নিজস্ব প্রতিবেদক, ঢাকাঃ সম্প্রতি শেষ হওয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক নিয়োগে প্রথম ধাপের পরীক্ষায় ফল প্রকাশ করা হলেও পরীক্ষা নিয়ে বিভিন্ন ধরনের জালিয়াতি অভিযোগ রয়েছে। এমন শঙ্কা থেকে নতুন উদ্যোগ নিয়েছে প্রাথমিক শিক্ষা অধিদফতর (ডিপিই)। নতুন নির্দেশনা অনুযায়ী উত্তীর্ণ প্রার্থীদের ১০ জানুয়ারির মধ্যে প্রয়োজনীয় কাগজপত্রগুলো জমা দিতে হবে। নির্ধারিত …
বিস্তারিত পড়ুনMonthly Archives: December 2023
শিক্ষক প্রশিক্ষণে শিক্ষকের বিদায় অনুষ্ঠান
রাজশাহীঃ জেলার বাঘায় শিক্ষক প্রশিক্ষণে এক শিক্ষকের বিদায় অনুষ্ঠান হয়েছে। রবিবার (২৪ ডিসেম্বর) শিক্ষক প্রশিক্ষণের শেষ দিনে দুপুরে আনুষ্ঠানিকভাবে এই বিদায় দেওয়া হয়। বিদায়ী শিক্ষক মনিরুল ইসলাম খোর্দ্দবাউসা উচ্চ বিদ্যালয়ের স্বাস্থ্য সুরক্ষা বিষয়ের শিক্ষক। তিনি আগামী ৩১ ডিসেম্বর বিদ্যালয় থেকে অবসর গ্রহণ করবেন। রহমতউল্লাহ বালিকা উচ্চ বিদ্যালয়ের হলরুমে আয়োজিত বিদায় …
বিস্তারিত পড়ুনখুবির শিক্ষা ও গবেষণার মানোন্নয়ন হচ্ছে: ইউজিসি সদস্য
খুলনাঃ খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) বার্ষিক কর্মসম্পাদন চুক্তির (এপিএ) আওতায় আবশ্যকীয় কৌশলগত উদ্দেশ্যগুলোর বিভিন্ন কর্মপরিকল্পনার অংশ হিসেবে সেবা দিতে প্রতিশ্রুতি (সিটিজেন চার্টার) ও অভিযোগ প্রতিকার ব্যবস্থা (জিআরএস) বিষয়ে এক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (২৪ ডিসেম্বর) দুপুরে বিশ্ববিদ্যালয়ের আচার্য প্রফুল্লচন্দ্র রায় কেন্দ্রীয় গবেষণাগারের কনফারেন্স রুমে এ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। প্রশিক্ষণের উদ্বোধনী অনুষ্ঠানে …
বিস্তারিত পড়ুনগুচ্ছ পরীক্ষার টাকা বন্টনে বৈষম্য ও অনিয়মের অভিযোগ
গোপালগঞ্জঃ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (বশেমুরবিপ্রবি) কর্মচারীরা গুচ্ছ পরীক্ষার টাকা বন্টনে বৈষম্য ও অনিয়মের অভিযোগ এনে অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতি শুরু করেছে। রবিবার (২৪ ডিসেম্বর) দুপুরে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে অবস্থান নেন কর্মচারীরা। সেখানে অবস্থান নিয়ে গুচ্ছ পরীক্ষার টাকা বন্টনে বৈষম্য ও অনিয়মের অভিযোগ এনে বিভিন্ন ধরনের …
বিস্তারিত পড়ুন২৩ স্কুলের প্রায় ৯০ শতাংশ শিক্ষার্থী কোচিং করে: গবেষণা
নিজস্ব প্রতিবেদক, ঢাকা: দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের দুটি জেলার চারটি উপজেলার ২৩টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রায় ৯০ শতাংশ শিক্ষার্থী নিজ উদ্যোগে বা স্কুলে কোচিং করে। এর মধ্যে ৫৪ দশমিক ৭৩ শতাংশ শিক্ষার্থী নিজ উদ্যোগে কোচিং করে, ২৩ দশমিক ৭৬ শতাংশ শিক্ষার্থী স্কুল শিক্ষকের কাছে কোচিং করে এবং ১১ দশমিক ১৯ শতাংশ শিক্ষার্থী …
বিস্তারিত পড়ুনআশ্রয়ণ প্রকল্পে গরিবের ফ্যানের টাকা ইউএনওর পকেটে
টাঙ্গাইলঃ এডিপির রাজস্ব তহবিল থেকে ২০২২-২৩ অর্থবছরে উপকারভোগীদের জন্য ২৯টি ফ্যান ক্রয় ও বিতরণের জন্য ১ লাখ টাকা বরাদ্দ দেওয়া হয়। কিন্তু ফ্যান না কিনে ২৯টি ফ্যানের ভাউচার সংগ্রহ করে ও তা অনুমোদন দেখিয়ে টাকা আত্মসাৎ করা হয়। আশ্রয়ণ প্রকল্পের একাধিক উপকারভোগীর অভিযোগ, শুধু কাগজে-কলমে প্রকল্প বাস্তবায়ন কমিটি দেখিয়ে টাকা …
বিস্তারিত পড়ুনপ্রশিক্ষণ নিতে আসা শিক্ষকদের সাথে হানিফের সভা, নৌকায় ভোট প্রার্থনা
কুষ্টিয়াঃ নতুন শিক্ষা কারিকুলামের প্রশিক্ষণ নিতে আসা শিক্ষকদের সঙ্গে মতবিনিময় সভা করেছেন কুষ্টিয়া-৩ (সদর) আসনের আওয়ামী লীগের প্রার্থী সংসদ সদস্য মাহবুবউল আলম হানিফ। এ সভায় দেওয়া বক্তব্যে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আজগর আলী নৌকার পক্ষে ভোট চান। এতে নির্বাচনী আচরণবিধি ভঙ্গ করা হয়েছে বলে অভিযোগ এনেছেন স্বতন্ত্র প্রার্থী পারভেজ …
বিস্তারিত পড়ুনঅর্ধশত বেসরকারি কলেজের ল্যাব সহকারী একদিনও পাননি শীতকালীন ছুটি!
নিজস্ব প্রতিবেদক, ঢাকাঃ মোঃ রহমান (ছদ্মনাম) চাকরি করেন এমপিওভুক্ত একটি বেসকারি কলেজের ল্যাব সহকারী পদে। ইচ্ছে ছিল শিক্ষা মন্ত্রণালয় কর্তৃক ঘোষিত চলতি মাসের ৩১ ডিসেম্বর পর্যন্ত ১৩ দিনের শীতকালীন ছুটিতে আত্মীয় স্বজনের বাড়ীতে বেড়াতে যাবেন। কিন্তু প্রতিষ্ঠানটির অধ্যক্ষ তাকে ছুটি দেননি। কর্মচারী হিসেবে তিনি কোন ছুটি পাবেন না ছাফ জানিয়ে …
বিস্তারিত পড়ুনদেশে একটি মানুষও ভূমিহীন-গৃহহীন থাকবে না: প্রধানমন্ত্রী
ঢাকাঃ প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, আমরা দেশের সার্বিক উন্নয়নে কাজ করে যাচ্ছি। ঘরে ঘরে বিদ্যুৎ পৌঁছে দিয়েছি। সারাদেশে ভূমিহীন-গৃহহীনদের ঘর করে দিচ্ছি। বাংলাদেশে একটি মানুষও ভূমিহীন-গৃহহীন থাকবে না। রবিবার (২৪ ডিসেম্বর) দুপুরে গণভবনে বড়দিন উপলক্ষে খ্রিস্টধর্মাবলম্বী প্রতিনিধিদলের সঙ্গে শুভেচ্ছা বিনিময়কালে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে ধর্মনিরপেক্ষতার বার্তা দিতে গিয়ে শেখ …
বিস্তারিত পড়ুনরাবিতে ভর্তির আবেদন শুরু ৮ জানুয়ারি
রাজশাহীঃ রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) ২০২৩-২০২৪ শিক্ষাবর্ষে ১ম বর্ষ স্নাতক ও ম্নাতক (সম্মান) শ্রেণিতে ভর্তির প্রাথমিক আবেদন ৮ জানুয়ারি দুপুর ১২টা থেকে ১৭ জানুয়ারি ২০২৪ রাত ১২টা পর্যন্ত চলবে। চূড়ান্ত আবেদন প্রথম দফা ২৬ থেকে ২৯ জানুয়ারি, দ্বিতীয় দফা ১ থেকে ৩ ফেব্রুয়ারি, তৃতীয় দফা ৬ ও ৭ ফেব্রুয়ারি এবং চতুর্থ …
বিস্তারিত পড়ুন
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল