নিজস্ব প্রতিবেদক, ঢাকা: দেশের বিভিন্ন অঞ্চলে বন্যা পরিস্থিতি অবনতি হওয়ায় জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে অনুষ্ঠিতব্য ২৪ জুন ২০২৪ তারিখের ২০২২ সালের অনার্স চতুর্থ বর্ষ পরীক্ষা আগামী ১ জুলাই (সোমবার) অনুষ্ঠিত হবে।
মঙ্গলবার (২৫ জুন) জাতীয় বিশ্ববিদ্যালয় পরীক্ষা নিয়ন্ত্রক (ভারপ্রাপ্ত) মেজবাহ্ উদ্দিন স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
গত রবিবার (২৩ জুন) বিশ্ববিদ্যালয়টির জনসংযোগ দপ্তরের পরিচালক মো. আতাউর রহমান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, বন্যা পরিস্থিতি অবনতি হওয়ায় জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে অনুষ্ঠিতব্য ২৪ জুন ২০২৪ তারিখের ২০২২ সালের অনার্স চতুর্থ বর্ষ পরীক্ষা এবং ২৫ জুন ২০২৪ তারিখের ২০২২ সালের ডিগ্রি পাস ও সার্টিফিকেট কোর্স দ্বিতীয় বর্ষ পরীক্ষা স্থগিত করা হয়েছে।
অন্যদিকে চতুর্থ বর্ষের আগামী ২৬ এবং ২৭ জুনের পরীক্ষা পূর্বঘোষিত সময়সূচি অনুযায়ী যথারীতি অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. মশিউর রহমান।

শিক্ষাবার্তা ডটকম/এএইচএম/২৫/০৬/২০২৪
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
