এইমাত্র পাওয়া

যেসব বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের তথ্য চেয়েছে মাউশি

নিজস্ব প্রতিবেদক, ঢাকাঃ নতুন কারিকুলাম বিস্তরণের জন্য পরিচিতি নম্বর (ইআইআইএন বা এডুকেশনাল ইনস্টিটিউট আইডেন্টিফিকেশন নম্বর) নেই এমন বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের তথ্য চেয়েছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা (মাউশি) অধিদফতর।

মঙ্গলবার (১৪ নভেম্বর) মাউশির পরিচালক (প্রশাসন) অধ্যাপক মোঃ শাহেদুল খবির চৌধুরী স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। দেশের সক জেলা শিক্ষা অফিসারদের কাছ থেকে এ তথ্য চাওয়া হয়।

অফিস আদেশে বলা হয়, নতুন কারিকুলাম বিস্তরণ সংক্রান্ত কার্যক্রমের জন্য ইআইআইএন না থাকা প্রতিষ্ঠানের তথ্য প্রয়োজন। সব জেলার ইআইআইএন-বিহীন প্রতিষ্ঠানের (স্কুল, কলেজ, স্কুল অ্যান্ড কলেজ) তথ্য আগামী ১৬ নভেম্বরের মধ্যে জরুরি ভিত্তিতে (ims.emis@gmail.com) ইমেইলে পাঠানোর জন্য অনুরোধ করা হলো।

শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/১৪/১১/২০২৩ 

দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা, ক্যারিয়ার সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তায়


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.