পটুয়াখালীঃ জেলার আজিজ আহম্মেদ কলেজের অধ্যক্ষ মো. আহসানুল হক ও প্রভাষক মো. এবাদুল হকের বিরুদ্ধে নোটিশ জারি করেছেন মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক অধিদপ্তরের সহকারী পরিচালক তপন কুমার দাস। তিনি অধ্যক্ষের বিরুদ্ধে জালিয়াতির মাধ্যমে প্রভাষক (রসায়ন) থেকে নিয়োগ নেয়া এবং প্রভাষকের (ব্যবস্থাপনা) বিরুদ্ধে অবৈধভাবে নিয়োগপ্রাপ্ত ও সরকারি অর্থ আত্মসাৎ করার অভিযোগে …
বিস্তারিত পড়ুনDaily Archives: December 8, 2023
‘প্যাক!প্যাক প্যাক!…’ পোস্ট করায় শিক্ষককে মাউশির শোকজ
যশোর: নতুন কারিকুলামের বিরুদ্ধে সামাজিক যোগাযোগ মাধ্যমে মিথ্যাচারমূলক পোস্ট শেয়ার করায় যশোর জেলার সদর উপজেলাধীন কাজী নজরুল ইসলাম কলেজের সহকারী অধ্যাপক (আইসিটি) মো. আমিনুল হককে শোকজ (কারণ দর্শানো) করা হয়েছে। মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর (মাউশি) থেকে তাকে পাঁচ কর্ম দিবসের মধ্যে শোকজের জবাব দিয়ে বুধবার (৬ ডিসেম্বর) চিঠি দেওয়া …
বিস্তারিত পড়ুনবিষণ্ণতায় ভোগে ৭৪ শতাংশ বিশ্ববিদ্যালয় ভর্তিচ্ছু
সিলেট: দেশের অধিকাংশ শিক্ষার্থীর ইচ্ছে থাকে উচ্চমাধ্যমিক শেষ করে বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করা। তাতে ভর্তি পরীক্ষার মধ্য দিয়ে তাদের উচ্চশিক্ষার পথযাত্রা শুরু করতে হয়। তবে অল্প সময়ে পরীক্ষা প্রস্তুতির বিশাল চাপ সামলাতে হয় শিক্ষার্থীদের। ফলে তাদের মধ্যে বিষণ্ণতা, আলস্য, নৈরাশ্য ও ভয়ভীতির সঞ্চার হয়, যা তার ফলাফলকে প্রভাবিত করে। এতে ভর্তি …
বিস্তারিত পড়ুনপবিত্র কোরআন পোড়ানো নিষিদ্ধ করল ডেনমার্ক
ঢাকাঃ মুসলিম বিশ্বের সঙ্গে উত্তেজনা প্রশমনে পবিত্র কোরআন পোড়ানো নিষিদ্ধ করে আইন পাস করেছে ইউরোপের দেশ ডেনমার্ক। স্থানীয় সময় বৃহস্পতিবার (৭ ডিসেম্বর) দেশটির পার্লামেন্টে এ বিষয়ক একটি বিল পাস হয়। নতুন আইনটি পাসের পর কেউ কোরআন পোড়ালে সেটি অপরাধ হিসেবে গণ্য হবে। এ জন্য অপরাধীকে সর্বোচ্চ দুই বছরের সাজার পাশাপাশি …
বিস্তারিত পড়ুনহজযাত্রীদের সুখবর দিলো সৌদি সরকার
ঢাকাঃ এ বছরের হজ আগামী জুনে অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। তবে, করোনার কারণে গত ৩ বছর হজযাত্রীর সংখ্যা সীমিত থাকলেও এ বছর তা সীমিত রাখবে না সৌদি সরকার। থাকবে না কোনো বয়সসীমাও। বৃহস্পতিবার (৭ ডিসেম্বর) দেশটির হজ ও ওমরাবিষয়ক মন্ত্রী তৌফিক আল-রাবিয়াহ বলেন, হজযাত্রীর সংখ্যা করোনার আগের সময়ের মতো করা …
বিস্তারিত পড়ুন৪২ দিনে ২৬৩ যানবাহনে আগুন
নিজস্ব প্রতিবেদক, ঢাকাঃ ৪২ দিনে ২৬৩টি যানবাহনে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। ২৮ অক্টোবর থেকে ৮ ডিসেম্বর সকাল ৬টা পর্যন্ত এসব ঘটনা ঘটে। এসব যানবাহনের মধ্যে ১৬২টিই বাস। শুক্রবার (৮ ডিসেম্বর) ফায়ার সার্ভিস সদর দপ্তরের মিডিয়া সেলের ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহজাহান শিকদার এসব তথ্য জানান। তিনি বলেন, ২৮ অক্টোবর থেকে ৮ ডিসেম্বর ভোর …
বিস্তারিত পড়ুনসন্ধ্যার পর ইবির হলে উচ্চ শব্দে গান-বাজনায় নিষেধাজ্ঞা
কুষ্টিয়াঃ ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) আবাসিক হলগুলোতে সন্ধ্যার পর উচ্চ শব্দে গান-বাজনায় নিষেধাজ্ঞা দিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। এ নিষেধাজ্ঞা অমান্য করলে আইনগতভাবে ব্যবস্থা নেয়া হবে। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের এক জরুরি সভায় এমন সিদ্ধান্ত নেয়া হয়েছে। শুক্রবার (৮ ডিসেম্বর) ইবির ভারপ্রাপ্ত রেজিস্ট্রার এইচ এম আলী হাসান বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, আগামীকাল (শনিবার) থেকে …
বিস্তারিত পড়ুন১৯৮১ সালে ফিরে এসে কাউকে পাইনি: প্রধানমন্ত্রী
গোপালগঞ্জঃ আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা দুই দিনের সফরের শেষ দিনে শুক্রবার (৮ ডিসেম্বর) তার নিজ নির্বাচনি এলাকা কোটালিপাড়া উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দের সঙ্গে এক মতবিনিময় সভায় পুরানো স্মৃতি রোমন্থন করে দেশ ছেড়ে যাওয়ার একেবারেই ইচ্ছা ছিল না। কিন্তু, তখন কেন যেন যেতে হলো। তারপর ফিরে …
বিস্তারিত পড়ুনএক ওসিকে দুই থানায় বদলি
ঢাকাঃ নির্বাচন কমিশনের সুপারিশে বৃহস্পতিবার ৩৩৮ থানার অফিসার ইনচার্জ (ওসি) বদলির আদেশ জারি করে এক প্রজ্ঞাপন দিয়েছে পুলিশ সদর দপ্তরের কর্মী ব্যবস্থাপনা বিভাগ-২। পুলিশ সদর দপ্তরের অতিরিক্ত আইজিপি মো. কামরুল আহসান স্বাক্ষরিত প্রজ্ঞাপনটি এদিন সন্ধ্যায় দেশের ৬৪ জেলার পুলিশ সুপার ও বিভিন্ন মহানগর পুলিশের কমিশনারদের কাছে পাঠানো হয়েছে। ওসি বদলির …
বিস্তারিত পড়ুনসব নাগরিকের জন্য ‘স্বাস্থ্য কার্ড’ হচ্ছে
ঢাকাঃ রোগীর চিকিৎসা সংক্রান্ত সব তথ্য ডিজিটাল ডেটাবেইজে সংরক্ষণের উদ্যোগ নিয়েছে সরকার। এ জন্য করা হচ্ছে ‘স্বাস্থ্য কার্ড’। প্রত্যেক রোগীর জন্য থাকবে ডিজিটাল কার্ড। হাসপাতালে গেলে সেই কার্ড সঙ্গে নিয়ে যেতে হবে। এক কার্ডেই রোগীর বিস্তারিত সব তথ্য পাবেন চিকিৎসকরা। স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, স্বাস্থ্য কার্ডের জন্য একটি বিশেষ ওয়েবসাইট চালু …
বিস্তারিত পড়ুন
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল