গোয়াল ঘরে ঝুলছিল এমপিওভুক্ত স্কুল শিক্ষকের নিথর দে*হ

শেরপুরঃ জেলার শ্রীবরদী উপজেলায় মাসুদুর রহমান (৪৬) নামের এক সহকারী শিক্ষকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (২৫ জুন) সকালে নিজ বাড়ির গোয়াল ঘর থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

নিহত মাসুদুর রহমান শ্রীবরদী উপজেলা কাকিলাকুড়া ইউনিয়নে গবরীকুড়া গ্রামের মোজাম্মেল হক খোকার ছেলে। তিনি গবরীকুড়া আকন্দ কলম আলী উচ্চ বিদ্যালয়ের ধর্ম বিষয়ক সহকারী শিক্ষক হিসেবে কর্মরত ছিলেন।

কাকিলাকুড়া ইউনিয়নের ৩নং ওয়ার্ডের ইউপি সদস্য মোতালেব ও নিহত মাসুদের চাচা বলেন, আজ সকালে মাসুদের পরিবার ঘুম থেকে উঠে তাকে ঘরে না পেয়ে খোঁজ করতে থাকেন। পরে গোয়াল ঘরে গরু বের করতে গিয়ে দেখেন মাসুদের মরদেহ গোয়াল ঘরে ঝুলছে। তাৎক্ষণিক থানা পুলিশকে জানানো হয়। মরদেহের পাশে একটি চিরকুট পড়েছিল ছিল। এতে লেখা ছিল, ‘আমার মৃত্যুর জন্য কেউ দায়ী নয়। আমার ছেলের কবরের পাশে যেন আমাকে মাটি দেওয়া হয়।’

মাসুদের চাচা মোতালেব আরও বলেন, তার কোনো শত্রু নেই। আমাদের জানা মতে কারো সাথে ঝামেলাও নেই। গতরাতে রাতে খেলা দেখে ঘুমাতে যায়। সকালে কী হলো আমরা নিজেরাও বুঝতে পারছি না।

শ্রীবরদী থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) সিরাজুল ইসলাম বলেন, আমরা ঘটনাস্থলে গিয়ে মরদেহটি গোয়াল ঘর থেকে উদ্ধার করি। পরবর্তীতে আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে।

শিক্ষাবার্তা ডটকম/এএইচএম/২৫/০৬/২০২৪


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.