Monthly Archives: April 2024

মুজিবনগর দিবসে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

নিজস্ব প্রতিবেদক।। ঐতিহাসিক মুজিবনগর দিবসে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ ১৭ এপ্রিল বুধবার ঐতিহাসিক মুজিবনগর দিবসে ধানমন্ডি-৩২ নম্বরে বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘরের সামনে জাতির পিতার প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করে প্রধানমন্ত্রী বলেন, স্বাধীনতাবিরোধী সব অপশক্তিকে রুখে দিয়ে দেশকে উন্নত-সমৃদ্ধ সোনার বাংলা হিসেবে গড়ে তুলতে …

বিস্তারিত পড়ুন

ডিপ্লোমা প্রকৌশলীদের বিএসসি মর্যাদা দিতে যাচ্ছে সরকার

নিজস্ব প্রতিবেদক।। ডিপ্লোমা প্রকৌশলীদের মধ্যে দুই বছর বা এর বেশি সময় ধরে কর্মরতদের বিএসসি (পাস) সমমান মর্যাদা দিতে যাচ্ছে সরকার। এ বিষয়ে সুপারিশের জন্য এরই মধ্যে ১০ সদস্যের কমিটি গঠন করা হয়েছে। কমিটির সুপারিশের ভিত্তিতে দ্রুত এই বিষয়ে সিদ্ধান্ত নিবে সরকার। গত সোমবার শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদ্রাসা বিভাগের কারিগরি …

বিস্তারিত পড়ুন

এনটিআরসিএ’র শিক্ষক নিয়োগের আবেদন শুরু

নিজস্ব প্রতিবেদক।। বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষক নিয়োগের আবেদন আজ বুধবার দুপুর ১২টা থেকে শুরু হবে। অনলাইনে আবেদন গ্রহণ চলবে আগামী ৯ মে পর্যন্ত। ১০ মে রাত ১২টা পর্যন্ত আবেদনের ফি জমা দিতে পারবেন আবেদনকারীরা। যেভাবে আবেদন করা যাবে: অনলাইনে আবেদন ফি দেওয়া সংক্রান্ত নিয়ম টেলিটক বাংলাদেশ লিমিটেডের ওয়েবসাইটে এবং এনটিআরসিএর ওয়েবসাইটে …

বিস্তারিত পড়ুন

পতাকা উত্তোলনের মধ্য দিয়ে মুজিবনগর দিবসের কর্মসূচি শুরু

নিজস্ব প্রতিবেদক।। মেহেরপুরের মুজিবনগর স্মৃতিসৌধে পতাকা উত্তোলনের মধ্য দিয়ে ঐতিহাসিক মুজিবনগর দিবসের আনুষ্ঠানিকতা শুরু হয়েছে। আজ বুধবার সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে জেলাপ্রশাসনের পক্ষে জাতীয় পতাকা উত্তোলন করা হয়। পতাকা উত্তোলন করেন মুজিবনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. খাইরুল ইসলাম, মুজিবনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা উজ্জ্বল কুমার দত্ত-সহ আনসার ভিডিপি ও পুলিশ সদস্যরা। সকাল …

বিস্তারিত পড়ুন

দেশজুড়ে গরমে অস্বস্তি চরমে

নিজস্ব প্রতিবেদক।। দেশের বিস্তীর্ণ এলাকায় কিছুদিন ধরেই বইছে মৃদু থেকে মাঝারি মাত্রার তাপপ্রবাহ। এতে করে ভীষণ অস্বস্তিতে আছে মানুষসহ সব প্রাণীই। এর মধ্যেই গতকাল রাজধানী ঢাকা, ফরিদপুরসহ কিছু অঞ্চলে অল্প সময়ের জন্য হাল্কা বৃষ্টি হলেও স্বস্তি মেলেনি। আবহাওয়া অফিসও কোনো সুখবর দিতে পারছে না। বরং বলা হচ্ছে, চলতি মাসে তীব্র …

বিস্তারিত পড়ুন

মাধ্যমিকে ডিপ্লোমা প্রকৌশলীদের শিক্ষক হিসেবে নিয়োগের উদ্যোগ

ঢাকাঃ মাধ্যমিক স্তরের শিক্ষাপ্রতিষ্ঠানে গণিত ও বিজ্ঞানের শিক্ষক হিসেবে ডিপ্লোমা প্রকৌশলীদের নিয়োগ দেওয়ার উদ্যোগ নিয়েছে সরকার। আর সে লক্ষ্যে ডিপ্লোধারীরা কোথাও ন্যূনতম দুই বছর চাকরিরত থাকলে তাদের বিএসসি (পাস) সমমান দিতে কমিটি গঠন করা হয়েছে। সোমবার (১৫ এপ্রিল) কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগ এই কমিটি গঠন করে। কারিগরি ও মাদ্রাসা …

বিস্তারিত পড়ুন

মারা গেছেন সান্তাহার সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ মোসলেম

মোঃ রবিঊল ইসলাম (রবীন), আদমদীঘি (বগুড়া) প্রতিবেদকঃ জেলার আদমদীঘি উপজেলার সান্তাহার পৌরসভার চা বাগান এলাকার বাসিন্দা মোসলেম উদ্দীন আহম্মেদ(৮৪) মারা গেছেন । ( ইন্না————– রাজিউন) । তিনি সান্তাহার সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ ও সান্তাহার নাগরিক কমিটির সভাপতি ছিলেন । মঙ্গলবার সকাল সাড়ে নয়টায় বগুড়ার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অব¯’ায় তিনি …

বিস্তারিত পড়ুন

যা নিজের সন্তানকে দিয়ে যা করানো যায় না তা অন্যের সন্তানদের দিয়ে কীভাবে চান?

ড. কামরুল হাসান মামুনঃ আমার বয়স ৬০ ছুঁই ছুঁই। আজ পর্যন্ত একজন রাজনৈতিক নেতা, শিক্ষক, ডাক্তার, ইঞ্জিনিয়ার, আমলা, ব্যবসায়ীকে দেখলাম না যিনি তার আপন সন্তানকে ছাত্র রাজনীতি করতে বলেছেন, মিছিলে ও রাজনৈতিক মিটিংয়ে যেতে বলেছেন। ছাত্র রাজনীতি বলতে শুধু ক্ষমতাকেন্দ্রিক ছাত্র রাজনীতি (যেটা আসলে জাতীয় রাজনীতি) না, আদর্শভিত্তিক বাম ছাত্র …

বিস্তারিত পড়ুন

মোটরসাইকেল কিনে না দেওয়ায় স্কুলছাত্রের আ-ত্ম-হ-ত্যা

কুড়িগ্রামঃ জেলার রৌমারীতে মোটরসাইকেল কিনে না দেওয়ায় বাবার সাথে অভিমান করে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে বন্ধন পাল (১৫) নামের এক স্কুলছাত্র। মঙ্গলবার (১৬ এপ্রিল) সকালে নিজ বাড়ি থেকে ওই স্কুলছাত্রের ঝুলন্ত মরদেহ উদ্ধার করে পুলিশ। নিহত বন্ধন পাল রৌমারী উপজেলার কলেজ পাড়া এলাকার শ্রী শুনীল চন্দ্রের ছেলে ও স্থানীয় …

বিস্তারিত পড়ুন

কৃতি শিক্ষার্থীরাই স্মার্ট বাংলাদেশের ভবিষ্যৎ: স্পিকার

নিজস্ব প্রতিবেদক, রংপুরঃ স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী বলেছেন, জ্ঞানভিত্তিক, আধুনিক ও মানবিক মানুষ হিসেবে শিক্ষার্থীদের গড়ে তুলতে হবে। কৃতি শিক্ষার্থীরাই স্মার্ট বাংলাদেশের ভবিষ্যৎ। মঙ্গলবার নিজ নির্বাচনী এলাকা ২৪ রংপুর-৬ এর অন্তর্গত পীরগঞ্জ উপজেলার রসুলপুর মাহতাবিয়া স্কুল অ্যান্ড কলেজ মাঠে কুমেদপুর ইউনিয়ন পরিষদ ও ইংলিশ কেয়ার আয়োজিত কুমেদপুর ইউনিয়নের কৃতি …

বিস্তারিত পড়ুন