এইমাত্র পাওয়া

Monthly Archives: April 2024

নতুন বছরে একযোগে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর

ঢাকাঃ প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, আসুন, নতুন বছরে অতীতের সকল ব্যর্থতা-দুঃখ-গ্লানি পেছনে ফেলে সুন্দর ভবিষ্যৎ বিনির্মাণের লক্ষ্যে একযোগে কাজ করি। আগামী রবিবার (১৪ এপ্রিল) সারা দেশে উদযাপিত হবে বাংলা নববর্ষ ১৪৩১ বঙ্গাব্দ। পহেলা বৈশাখকে সামনে রেখে তিনি আজ শুক্রবার (১২ এপ্রিল) বাংলা নববর্ষের শুভেচ্ছা বার্তায় (ভিডিও) দেশবাসীর উদ্দেশে বলেন, প্রিয় …

বিস্তারিত পড়ুন

গোসল করতে নেমে নদীতে ডুবে প্রাণ গেল কলেজ ছাত্রের

টাঙ্গাইলঃ জেলার  কালিহাতীতে পৌলী নদীতে ডুবে কলেজছাত্রের মৃত্যু হয়েছে। শুক্রবার (১২ এপ্রিল) দুপুরে কালিহাতী উপজেলার পৌলী নদীর আকুয়া অংশে এ ঘটনা ঘটে। নিহত নিরব হোসেন (১৯) সদর উপজেলার সুরুজ এলাকার আলমগীর হোসেনের ছেলে। তিনি ছাতীহাটি সাহেদ হাজারী কলেজের একাদশ শ্রেণির ছাত্র। স্থানীয় সূত্রে জানা যায়, ওই কলেজছাত্র তার মামার বাড়ি …

বিস্তারিত পড়ুন

তাপমাত্রা আরও বাড়তে পারে, বজ্রসহ বৃষ্টিও হতে পারে

 নিজস্ব প্রতিবেদক, ঢাকাঃ পরবর্তী পাঁচ দিনে তাপমাত্রা আরও বাড়তে পারে এবং দেশের পূর্বাংশে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। সংস্থাটি বলছে, ঈদের পর দিন আজ ঢাকাসহ দেশের ১৪টি জেলার ওপর দিয়ে প্রায় ৪০ ডিগ্রি তাপমাত্রার তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা অব্যাহত থাকতে। শুক্রবার (১২ এপ্রিল) আবহাওয়ার …

বিস্তারিত পড়ুন

বেতন-ভাতা: প্রধানমন্ত্রী ও শিক্ষামন্ত্রীর নিকট এমপিওভুক্ত শিক্ষকের খোলা চিঠি

তাং-১২/০৪/২০২৪ ইং খোলা চিঠি বরাবর মাননীয় প্রধানমন্ত্রী ও মাননীয় শিক্ষামন্ত্রী গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার। বিষয়: এমপিওভুক্ত মাধ্যমিক শিক্ষকদের অমানবিক জীবনযাত্রার দিকে তাকাবেন না শুধু স্বপ্নই দেখাবেন। স্যার, বিনীত নিবেদন এই যে, বাংলাদেশের এমপিওভুক্ত মাধ্যমিক শিক্ষকরা গত ১৫ বছর ধরে আন্দোলন করে আসতেছি, আমদের সাথে সরকারের অনেক মিটিং হয়েছে, সরকার আমাদের কোন …

বিস্তারিত পড়ুন

বিএসএমএমইউতে নার্সিংয়ে ভর্তি, আবেদন অনলাইনে

ঢাকাঃ বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) নার্সিং অনুষদের অধীন ‘বিএসসি ইন নার্সিং’ কোর্সে শিক্ষার্থী ভর্তির জন্য আবেদন আহ্বান করা হয়েছে। ২০২৩-২৪ শিক্ষাবর্ষে চার বছর মেয়াদি ব্যাচেলর অব সায়েন্স ইন নার্সিং কোর্সে প্রথম বর্ষে ছাত্র–ছাত্রী ভর্তির বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। অনলাইনে আবেদনের শেষ তারিখ আগামী ১১ মে। আবেদনের যোগ্যতা এসএসসি/সমমান …

বিস্তারিত পড়ুন

আলো ছড়াচ্ছে কুষ্টিয়ার বয়স্ক বিদ্যালয়

কুষ্টিয়াঃ শিক্ষার কোনও বয়স নেই। প্রাতিষ্ঠানিক বা অপ্রাতিষ্ঠানিক ভাবে মানুষ সারা জীবনই কোনও না কোনোভাবে শিক্ষা অর্জন করে। শিক্ষা নীতি-নৈতিকতা, সামাজিক মূল্যবোধের মতো বিষয়কে অনুসমর্থন করে; যা সমাজের জন্য চিরকল্যাণকর। ‘যতদিন বাঁচবো ততদিন শিখবো’— এটা যে শুধু প্রবাদ বাক্য নয়, তা প্রমাণ করেছেন কুষ্টিয়ার কুমারখালীর চরাইকোল গ্রামের ‘হাতেজান নেছা বয়স্ক …

বিস্তারিত পড়ুন

ঈদের শিক্ষা হোক চলার পথের পাথেয়

নিজস্ব প্রতিবেদক।। ইসলামের পাঁচ স্তম্ভের অন্যতম রোজা। এক মাস সিয়াম সাধনা, ইবাদতবন্দেগি আর কঠোর ত্যাগ ও ধৈর্যের পরীক্ষা দেয়ার পর রোজাদারদের জন্য মহান আল্লাহ তায়ালার পক্ষ থেকে এক শ্রেষ্ঠ উপহার পবিত্র ঈদুল ফিতর। এদিন ধনী গরীব সবার জন্য খুশির দিন। যে যার সাধ্য মতো এদিনটিকে উপভোগ করে মুসলিম জাহান। ঈদুল …

বিস্তারিত পড়ুন

রাজপথে বেসরকারি শিক্ষক-কর্মচারীরা

নিজস্ব প্রতিবেদক।। পূর্ণাঙ্গ উৎসব ভাতা ও জাতীয়করণসহ বিভিন্ন দাবিতে ঈদের দিন রাজপথে কর্মসূচি পালন করেছেন শিক্ষকরা। এ সময় তারা বিভিন্ন স্লোগানও দিতে থাকেন। বৃহস্পতিবার (১১ এপ্রিল) বরিশাল সদরের বিভিন্ন সড়ক ঘুরে এ বিক্ষোভ মিছিলটি করেন শিক্ষকেরা। বাংলাদেশ শিক্ষক-কর্মচারী সমিতি ফেডারেশনের বরিশাল বিভাগীয় সংগ্রাম কমিটির উদ্যোগে এই কর্মসূচি হয়। শিক্ষকেরা বলেন, …

বিস্তারিত পড়ুন

পরামর্শ ছাড়া অ্যান্টিবায়োটিক সেবন করেন ৬০ শতাংশ

নিজস্ব প্রতিবেদক।। চিকিৎসকের সঙ্গে কথা না বলেই অ্যান্টিবায়োটিক সেবন করেন পাহাড়ে বসবাসকারী ৬০ শতাংশ জনগোষ্ঠী। শুধু তাই নয়, সামান্য জ্বর সর্দি-কাশির জন্য অ্যান্টিবায়োটিক সেবনের প্রবণতা বেশি তাদের মধ্যে। সম্প্রতি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়সহ বিভিন্ন প্রতিষ্ঠানের যৌথ গবেষণায় উঠে এসেছে এমন তথ্য। ব্রিটিশ মেডিক্যাল জার্নাল ‘বিএমজে ওপেন’ নামে একটি জার্নালে প্রকাশিত গবেষণায় দেখা …

বিস্তারিত পড়ুন

নতুন হালখাতায় নতুন স্বপ্ন

নিজস্ব প্রতিবেদক।। বাংলা নববর্ষের অনিবার্য আয়োজন ‘শুভ হালখাতা উৎসব’। দেশে ভোগ্যপণ্যের বড় পাইকারি বিপণিকেন্দ্র খাতুনগঞ্জ, চাক্তাই, আসাদগঞ্জ, টেরিবাজার, মাঝিরঘাট, পাহাড়তলীসহ বিভিন্ন স্থানের আড়তদার, পাইকার, স্বর্ণকাররা নতুন হালখাতা কিনছেন। ১৪ এপ্রিল হালখাতা উৎসবের প্রস্তুতি নিচ্ছেন তারা। নগরের বকশিরহাট মোড়ে নতুন খাতার জন্য প্রসিদ্ধ কর্ণফুলী আর্ট অ্যান্ড বাইন্ডিং হাউস। ঈদের বেচাকেনার মৌসুম …

বিস্তারিত পড়ুন