এইমাত্র পাওয়া

শিক্ষক প্রশিক্ষণে শিক্ষকের বিদায় অনুষ্ঠান

রাজশাহীঃ জেলার বাঘায় শিক্ষক প্রশিক্ষণে এক শিক্ষকের বিদায় অনুষ্ঠান হয়েছে। রবিবার (২৪ ডিসেম্বর) শিক্ষক প্রশিক্ষণের শেষ দিনে দুপুরে আনুষ্ঠানিকভাবে এই বিদায় দেওয়া হয়।

বিদায়ী শিক্ষক মনিরুল ইসলাম খোর্দ্দবাউসা উচ্চ বিদ্যালয়ের স্বাস্থ্য সুরক্ষা বিষয়ের শিক্ষক। তিনি আগামী ৩১ ডিসেম্বর বিদ্যালয় থেকে অবসর গ্রহণ করবেন।

রহমতউল্লাহ বালিকা উচ্চ বিদ্যালয়ের হলরুমে আয়োজিত বিদায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাঘা উপজেলা স্বাস্থ্য সুরক্ষা শিক্ষক সমিতির আহবায়ক এলিজা কায়েস। প্রধান অতিথি ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আফম হাসান।

বাঘা উচ্চ বিদ্যালয়ের ক্রীড়া শিক্ষক জাফর ইকবালের সঞ্চায়নায় বক্তব্য রাখেন বিদায়ী সহকারি শিক্ষক মনিরুল ইসলাম, শিক্ষক মিজানুর রহমান, কামরুল হাসান, জুয়েল আলী, গোলাম তোফাজ্জল কবীর মিলন প্রমুখ।

শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/২৪/১২/২০২৩

দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা, ক্যারিয়ার সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তায়


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.