Monthly Archives: March 2024

টাকার জন্য নিয়োগপ্রাপ্তদের নামই পাল্টে দিলেন প্রধান শিক্ষক-সভাপতি

রাজশাহীঃ জেলার বাগমারার তোকিপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক গিয়াস উদ্দিন ও সভাপতি আব্দুল আজিজ টাকার জন্য নিয়োগপ্রাপ্তদের নাম পাল্টে অন্যদের নিয়োগ দিয়েছেন বলে অভিযোগ উঠেছে। অভিযোগ সূত্রে জানা গেছে, সম্প্রতি তোকিপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক গিয়াস উদ্দিন তার আত্মীয়স্বজনদের নিয়ে গোপনে বিদ্যালয় পরিচালনার নামে একটি পকেট কমিটি গঠন করেন। ওই …

বিস্তারিত পড়ুন

আমিও সহমত, কিন্তু সময় প্রয়োজন: বুয়েট উপাচার্য

নিজস্ব প্রতিবেদক, ঢাকাঃ ছাত্র রাজনীতির বিরুদ্ধে উত্তপ্ত বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) শিক্ষার্থীদের দাবির সঙ্গে সহমত পোষণ করেছেন প্রতিষ্ঠানটির উপাচার্য ড. সত্য প্রসাদ মজুমদার। তবে আন্দোলনরত শিক্ষার্থীদের দাবি পূরণে যথাযথ প্রক্রিয়া অনুসরণের জন্য সময় প্রয়োজন বলেও জানিয়েছেন তিনি। শনিবার দুপুরে নিজ কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন উপাচার্য। তিনি বলেন, ২১তম ব্যাচের …

বিস্তারিত পড়ুন

কোদালের আঘাতে প্রাণ গেল সহকারী শিক্ষক জিল্লুরের!

নাটোরঃ জেলার নলডাঙ্গায় জমি সংক্রান্ত পূর্ববিরোধের জেরে প্রতিপক্ষের লোকজনের কোদালের আঘাতে জিল্লুর রহমান (৪৮) নামের এক স্কুল শিক্ষকের মৃত্যু হয়েছে। শনিবার (৩০ মার্চ) সকালে রাজশাহী মেডিকেলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। নিহত জিল্লুর রহমান (৪৮) উপজেলার চাঁদপুর গ্রামের মৃত মোজাহার আলীর ছেলে। তিনি নওগাঁর আত্রাই উপজেলার থল ওলমা নিম্ন মাধ্যমিক …

বিস্তারিত পড়ুন

প্রস্তুত ৫ম গণবিজ্ঞপ্তি, প্রকাশ যে কোনো সময়

শিক্ষাবার্তা ডেস্ক, ঢাকাঃ বেসরকারি এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানে লক্ষাধিক শিক্ষক নিয়োগের ৫ম গণবিজ্ঞপ্তি প্রকাশের সকল প্রস্তুতি সম্পন্ন করেছে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ)। যে কোনো মুহূর্তে এ গণবিজ্ঞপ্তি প্রকাশিত হতে পারে। জানা গেছে, ৫ম গণবিজ্ঞপ্তি প্রকাশের লক্ষ্যে গত ২৯ ফেব্রুয়ারি থেকে বেসরকারি এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানের শূন্য পদের তথ্য সংগ্রহ শুরু হয়। …

বিস্তারিত পড়ুন

ঈদ কবে, চাঁদের স্থানাঙ্ক জানালো আবহাওয়া অধিদপ্তর

ঢাকাঃ আসন্ন পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হবে রমজান মাস শেষে শাওয়ালের প্রথম দিন। ঈদুল ফিতর কবে উদযাপিত হবে তা জানাবে জাতীয় চাঁদ দেখা কমিটি। তবে এর আগে চাঁদের স্থানাঙ্ক জানায় বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। এবার রমজান মাস ২৯ দিনে শেষ হলে ১০ এপ্রিল (বুধবার) হবে ঈদুল ফিতর। রমজান মাস ৩০ দিন …

বিস্তারিত পড়ুন

শিক্ষকদের উপর সবচেয়ে বেশি বিনিয়োগ করা উচিত: শিক্ষামন্ত্রী

নিজস্ব প্রতিবেদক, ঢাকাঃ শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী বলেছেন, স্মার্ট বাংলাদেশ গড়তে সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন শিক্ষকরা। কাজেই শিক্ষকদের ওপর সবচেয়ে বেশি বিনিয়োগ করা উচিত। শনিবার (৩০ মার্চ) দুপুরে রাজধানীর আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে এক অনুষ্ঠান তিনি এ মন্তব্য করেন। শিক্ষামন্ত্রী বলেন, আমাদের অবকাঠামোর প্রয়োজন আছে। রাষ্ট্র অবকাঠামো উন্নয়নে অনেক বিনিয়োগ …

বিস্তারিত পড়ুন

সরকারের টাকায় ব্রিটেনে মাস্টার্সের সুযোগ, দ্রুত আবেদন করুন

নিজস্ব প্রতিবেদক, ঢাকাঃ বিমা নিয়ে পড়াশোনার জন্য বৃত্তি দিচ্ছে সরকার। অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগ থেকে এ বৃত্তি দেওয়া হচ্ছে। দেশে প্রয়োজনীয়সংখ্যক অ্যাকচুয়ারি সৃষ্টির লক্ষ্যে ২০২৪-২৫ শিক্ষাবর্ষে এ বৃত্তি দেওয়া হচ্ছে। অ্যাকচুয়ারিয়াল সায়েন্স ও অ্যাকচুয়ারিয়াল ম্যানেজমেন্ট বিষয়ে মাস্টার্স প্রোগ্রামের জন্য এ বৃত্তি দেওয়া হবে। বাংলাদেশিরা এ বৃত্তির জন্য আবেদন করতে …

বিস্তারিত পড়ুন

রচনা লিখে এক সপ্তাহ ইংল্যান্ড ঘুরে আসার সুযোগ, বয়স সর্বোচ্চ ১৮

শিক্ষাবার্তা ডেস্ক, ঢাকাঃ ২০২৪ সালের কুইনস কমনওয়েলথ রচনা প্রতিযোগিতায় অংশ নিয়ে ইংল্যান্ড ভ্রমণের সুযোগ উন্মুক্ত হয়েছে। এ রচনা প্রতিযোগিতাকে বলা হয় পৃথিবীর সবচেয়ে পুরোনো রচনা প্রতিযোগিতার মধ্যে একটি। প্রতিবছর হাজারেরও বেশি মানুষ অংশ নেন এ প্রতিযোগিতায়। এই সৃজনশীল রচনা লেখা তরুণদের অর্জন ও কৃতিত্বকে স্বীকৃতি দেওয়ার এবং তাঁদের কণ্ঠকে উন্নত …

বিস্তারিত পড়ুন

শিক্ষকদের জন্য স্বতন্ত্র বেতন স্কেলের জোর দাবি!

গোপালগঞ্জঃ পেনশনের বিষয়ে অর্থ মন্ত্রণালয়ের জারিকৃত প্রজ্ঞাপন প্রত্যাহার ও শিক্ষকদের জন্য স্বতন্ত্র বেতন স্কেলের জোর দাবি জানিয়েছে গোপালগঞ্জের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (বশেমুরবিপ্রবি) শিক্ষক সমিতি। সম্প্রতি শিক্ষক সমিতির সভাপতি মো. ফায়েকুজ্জামান মিয়া ও সাধারণ সম্পাদক ড. বশির উদ্দিন স্বাক্ষরিত এক বিবৃতিতে এ দাবি জানানো হয়। বিবৃতিতে …

বিস্তারিত পড়ুন

প্রাথমিকের ৪১ ও মাধ্যমিকের ৪৯ শতাংশ শিশুশ্রমে নিয়োজিত

নিজস্ব প্রতিবেদক, ঢাকাঃ  প্রাথমিক স্কুল বয়সী শিশুদের ৪১ শতাংশ এবং মাধ্যমিক স্তরের ৪৯ শতাংশ কাজ বা শিশুশ্রমে নিয়োজিত আছে। প্রাথমিক ও মাধ্যমিক পর্যায়ে ঝরেপড়া মেয়েশিশুদের মধ্যে অর্ধেকেরও বেশি বাল্যবিবাহের শিকার হয়েছে। একটি ছোট অংশ বলেছে, তারা গৃহস্থালির কাজে নিয়োজিত এবং অন্যরা বলেছে তারা কিছুই করছে না। এডুকেশন ওয়াচের এক গবেষণা …

বিস্তারিত পড়ুন