Monthly Archives: March 2024

মকবুলার সরকারি কলেজ: শিক্ষক–সংকটে নাকাল শিক্ষার্থীরা

পঞ্চগড়ঃ জেলার মকবুলার রহমান সরকারি কলেজে শিক্ষার্থী অনুপাতে শিক্ষকের সংখ্যা অনেক কম। এই কলেজে উচ্চমাধ্যমিক, স্নাতক ও স্নাতকোত্তর মিলিয়ে ৭ হাজারের বেশি শিক্ষার্থী পড়াশোনা করলেও তাঁদের পাঠদানের জন্য আছেন মাত্র ৩৫ জন শিক্ষক। খণ্ডকালীন শিক্ষক নিয়োগ দিয়েও বিভিন্ন বিভাগের পাঠ্যক্রম শেষ করা যাচ্ছে না। এতে শিক্ষার্থীদের পড়াশোনা মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। …

বিস্তারিত পড়ুন

পদত্যাগ করলেন কুবির আরেক শিক্ষক

কুমিল্লাঃ   এবার কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) শিক্ষক মোহাম্মদ আইনুল হক একসঙ্গে দুই দায়িত্ব থেকে পদত্যাগ করেছেন। তিনি ক্রীড়া পরিচালনা কমিটির আহ্বায়ক ও বিশ্ববিদ্যালয় ক্রীড়া প্রতিনিধি পদে দায়িত্ব পালন করছিলেন। বৃহস্পতিবার (২৮ মার্চ) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার বরাবর তিনি এ পদত্যাগ পত্র জমা দেন। পদত্যাগ পত্রে মোহাম্মদ আইনুল হক উল্লেখ করেন, আমি ২০২২ …

বিস্তারিত পড়ুন

ক্লাস শুরুর ৩ মাসেও কাটেনি ‘নৈপুণ্য’ অ্যাপের জটিলতা

শিক্ষাবার্তা ডেস্ক, ঢাকাঃ  নতুন বছরে ক্লাস শুরুর ৩ মাস পার হলেও এখনও কাটেনি শিক্ষার্থী মূল্যায়নের ‘নৈপুণ্য’ অ্যাপের জটিলতা। বেশিরভাগ স্কুলের শিক্ষকেরাই এই অ্যাপে ঢুকতে পারছেন না। এখনও চূড়ান্ত হয়নি মূল্যায়ন পদ্ধতিও। জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড (এনসিটিবি) বলছে, জটিলতা নিরসনে কাজ চলছে। চলতি বছর মাধ্যমিকে ৬ষ্ঠ থেকে ৯ম শ্রেণি পর্যন্ত …

বিস্তারিত পড়ুন

ভিকারুননিসায় আরও ৩৬ ছাত্রীর ভর্তি জালিয়াতির তথ্য ফাঁস

শিক্ষাবার্তা ডেস্ক, ঢাকাঃ  সম্প্রতি অবৈধভাবে ১৬৯ জন ছাত্রীর ভর্তির ঘটনায় বেশ সমালোচনার মুখে পড়ে রাজধানীর ঐতিহ্যবাহী ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজ। বিষয়টি নিষ্পত্তির অপেক্ষায় এখনও ঝুলে আছে সুপ্রিম কোর্টের আপিল বিভাগে। এরই মধ্যে ফাঁস হয়েছে আরও ৩৬ ছাত্রীর ভর্তি জালিয়াতির তথ্য। বিষয়টি নিয়ে তদন্ত করছে ঢাকার বিভাগীয় কমিশনারের কার্যালয়। তদন্তে …

বিস্তারিত পড়ুন

চতুর্থ শিল্পবিপ্লব: শিক্ষকতা পেশায় নতুন চ্যালেঞ্জ

মুহাম্মদ আবদুল কাদিরঃ সপ্তদশ শতকে যান্ত্রিকীকরণের মাধ্যমে যে বিপ্লবের সূচনা হয়েছিল, তা আজ বিশ্ব নিয়ন্ত্রণের প্রধান নিয়ামকের ভূমিকায় অবতীর্ণ হয়েছে, যার গতি কল্পনার গতিকেও হার মানায়, যা আমাদের বিদ্যমান সামাজিক, অর্থনৈতিক, সাংস্কৃতিক, চিকিত্সা, শিক্ষা ও উত্পাদনব্যবস্থাপনায় টর্নেডোর মতো ঝড় তুলে নতুনত্বের ধারণা নিয়ে প্রতিনিয়ত আমাদের দরজায় কড়া নাড়ছে। আমাদের চিন্তাজগেক …

বিস্তারিত পড়ুন

ঈদের ছুটি নিয়ে দুশ্চিন্তায় চাকরিজীবীরা

নিজস্ব প্রতিবেদক।। রোজার ঈদের ছুটি নিয়ে দুশ্চিন্তায় পড়েছেন সরকারি-বেসরকারি চাকরিজীবীরা। কারণ সরকারি ছুটির ক্যালেন্ডার অনুযায়ী ঈদের ছুটি শুরু হবে ১০ এপ্রিল বুধবার থেকে। কিন্তু চাঁদ দেখা সাপেক্ষে যদি এবার রোজা ২৯টি হয় তাহলে ১০ এপ্রিল (বুধবার) পবিত্র ঈদুল ফিতর অনুষ্ঠিত হবে। সেক্ষেত্রে ঈদের আগের দিনও (৯ এপ্রিল) অফিস করতে হবে …

বিস্তারিত পড়ুন

শিক্ষায় বাজেটের ১৫ শতাংশ বরাদ্দ দাবি

নিজস্ব প্রতিবেদক।। আগামী অর্থবছরে শিক্ষাখাতে বাজেটের ১৫ শতাংশ বরাদ্দের দাবি জানিয়েছে শিক্ষা নিয়ে কাজ করা সহস্রাধিক বেসরকারি সংস্থার মোর্চা গণসাক্ষরতা অভিযান। বৃহস্পতিবার বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে ‘শিক্ষায় ন্যায্যতাভিত্তিক বাজেট: আমাদের প্রত্যাশা’ শীর্ষক মতবিনিময় সভায় এ দাবি জানানো হয়। গত ৮ বছরের বাজেটের চিত্র তুলে ধরে গণসাক্ষরতা অভিযানের উপ-পরিচালক মোস্তাফিজুর রহমান …

বিস্তারিত পড়ুন

১১০জন শিক্ষা ছুটিতে

নিজস্ব প্রতিবেদক।। গোপালগঞ্জের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (বশেমুরবিপ্রবি) শিক্ষক আছেন ৩১৪ জন। এর মধ্যে শিক্ষা ছুটিতে রয়েছেন ১১০ জন। এক-তৃতীয়াংশ শিক্ষক না থাকায় এ বিশ্ববিদ্যালয়ের অধিকাংশ বিভাগে পাঠদান ব্যাহত হচ্ছে। জানা যায়, এ বিশ্ববিদ্যালয়ে বিভাগ ভেদে ১০ থেকে ৭০ ভাগ পর্যন্ত শিক্ষক শিক্ষা ছুটিতে রয়েছেন। ইলেকট্রিক্যাল …

বিস্তারিত পড়ুন

স্কুল প্রাঙ্গণে ধূমপানে নিষেধাজ্ঞা

নিজস্ব প্রতিবেদক।। শিক্ষাপ্রাঙ্গণ ও তার ১০০ মিটারের মধ্যে ধূমপান, তামাকজাত দ্রব্য ও ই-সিগারেট গ্যাজেট বিক্রি করা যাবে না। এই নিয়ে আবার উচ্চ মাধ্যমিক স্তরের স্কুলগুলোর প্রধান শিক্ষকদের সচেতন করে নির্দেশিকা পাঠালো উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ। চিরঞ্জীব ভট্টাচার্য বলেন, “স্কুলের ভিতরে বা তার আশপাশে ধূমপান করা বা তামাকজাত দ্রব্য সেবন করা …

বিস্তারিত পড়ুন

৫৮৫ জনকে নিয়োগ দেবে কারিগরি শিক্ষা অধিদপ্তর

নিজস্ব প্রতিবেদক।। কারিগরি শিক্ষা অধিদপ্তরের ভোকেশনাল শাখা এবং এর অধীনে বিভিন্ন প্রতিষ্ঠানসমূহে ১৮টি পদে ৫৮৫ জনকে নিয়োগ দেওয়া হবে। আগ্রহীরা আগামী ২১ এপ্রিল পর্যন্ত আবেদন করতে পারবেন। প্রতিষ্ঠানের নাম: কারিগরি শিক্ষা অধিদপ্তর পদের বিবরণ চাকরির ধরন: অস্থায়ীপ্রার্থীর ধরন: নারী-পুরুষকর্মস্থল: যে কোনো স্থান সিভিল সার্জনের কার্যালয়ে ৩০ জনের নিয়োগ, আবেদন ফি …

বিস্তারিত পড়ুন