এইমাত্র পাওয়া

Daily Archives: October 22, 2023

পরীক্ষাবিহীন নতুন শিক্ষাক্রম যেন চালকবিহীন ট্রেন!

আলী ওসমান শেফায়েত: আবহমানকাল ধরে শিক্ষাব্যবস্থার নিয়ম ছিল প্রতিষ্ঠানে শিক্ষকেরা পাঠদান করবে; শিক্ষার্থীরা পড়বে, বুঝবে, ক্ষেত্রবিশেষে মুখস্থ করবে এবং নির্দিষ্ট সময় শেষে পরীক্ষা দেবে। উত্তরপত্রে যা লিখবে, তা দিয়েই মূল্যায়ন হবে পরবর্তী ধাপে উত্তীর্ণ হওয়া না হওয়া। দেশের শিক্ষাব্যবস্থার এটাই দীর্ঘদিনের চর্চা। তবে নতুন শিক্ষাক্রমে তা পুরোপুরি পাল্টে যাচ্ছে। শিক্ষার্থীরা …

বিস্তারিত পড়ুন

এক উপজেলাতেই ভুয়া সনদে চাকরিতে অর্ধশত শিক্ষক

নরসিংদীঃ বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের (এনটিআরসিএ) ভুয়া নিবন্ধন সনদ ব্যবহার করে নরসিংদী মনোহরদীর বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে প্রায় অর্ধশত শিক্ষক চাকরি করছেন। সংশ্লিষ্ট উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) দপ্তরেও এ-সংক্রান্ত একাধিক অভিযোগ জমা পড়েছে অনেক আগেই। এর পরিপ্রেক্ষিতে উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তাকে সেগুলো তদন্ত করে প্রতিবেদন দাখিলের নির্দেশও দিয়েছিলেন ইউএনও। কিন্তু …

বিস্তারিত পড়ুন

নকল করা সেই ছাত্রকেই শিক্ষক নিয়োগে চূড়ান্ত সুপারিশ

ঢাকাঃ একটি নয়, দুটি পরীক্ষায় অসদুপায় অবলম্বন করেছেন তিনি। হাতেনাতে পাকড়াও হয়েছেন বিভাগের সংশ্লিষ্ট শিক্ষকের হাতে। কিন্তু সেই শিক্ষার্থীকেই শিক্ষক হিসেবে নিয়োগ দিতে করা হয়েছে চূড়ান্ত সুপারিশ। নকলের মতো মারাত্মক অভিযোগ থাকলেও তাকে শিক্ষক নিয়োগে বিভাগের প্ল্যানিং কমিটির সদস্যদের দ্বিমতকে গ্রাহ্য করা হয়নি। ঘটনাটি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) মনোবিজ্ঞান বিভাগের। অভিযুক্ত …

বিস্তারিত পড়ুন

বেসরকারি বিশ্ববিদ্যালয় ব্যবসাপ্রতিষ্ঠান কি’না প্রশ্ন মন্ত্রীর

ঢাকাঃ বেসরকারি বিশ্ববিদ্যালয়ে পড়াশোনার মান নিয়ে সংশয় প্রকাশ করেছেন শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন। তিনি বলেন, এসব বিশ্ববিদ্যালয়ে কারা পড়ান, কী পড়ানো হয় তা তদারকি করা দরকার। এসব বিশ্ববিদ্যালয় ব্যবসাপ্রতিষ্ঠান কি না তা নিয়েও প্রশ্ন তুলেছেন মন্ত্রী। রবিবার (২২ অক্টোবর) মহাখালীর ব্র্যাক সেন্টারে সেন্টার ফর পলিসি ডায়ালগ (সিপিডি) আয়োজিত ‘বাংলাদেশের …

বিস্তারিত পড়ুন

নিয়োগ পরীক্ষায় স্ত্রী, সার্বিক তত্ত্বাবধান কমিটিতে স্বামী

ঢাকাঃ ভর্তি বাণিজ্য, নিয়োগ বাণিজ্যসহ নানা অনিয়মের অভিযোগ যেন পিছু ছাড়ছে না বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ)। এর আগে নিয়োগ বাণিজ্যের অভিযোগ ওঠে খোদ উপাচার্যের বিরুদ্ধে। এবার বিএসএমএমইউ সুপার স্পেশালাইজড হাসপাতালের মেডিকেল অফিসার নিয়োগ পরীক্ষার কমিটিতেও নিকটাত্মীয় থাকার অভিযোগ উঠেছে। পরীক্ষার সার্বিক তত্ত্বাবধান কমিটিতে ছিলেন হাসপাতালের এক মেডিকেল অফিসার। …

বিস্তারিত পড়ুন

যেখানে বিনিয়োগ করা হলো সর্বজনীন পেনশনের ১১ কোটি টাকা

নিজস্ব প্রতিবেদক, ঢাকাঃ সর্বজনীন পেনশন স্কিমে জমা পড়া চাঁদার টাকার ১১ কোটি ৩১ টাকা ট্রেজারি বন্ডে বিনিয়োগ করেছে সরকার। প্রাথমিকভাবে ১০ বছর মেয়াদি ট্রেজারি বন্ডে বিনিয়োগ করা হয়েছে। রবিবার (২২ অক্টোবর) এ বিনিয়োগের উদ্বোধন করা হয়। সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে করে এ বিনিয়োগের তথ্য জানান অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা …

বিস্তারিত পড়ুন

নিম্নমানের সামগ্রী ব্যবহার, স্কুলে নির্মাণকাজ বন্ধ করল এলাকাবাসী

রাজবাড়ীঃ জেলার পাংশা উপজেলার মেঘনা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভবনের নির্মাণকাজ বন্ধ করে দেওয়া হয়েছে। স্কুল ভবন নির্মাণে নিম্নমানের সামগ্রী ব্যবহারের অভিযোগ তুলে স্কুল কর্তৃপক্ষ ও এলাকাবাসী নির্মাণকাজ বন্ধ করে দেন। উপজেলা প্রকৌশলীর কার্যালয় সূত্রে জানা গেছে, পাংশা উপজেলার মাছপাড়া ইউনিয়নের মেঘনা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে দুই তলার ওপরে একটি কক্ষ নির্মাণের …

বিস্তারিত পড়ুন

অধ্যক্ষকে বদলি, প্রতিবাদে শিক্ষার্থীদের বিক্ষোভ

কুমিল্লাঃ জেলার নাঙ্গলকোট হাসান মেমোরিয়াল সরকারি কলেজের অধ্যক্ষ ড. মো. মজিবল হায়দর চৌধুরীকে যোগদানের চার মাসের মাথায় বদলি করায় বিক্ষোভ দেখিয়েছে শিক্ষার্থীরা। রবিবার সকালে কলেজ প্রাঙ্গণ থেকে বিক্ষোভ মিছিল বের করেন শিক্ষার্থীরা। মিছিলটি নাঙ্গলকোট পৌর সদর বাজারের কয়েকটি সড়ক ঘুরে ফের কলেজ প্রাঙ্গণে গিয়ে শেষ হয়। পরে সেখানে সংক্ষিপ্ত সমাবেশ …

বিস্তারিত পড়ুন

আগামী মঙ্গলবার শুরু মাধ্যমিকে ভর্তির আবেদন

নিজস্ব প্রতিবেদক, ঢাকাঃ বেসরকারি মাধ্যমিক বিদ্যালয়ে ২০২৪ শিক্ষাবর্ষে বিভিন্ন শ্রেণিতে শিক্ষার্থী ভর্তির আবেদন আগামী ২৪ অক্টোবর শুরু হবে। চলবে ১৪ নভেম্বর পর্যন্ত। গত বুধবার (১৮ অক্টোবর) মাধ্যমিক ও উচ্চ শিক্ষা (মাউশি) অধিদপ্তরের পরিচালক (মাধ্যমিক) অধ্যাপক মোহাম্মদ বেলাল হোসাইন স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, শিক্ষার্থী ভর্তির ক্ষেত্রে …

বিস্তারিত পড়ুন

হাভার্ড বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতার সুযোগ পেলেন জাবি শিক্ষক

ঢাকাঃ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) সরকার ও রাজনীতি বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ তারিকুল ইসলাম শিক্ষা ও গবেষণার জন্য যুক্তরাষ্ট্রের হাভার্ড বিশ্ববিদ্যালয়ে ডাক পেয়েছেন। ২০২৪ সালের জানুয়ারিতে তার এই পাঠদান কার্যক্রম শুরু হবে। তিনি হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের ওয়েদারহেড স্কলারস প্রোগ্রাম (স্প্রিং, ২০২৪) এর আওতায় সেন্টার ফর ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স-এ ভিজিটিং স্কলার (পোস্ট-ডক্টোরাল ফেলো) হিসেবে …

বিস্তারিত পড়ুন