Daily Archives: June 10, 2024

‘নতুন শিক্ষাক্রমে শিশুরা ঘুমানোর সময়ও পাচ্ছে না’

নিজস্ব প্রতিবেদক, ঢাকা: নতুন শিক্ষাক্রম বাতিল কিংবা সংস্কারের দাবিতে আবারও রাস্তায় নেমেছেন অভিভাবকরা। তারা জানিয়েছেন, নতুন শিক্ষাক্রমের জন্য দেশের শিক্ষার্থী-অভিভাবকরা এখনো প্রস্তুত নয়। এ শিক্ষাক্রমে সন্তানের লেখাপড়ার খরচ বেড়ে গেছে। সরকার খরচ কমানোর আশ্বাস দিলেও বাস্তবে তা সম্ভব হচ্ছে না। পাশাপাশি অ্যাসাইনমেন্ট, প্রজেক্ট, প্রেজেন্টেশনসহ বিভিন্ন কাজে শিশুরা রাতভর জেগে থাকতে …

বিস্তারিত পড়ুন

একজন দক্ষ শিক্ষকই যোগ্য ছাত্র তৈরির কারিগর

নিজস্ব প্রতিবেদক, ঢাকা: মাদ্রাসা শিক্ষা প্রতিষ্ঠানের অ্যাকাডেমিক ও প্রশাসনিক দক্ষতা বৃদ্ধির পাশাপাশি আর্থিক এবং পরীক্ষা পরিচালনায় স্বচ্ছতা ও শৃঙ্খলা প্রতিষ্ঠায় কাজ করে যাচ্ছে ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়। একইসাথে সারা দেশের অধিভুক্ত প্রায় সকল প্রতিষ্ঠানসমূহের শিক্ষার্থীদের মাঝে মেধা বৃত্তি প্রদান ও বিভিন্ন শিক্ষামূলক বিষয়ের উপর প্রতিযোগিতায় অংশগ্রহণের মাধ্যমে তাদের উৎসাহ প্রদানসহ সম্মানিত …

বিস্তারিত পড়ুন

ছাত্রীকে ফেল করানোর অভিযোগ চবি শিক্ষকের বিরুদ্ধে

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়: জেলার রসায়ন বিভাগের এক ছাত্রী পূর্ব আক্রোশের জেরে ফল পরিবর্তন করে একটি কোর্সে ইচ্ছাকৃত ভাবে ফেইল করিয়ে দেওয়ার অভিযোগ তুলেছেন একই বিভাগের এক অধ্যাপকের বিরুদ্ধে। গত ৫ জুন কোর্স টিচারের বিরুদ্ধে অভিযোগ করে পুনঃনিরীক্ষণের সুযোগ চেয়ে পরীক্ষা নিয়ন্ত্রক বরাবর আবেদন করেন ঐ শিক্ষার্থী। আবেদন পত্রে তিনি উল্লেখ করেন- …

বিস্তারিত পড়ুন

দাবি আদায়ে গুচ্ছ পরীক্ষা বন্ধের হুমকি বাকৃবি শিক্ষকদের

নিজস্ব প্রতিবেদক, বাকৃবি: প্রত্যয় স্কিম প্রত্যাহারের দাবিতে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় (বাকৃবি) শিক্ষক সমিতি আগামী ২৫ থেকে ২৭ জুন অর্ধদিবস ও ৩০ জুন পূর্ণদিবস কর্মবিরতি পালনের ঘোষণা দিয়েছে। এরপরও দাবি আদায় না হলে পহেলা জুলাই থেকে সর্বাত্মক কর্মবিরতি পালিত হবে। সোমবার (১০ জুন) দুপুর ১ টার দিকে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক কমপ্লেক্সে আয়োজিত …

বিস্তারিত পড়ুন

মন্ত্রণালয়গুলো দুর্নীতির ব্যারেজ খুলে রেখেছে: দুদক চেয়ারম্যান

ঢাকা: দুর্নীতি দমন কমিশনের (দুদক) চেয়ারম্যান মোহাম্মদ মঈনউদ্দীন আবদুল্লাহ বলেছেন, ‘কোনো মন্ত্রণালয়ের আইন ও বিধিতে দুর্নীতি দমনের কোনো কথা বলা নেই। মন্ত্রণালয়গুলো দুর্নীতির বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছে না। সব মন্ত্রণালয় যেন দুর্নীতির ব্যারেজ খুলে রেখেছে! মন্ত্রণালয়গুলোর আইনে দুর্নীতিবিরোধী ধারা থাকতে হবে।’ সোমবার দুদক মিডিয়া অ্যাওয়ার্ড–২০২০, ২০২১–এর বিজয়ীদের পুরস্কার বিতরণী অনুষ্ঠান ও …

বিস্তারিত পড়ুন

প্রধান শিক্ষক ছেলের ঘরে ঠাঁই হলো না মায়ের

জামালপুর: জেলার বকশীগঞ্জে মাকে ঘর থেকে বের করে দেওয়ার ঘটনায় ছেলের বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেছেন মাছেমা খাতুন নামে এক নারী। রবিবার (৯ জুন) দুপুর ১২টায় বকশীগঞ্জ সদর ইউনিয়নের সূর্যনগর নঈম মিয়ার বাজার এলাকায় ওই সংবাদ সম্মেলন করা হয়। মাছেমা খাতুনের ছেলের নাম হাফিজুর রহমান। তিনি উপজেলার বগারচর ইউনিয়নের সারমারা সরকারি …

বিস্তারিত পড়ুন

সহযোগী অধ্যাপক পদে পদোন্নতি পেলেন ৪৯ চিকিৎসক

নিজস্ব প্রতিবেদক, ঢাকা: দেশের বিভিন্ন স্বাস্থ্য প্রতিষ্ঠানে কর্মরত ৪৯ জন বিশেষজ্ঞ চিকিৎসককে সহযোগী অধ্যাপক পদে পদোন্নতি দিয়েছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়। রবিবার (৯ জুন) মন্ত্রণালয়ের স্বাস্থ্য সেবা বিভাগের পারসোনেল-১ শাখার উপসচিব সারমিন সুলতানা স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়, ‘স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়াধীন স্বাস্থ্য …

বিস্তারিত পড়ুন

নোয়াখালী মেডিকেল কলেজের নতুন অধ্যক্ষ ডা. জাকির হোসেন

নিজস্ব প্রতিবেদক, ঢাকা: নোয়াখালী আবদুল মালেক উকিল মেডিকেল কলেজের (আমাউমেক) নতুন অধ্যক্ষ হিসেবে কলেজটির মেডিসিন বিভাগের অধ্যাপক ডা. সৈয়দ জাকির হোসেনকে নিয়োগ দেওয়া হয়েছে। এই দায়িত্ব পেয়ে তিনি চুক্তিভিত্তিক নিয়োগকৃত অধ্যক্ষ ডা. আবদুস ছালামের স্থলাভিষিক্ত হয়েছেন। রবিবার (৯ জুন) স্বাস্থ্য মন্ত্রণালয়ের স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের উপসচিব শারমিন ইয়াসমিনের …

বিস্তারিত পড়ুন

বরিশাল বিশ্ববিদ্যালয় প্রেসক্লাবের সভাপতি জয়নাল, সম্পাদক শাহাদাত

তানজিদ শাহ জালাল ইমন, বিশ্ববিদ্যালয় প্রতিবেদক: বরিশাল বিশ্ববিদ্যালয় (ববি) প্রেস ক্লাবের কার্যনির্বাহী কমিটি-২০২৪ গঠন করা হয়েছে।এতে সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছে দৈনিক কালবেলা ও বাংলা ভিশন প্রতিনিধি জয়নাল আবেদীন এবং সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছে চ্যানেল২৪ এর প্রতিনিধি শাহাদাত হোসেন। এক কার্যনির্বাহী কমিটির সভায় রোববার ৯জুনে দুপুরে উপস্থিত সকলের সম্মতিতে ১৫ …

বিস্তারিত পড়ুন

অ্যাসাইনমেন্টের নামে ডিভাইস নির্ভর হয়ে পড়ছে শিশুরা

ঢাকা: নতুন যে শিক্ষাক্রম চালু করা হয়েছে তা কোমলমতি শিক্ষার্থীদের মেধা ও নৈতিকতা ধ্বংসকারী হিসেবে উল্লেখ করে বাতিলের দাবি জানিয়েছেন অভিভাবকরা। শিক্ষাক্রম-২০২১ বাতিল, সন্তানদের সার্বিক শিক্ষা জীবন নিয়ে উদ্বিগ্ন অভিভাবকদের নামে মিথ্যা মামলা ও হয়রানির প্রতিবাদে আয়োজিত এক মানববন্ধনে এ দাবি জানিয়েছেন অভিভাবকরা। সোমবার (১০ জুন) ভিকারুননিসা নুন স্কুলের সামনে …

বিস্তারিত পড়ুন