বিশেষ প্রতিনিধি হুমায়ুন কবির হিমু :
নিরক্ষর বাবা-মায়ের দরিদ্রতাকে পিছনে ফেলে অদম্য মেধার দ্যুতি ছড়িয়ে কুষ্টিয়ার মিরপুর উপজেলার ছাতিয়ান মাধ্যমিক বিদ্যালয়ের মিশকাতুল ইসলাম মিম্মা এ বছর বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজে ভর্তি হবার অসামান্য কৃতিত্ব দেখিয়ে ভাঙ্গা ঘরে ছড়িয়েছে চাঁদের আলো।
মিম্মা ছাতিয়ান উত্তর পাড়ার বর্গা চাষী মাছিদুল ইসলাম ও মমতাজ বেগম দম্পতির কন্যা। মিম্মা ২০২১ সালে ছাতিয়ান মাধ্যমিক বিদ্যালয় থেকে জিপিএ-৫ নিয়ে এসএসসি ও ২০২৩ সালে কুষ্টিয়া সরকারী কলেজ থেকে জিপিএ-৫ নিয়ে এইচএসসি পাশ করে।
পরবর্তীতে মেডিকেল ভর্তি পরীক্ষায় ৩০০০ তম মেধা তালিকায় স্থান করে ২০২৩-২৪ শিক্ষাবর্ষে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজে ভর্তি হয়েছে।
শিবা/জামান
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
