্যাহার এবং পূর্বের পেনশন স্কিম চালু রাখার দাবিতে টানা তিন দিনের অর্ধদিবস কর্মবিরতি শুরু করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শিক্ষকরা। ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির ডাকে মঙ্গল থেকে বৃহস্পতিবার (২৫-২৭ জুন) সকাল ৮টা থেকে দুপুর ১টা পর্যন্ত এই কর্মবিরতি চলবে। তবে চলমান পরীক্ষাগুলো এই কর্মসূচির আওতামুক্ত …

বিস্তারিত পড়ুন

নিবন্ধনের আওতায় আনা হবে সব কিন্ডারগার্টেন

নিজস্ব প্রতিবেদক, ঢাকা: আগামী এক বছরের মধ্যে দেশের সব কিন্ডারগার্টেন (কেজি) স্কুলকে বিধিমালা অনুযায়ী নিবন্ধনের আওতায় আনা হবে বলে জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা সচিব ফরিদ আহাম্মদ। মঙ্গলবার (২৫ জুন) ‘জাতীয় প্রাথমিক শিক্ষা সপ্তাহ-২০২৪’ উপলক্ষে সচিবালয়ে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সভাকক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ কথা জানান তিনি। এ সময় …

বিস্তারিত পড়ুন

শিক্ষার্থী কম হলেও সব স্কুল একীভূত করা হবে না: গণশিক্ষা সচিব

নিজস্ব প্রতিবেদক, ঢাকা: কোনও স্কুলে শিক্ষার্থী কম হলেও সেটাকে পার্শ্ববর্তী স্কুলের সঙ্গে একীভূত করা হবে না বলে জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব ফরিদ আহাম্মদ। মঙ্গলবার (২৫ জুন) সচিবালয়ে মন্ত্রণালয় সভাকক্ষে এক সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য জানান। যেসব প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী সংখ্যা কম, সেগুলোকে পার্শ্ববর্তী বিদ্যালয়ের সঙ্গে একীভূত করা …

বিস্তারিত পড়ুন

জাতীয় বিশ্ববিদ্যালয়: ২৪ জুন স্থগিত হওয়া অনার্স ৪র্থ বর্ষের পরীক্ষা ১ জুলাই

নিজস্ব প্রতিবেদক, ঢাকা: দেশের বিভিন্ন অঞ্চলে বন্যা পরিস্থিতি অবনতি হওয়ায় জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে অনুষ্ঠিতব্য ২৪ জুন ২০২৪ তারিখের ২০২২ সালের অনার্স চতুর্থ বর্ষ পরীক্ষা আগামী ১ জুলাই (সোমবার) অনুষ্ঠিত হবে। মঙ্গলবার (২৫ জুন) জাতীয় বিশ্ববিদ্যালয় পরীক্ষা নিয়ন্ত্রক (ভারপ্রাপ্ত) মেজবাহ্ উদ্দিন স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। গত রবিবার (২৩ …

বিস্তারিত পড়ুন

বদলি চান ইনডেক্সধারী এমপিওভুক্ত শিক্ষকরা, মানববন্ধন

নিজস্ব প্রতিবেদক, ঢাকা: বেসরকারি এমপিওভুক্ত স্কুল-কলেজ ও মাদ্রাসায় কর্মরত শিক্ষকদের আলাদা গণবিজ্ঞপ্তির দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করছেন বদলি প্রত্যাশী শিক্ষকরা। মঙ্গলবার (২৫ জুন) রাজধানীর ইস্কাটনে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের (এনটিআরসিএ) কার্যালয়ের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে বদলি- প্রত্যাশী শিক্ষকরা বলেন, মাত্র সাড়ে ১২ হাজার টাকা বেতনে নিজ …

বিস্তারিত পড়ুন

গোয়াল ঘরে ঝুলছিল এমপিওভুক্ত স্কুল শিক্ষকের নিথর দে*হ

শেরপুরঃ জেলার শ্রীবরদী উপজেলায় মাসুদুর রহমান (৪৬) নামের এক সহকারী শিক্ষকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (২৫ জুন) সকালে নিজ বাড়ির গোয়াল ঘর থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। নিহত মাসুদুর রহমান শ্রীবরদী উপজেলা কাকিলাকুড়া ইউনিয়নে গবরীকুড়া গ্রামের মোজাম্মেল হক খোকার ছেলে। তিনি গবরীকুড়া আকন্দ কলম আলী উচ্চ বিদ্যালয়ের …

বিস্তারিত পড়ুন

১৮ ক্যাটাগরিতে ১২৬ জন পাচ্ছেন প্রাথমিক শিক্ষা পদক

নিজস্ব প্রতিবেদক।। জাতীয় পর্যায়ে ব্যক্তি, প্রতিষ্ঠান ও শিক্ষার্থী-এই তিন ক্ষেত্রে মোট ১৮ ক্যাটাগরিতে ১২৬ জনকে দেওয়া হচ্ছে জাতীয় প্রাথমিক শিক্ষা পদক। বিভিন্ন ক্যাটাগরিতে বিজয়ীদের সর্বনিম্ন ২০ হাজার টাকা থেকে ৫০ হাজার টাকা, স্বর্ণপদক এবং সনদপত্র দেওয়া হবে। মঙ্গলবার (২৫ জুন) সকালে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সভাকক্ষে ‘জাতীয় প্রাথমিক শিক্ষা সপ্তাহ-২০২৪’ …

বিস্তারিত পড়ুন

অষ্টম শ্রেণি চালুর জন্য প্রস্তুত ১৫৪ স্কুল

নিজস্ব প্রতিবেদক।। ঢাকা: দেশের আরও ১৫৪ স্কুল অষ্টম শ্রেণি চালু করার জন্য প্রস্তুত। পাশাপাশি আগামী তিন বছরে আরও এক হাজার স্কুলে অষ্টম শ্রেণি পর্যন্ত চালু করার মতো অবকাঠামো আছে বলে জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব ফরিদ আহাম্মদ। জাতীয় প্রাথমিক শিক্ষা সপ্তাহ-২০২৪ উপলক্ষে মঙ্গলবার (২৫ জুন) সচিবালয়ে প্রাথমিক ও গণশিক্ষা …

বিস্তারিত পড়ুন