এইমাত্র পাওয়া

মোটরসাইকেলের ধাক্কায় প্রাণ গেল ১০ম শ্রেণির ছাত্রীর

নাটোরঃ জেলার বাগাতিপাড়ায় মোটরসাইকেলের সঙ্গে ধাক্কায় আহত হয় মারিয়া জান্নাত সোনালী (১৫) নামের এক স্কুলছাত্রী। চিকিৎসাধীন অবস্থায় আজ বৃহস্পতিবার (১৪ মার্চ) ভোর ৪টার দিকে মৃত্যু হয়েছে তার।

নিহত ছাত্রী উপজেলার পাঁকা ইউনিয়নের ছোট পাঁকা গ্রামের মতিউর রহমান ও মাছুমা বেগম দম্পতির মেয়ে। পাঁকা উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির শিক্ষার্থী ছিল সে।

স্থানীয় ও পরিবার সূত্রে জানা যায়, গত ৮ মার্চ শুক্রবার বিকেলে ওই এলাকার নাসিরের মোড় নামক স্থানে নিহত সোনালী তার বাড়ি থেকে পাকা সড়কে ওঠার সময় বিপরীত দিক থেকে দ্রুতগতিতে আসা একটি মোটরসাইকেল তাকে ধাক্কা দেয়। এতে ওই মোটরসাইকেল চালকসহ সোনালী আহত হয়।

স্থানীয়রা উদ্ধার করে সোনালীর অবস্থা খারাপ হওয়ায় তাকে দ্রুত রাজশাহী মিশন হাসপাতালে ভর্তি করান। এবং গত ১১ মার্চ সোমবার রাজশাহী রয়্যাল হাসপাতালে তার মেরুদণ্ডের অপারেশন করা হয়।

পরে তার অবস্থার উন্নতি হলেও আজ বৃহস্পতিবার ভোরে সে মৃত্যুবরণ করে।

এ ঘটনায় বাগাতিপাড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নান্নু খান জানান, অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/১৪/০৩/২০২৪


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.