Daily Archives: June 24, 2024

ঢাবিতে ৩ দিনের কর্মবিরতিতে যাচ্ছেন শিক্ষকরা

নিজস্ব প্রতিবেদক, ঢাকা: অর্থ মন্ত্রণালয় জারি করা পেনশন সংক্রান্ত বৈষম্যমূলক প্রজ্ঞাপন প্রত্যাহারসহ তিন দফা দাবিতে ফের তিনদিনের অর্ধদিবস কর্মবিরতির ঘোষণা দিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) শিক্ষক সমিতি। সেই সঙ্গে প্রতিদিন এক ঘণ্টা অবস্থান কর্মসূচিরও ঘোষণা দেয়া হয়। সেই সঙ্গে প্রতিদিন এক ঘণ্টা অবস্থান কর্মসূচিরও ঘোষণা দেয়া হয়। সোমবার (২৪ জুন) ঢাকা …

বিস্তারিত পড়ুন

বেতনের টাকা শিক্ষাখাতে দেওয়ার ঘোষণা উপজেলা চেয়ারম্যানের

নারায়ণগঞ্জঃ নিজের মাসিক সম্মানি দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের জন্য ব্যয় করার ঘোষণা দিয়েছেন সোনারগাঁর নব নির্বাচিত উপজেলা পরিষদ চেয়ারম্যান মাহফুজুর রহমান কালাম। সোমবার বিকেলে উপজেলার একটি রির্সোটে গণমাধ্যমকর্মীদের সাথে মতবিনিময় সভায় তিনি এ ঘোষণা দেন। মাহফুজুর রহমান কালাম বলেন, শিক্ষা ছাড়া কোনো ধরনের উন্নয়ন সম্ভব নয়। আমি শিক্ষার মানোন্নয়ন চাই। …

বিস্তারিত পড়ুন

দেশে অনলাইন জুয়ায় জড়িত ৫০ লাখ মানুষ

ঢাকা: দেশের ৫০ লাখ মানুষ অনলাইন জুয়ার সঙ্গে জড়িয়ে পড়েছেন বলে জানিয়েছেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক। তিনি বলেছেন, অনলাইন জুয়া থেকে জনগণকে দূরে রাখার জন্য সচেতনতা তৈরিতে সংশ্লিষ্ট সবাইকে নিয়ে সম্মিলিতভাবে প্রচেষ্টা চালানো হচ্ছে। সোমবার (২৪ জুন) সচিবালয়ে বাংলাদেশে নিযুক্ত ফ্রান্সের রাষ্ট্রদূত ম্যারি মাসদুপুইয়ের সঙ্গে বৈঠকের …

বিস্তারিত পড়ুন

দেশে নিবন্ধিত সিমের সংখ্যা ৩৩ কোটি ২৭ লাখ ৫৬ হাজার

নিজস্ব প্রতিবেদক, ঢাকা: ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক জানিয়েছেন, বর্তমানে বাংলাদেশে সেলুলার মোবাইল ফোন অপারেটরের সংখ্যা ৪টি। এগুলো হলো- (১) গ্রামীন ফোন লিমিটড, (২) রবি অজিয়াটা লিমিটেড (৩), বাংলালিংক ডিজিটাল কমিউনিকেশন্স লিমিটেড এবং (৪) টেলিটক বাংলাদেশ লিমিটেড। বর্তমানে এ চারটি মোবাইল অপারেটরের নিবন্ধিত সিম সংখ্যা মোট …

বিস্তারিত পড়ুন

বিএফআরআই ১ম নারী মহাপরিচালক ড. তনু

নিজস্ব প্রতিবেদক, ঢাকা: বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউটের  প্রথম নারী মহাপরিচালক নিযুক্ত হয়েছেন বিএফআরআইয়ের ড. মোহসেনা বেগম তনু। রবিবার মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে। মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের মৎস্য-৫ অধিশাখার যুগ্ম সচিব শাহীনা ফেরদৌসী স্বাক্ষরিত এক অফিস আদেশে বিষয়টি নিশ্চিত করা হয়। ২৫ জুন থেকে পরবর্তী …

বিস্তারিত পড়ুন

উচ্চশিক্ষা প্রতিষ্ঠানে যৌথভাবে কাজ করবে ইউজিসি-মহিলা পরিষদ

নিজস্ব প্রতিবেদক, ঢাকা: দেশের উচ্চশিক্ষা প্রতিষ্ঠানে যৌন হয়রানি এবং নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে যৌথভাবে কাজ করার আগ্রহ প্রকাশ করেছে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন ও বাংলাদেশ মহিলা পরিষদ। ইউজিসি চেয়ারম্যান (অতিরিক্ত দায়িত্ব) প্রফেসর ড. মুহাম্মদ আলমগীরের সাথে বাংলাদেশ মহিলা পরিষদের সভাপতি ডা. ফওজিয়া মোসলেমের নেতৃত্বে সাত সদস্যের এক প্রতিনিধি দলের সৌজন্য …

বিস্তারিত পড়ুন

শেষ কর্মদিবসে অবরুদ্ধ বুয়েট উপাচার্য

বুয়েট: কর্মকর্তা-কর্মচারীরাদের পদোন্নতি নীতিমালা বহালের দাবিতে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) উপাচার্য ড. সত্য প্রসাদ মজুমদারকে তার কার্যালয়ে অবরুদ্ধ করেছেন বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা-কর্মচারীরা। সোমবার (২৪ জুন) বিকেলে তাকে অবরুদ্ধ করেন তারা। ২০১৯ সালে আবরার হত্যার পর শিক্ষার্থীদের আন্দোলনের মুখে তখনকার উপাচার্য সাইফুল ইসলাম সরে গেলে দায়িত্ব পান ড. সত্যপ্রসাদ মজুমদার। আজ তার …

বিস্তারিত পড়ুন

নিয়োগে লাখ লাখ টাকা হাতিয়ে নিলেন প্রধান শিক্ষক!

ময়মনসিংহ: জেলার ভালুকায় শামলা শাহ বালিকা উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. হোজ্জাতুল ইসলামের বিরুদ্ধে বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির অভিযোগ উঠেছে। সম্প্রতি ওই স্কুলের দাতা ও প্রতিষ্ঠাতার বড় ছেলে অবসরপ্রাপ্ত সহকারী শিক্ষক মো. শাহজাহান মিয়া জেলা প্রশাসকসহ বিভিন্ন দপ্তরে লিখিত অভিযোগ দায়ের করেছেন। অভিযোগ সূত্রে জানা যায়, উপজেলার ধীতপুর ইউনিয়নের …

বিস্তারিত পড়ুন

এনটিআরসিএ’কে ২৪ ঘণ্টার আল্টিমেটাম

শিক্ষাবার্তা ডেস্ক, ঢাকা: বয়সসীমা পার হওয়ায় ১৭তম শিক্ষক নিবন্ধনে উত্তীর্ণ হয়েও ৫ম গণবিজ্ঞপ্তিতে আবেদনের সুযোগ বঞ্চিত হয়েছেন ৭৩৯ জন। বিশেষ গণবিজ্ঞপ্তির মাধ্যমে আবেদনের সুযোগ দেওয়ার দাবিতে আজ সোমবার থেকে অবস্থান কর্মসূচি পালন করেছেন তারা। দাবি আদায়ে ২৪ ঘণ্টার আল্টিমেটাম দিয়েছেন আন্দোলনকারীরা। সোমবার (২৪ জুন) দুপুরে অবস্থান কর্মসূচি শেষে এক সংবাদ …

বিস্তারিত পড়ুন

৬৫ হাজার প্রাথমিকের মধ্যে দেশসেরা মুহাম্মদনগর প্রাথমিক বিদ্যালয়

ঢাকা: খুলনার বটিয়াঘাটা উপজেলায় অবস্থিত মুহাম্মদনগর সরকারি প্রাথমিক বিদ্যালয় দেশসেরা শিক্ষা প্রতিষ্ঠানের স্বীকৃতি পেয়েছে। দেশের ৬৫ হাজার ৬২০টি প্রাথমিক বিদ্যালয়ের মধ্যে এ প্রতিষ্ঠানটি শ্রেষ্ঠ প্রাথমিক বিদ্যালয় হিসেবে নির্বাচিত হয়েছে। একই পাইকগাছা উপজেলার তেলিখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মিলন সরকার দেশসেরা সহকারী শিক্ষক নির্বাচিত হয়েছেন। এর আগে মুহাম্মদনগর সরকারি প্রাথমিক বিদ্যালয় দুই …

বিস্তারিত পড়ুন