Monthly Archives: April 2024

অগ্রণী ব্যাংকের নতুন উপব্যবস্থাপনা পরিচালক আবুল বাশার

নিজস্ব প্রতিবেদক, ঢাকাঃ উপব্যবস্থাপনা পরিচালক হিসেবে পদোন্নতি পেলেন অগ্রণী ব্যাংক পিএলসির মহাব্যবস্থাপক মো. আবুল বাশার। তিনি ১৯৯৩ সালে সিনিয়র অফিসার হিসেবে অগ্রণী ব্যাংকে কর্মজীবন শুরু করেন। কর্মজীবনের শুরুতে তিনি আর্থিক খাত সংস্কার প্রকল্পে গবেষণা সহযোগী হিসেবে দায়িত্ব পালন করেন। তিনি ব্যাংকটির বিভিন্ন গুরুত্বপূর্ণ কর্পোরেট শাখার শাখা প্রধান, বিভাগীয় প্রধান এবং …

বিস্তারিত পড়ুন

রাবির জনসংযোগ দপ্তরের নতুন প্রশাসক অধ্যাপক পাণ্ডে

রাজশাহীঃ রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) জনসংযোগ দপ্তরের প্রশাসক হিসেবে দায়িত্ব পেয়েছেন বিশ্ববিদ্যালয়ের লোকপ্রশাসন বিভাগের অধ্যাপক ড. প্রণব কুমার পাণ্ডে। মঙ্গলবার (১৬ এপ্রিল) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) অধ্যাপক ড. মো. তারিকুল হাসান স্বাক্ষরিত এক অফিস আদেশে বিষয়টি জানানো হয়। এতে বলা হয়েছে, জনসংযোগ দপ্তরের বর্তমান প্রশাসক অধ্যাপক ড. প্রদীপ কুমার পাণ্ডে বাংলাদেশ পাবালিক …

বিস্তারিত পড়ুন

৫ বৈশাখ বর্ষবরণ করবে জবি, বন্ধ থাকবে ক্লাস-পরীক্ষা

ঢাকাঃ জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) বাংলা বর্ষবরণ অনুষ্ঠান ১৪ এপ্রিলের পরিবর্তে আগামী বৃহস্পতিবার (১৮ এপ্রিল) উদ্‌যাপন করা হবে। এ দিন সকাল সাড়ে ৯টা থেকে বেলা ১টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের সকল ক্লাস ও পরীক্ষা বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) অধ্যাপক ড. মো. আইনুল ইসলাম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ …

বিস্তারিত পড়ুন

চট্টগ্রামে সড়কে প্রাণ গেল বিদেশি শিক্ষার্থীর

চট্টগ্রামঃ জেলায় সড়ক দুর্ঘটনায় ফুটফাফোন জেইডলা (২৩) নামে এক বিদেশি শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। গতকাল সোমবার রাতে নগরীর পতেঙ্গা আউটার লিংক রোডের চরপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় আহত আরও দুই বাংলাদেশি শিক্ষার্থীকে উদ্ধার করে নগরীর একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহত জেইডলা লাওসের নাগরিক। তিনি চট্টগ্রামে এশিয়ান ইউনিভার্সিটি …

বিস্তারিত পড়ুন

লন্ডনের স্কুলে নামাজে নিষেধাজ্ঞা, হাইকোর্টে হেরে গেলেন মুসলিম শিক্ষার্থী

ঢাকাঃ গত বছর যুক্তরাজ্যের লন্ডনে অবস্থিত মিখায়েলা কমিউনিটি স্কুলে নামাজসহ সব ধর্মীয় উপাসনা নিষিদ্ধ করেছে কর্তৃপক্ষ। এ ঘটনার জের ধরে গত মাসে ওই স্কুল ত্যাগ করার ঘোষণা দিয়েছিলেন দুই মুসলিম ছাত্রী। তারও আগে স্কুলের ভেতর নামাজের ওই নিষেধাজ্ঞাকে হাইকোর্টে চ্যালেঞ্জ করেছিলেন আরেক ছাত্রী। আজ মঙ্গলবার বিবিসি জানিয়েছে, আদালতের ওই চ্যালেঞ্জে …

বিস্তারিত পড়ুন

বুয়েটে নতুন ছাত্রকল্যাণ পরিদপ্তর পরিচালক অধ্যাপক আল আমিন

নিজস্ব প্রতিবেদক, ঢাকাঃ বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে (বুয়েট) নতুন ছাত্রকল্যাণ পরিদপ্তর পরিচালক (ডিএসডব্লিউ) হিসেবে পুরকৌশল বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ আল আমিন সিদ্দিককে নিয়োগ দেওয়া হয়েছে। তাকে ছাত্রকল্যাণ পরিদপ্তরের পরিচালকের অতিরিক্ত দায়িত্ব দিয়ে গতকাল সোমবার (১৫ এপ্রিল) এক অফিস আদেশ জারি করেছে বুয়েট কর্তৃপক্ষ। গত ৩০ জুন ২০১৯ থেকে এই পদে দায়িত্ব …

বিস্তারিত পড়ুন

এ মাসে ৪২ ডিগ্রিতে উঠতে পারে তাপমাত্রা

নিজস্ব প্রতিবেদক, ঢাকাঃ ঢাকাসহ দেশের পাঁচ বিভাগ এবং দুই জেলার ওপর দিয়ে বয়ে যাচ্ছে মৃদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ। যা অব্যাহত থাকতে পারে আরও কয়েকদিন। এই সময়ের মধ্যে তাপমাত্রা আরও বাড়তে পারে। এ বছর এপ্রিলের শুরু থেকেই তাপপ্রবাহে পুড়ছে প্রায় সারাদেশ। আবহাওয়াবিদরা বলছেন, বাংলাদেশে প্রায় প্রতিবছরই এপ্রিল মাসে গড়ে সাধারণত …

বিস্তারিত পড়ুন

লিটারে ১০ টাকা বাড়ল সয়াবিন তেলের দাম

ঢাকাঃ সয়াবিন তেলের নতুন দাম নির্ধারণ করা হয়েছে। লিটার প্রতি ১০ টাকা বেড়ে নতুন দাম ১৭৩ টাকা নির্ধারণ করা হয়েছে। ৫ লিটারের সয়াবিন তেল বিক্রি হবে ৮৪৫ টাকা। এছাড়া প্রতি লিটার খোলা পাম তেল ১৩২ টাকা নির্ধারণ করা হয়েছে। এর আগে খুচরা পর্যায়ে প্রতি লিটার বোতলজাত সয়াবিন তেলের দাম ছিল …

বিস্তারিত পড়ুন

বিতর্কে ঢাবিকে হারিয়ে বিজয়ী বশেমুরবিপ্রবি

ঢাকাঃ ‘পাবলিক বিশ্ববিদ্যালয় স্টুডেন্টস অ্যাসোসিয়েশন অব রাজশাহী (পুসার)’ কর্তৃক আয়োজিত আন্তঃবিশ্ববিদ্যালয় বিতর্ক প্রতিযোগিতায় ঢাকা বিশ্ববিদ্যালয়কে (ঢাবি) হারিয়ে বিজয়ী হয়েছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (বশেমুরবিপ্রবি)। গত রবিবার (১৪ এপ্রিল) রাজশাহীর জেলা শিল্পকলা অ্যাকাডেমিতে এ প্রতিযোগিতার পুরস্কার বিতরণ করা হয়। বাংলাদেশ পাবলিক সার্ভিস কমিশনের (পিএসসি) সদস্য এবং রাজশাহী …

বিস্তারিত পড়ুন

সম্পূর্ণ বিনা বেতনে আরব আমিরাতের বিশ্ববিদ্যালয়ে পড়াশোনার সুযোগ

ঢাকাঃ সংযুক্ত আরব আমিরাতের (ইউএই) শারজা অবস্থিত খলিফা বিশ্ববিদ্যালয়। যুক্তরাজ্যভিত্তিক শিক্ষা ও গবেষণাপ্রতিষ্ঠান কোয়াককোয়ারেলি সায়মন্ডস (কিউএস) র‍্যাঙ্কিংয়ে দেশটির বিশ্ববিদ্যালয়গুলো ভালো অবস্থানে আছে। বিশ্ববিদ্যালয়টি বিদেশি শিক্ষার্থীদের জন্য বৃত্তি দিচ্ছে। ২০২৩ সালে খলিফা বিশ্ববিদ্যালয় আছে ১৮১ র‍্যাঙ্কিংয়ে। বিদেশি ও দেশি শিক্ষার্থীদের জন্য ফুল ফান্ডেড বৃত্তি আছে। সম্পূর্ণ বিনা মূল্যে স্নাতকোত্তর ও পিএইচডি …

বিস্তারিত পড়ুন