গাংনীতে জাতীয় ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী অনুষ্ঠিত

রফিকুল আলম বকুল, মেহেরপুর জেলা প্রতিবেদকঃ সারাদেশের ন্যায় মেহেরপুরের গাংনীতে অনুষ্ঠিত হয়েছে ৫০ তম গ্রীস্মকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতা ২০২৩ এর সমাপনী অনুষ্ঠান।

মঙ্গলবার গাংনী উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের আয়োজনে শেষ দিনে সাঁতার, ফুটবল হ্যান্ডবল, কাবাডি ও দাবা খেলার ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়।

উপজেলা সহকারী কমিশনার ভুমি নাদির হোসেন শামীম এর সভাপতিত্বে সমাপনী অনুষ্ঠানে ফুটবল খেলার ফাইনাল উপভোগ করেন অনুষ্ঠানের প্রধান অতিথি গাংনী উপজেলা পরিষদ চেয়ারম্যান এম এ খালেক।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা শিক্ষা অফিসার আব্বাসউদ্দীন ও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ( ওসি) আব্দুর রাজ্জাক।

অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, গাংনী পাইলট স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ আফজাল হোসেন, লুৎফুন্নেছা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সৈয়দ জাকির হোসেন, গাংনী সরকারী মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আশরাফুজ্জামান লালু,  হিজলবাড়িয়া মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মনিরুজ্জামান , জোড়পুকুরিয়া মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হাসান আল, নুরানি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক খুরশিদা আক্তার, গাংনী পৌর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল মমিন।

প্রতিযোগিতার সার্বিক তত্বাবধানে ছিলেন উপজেলা শিক্ষা অফিসের একাডেমিক সুপারভাইজার আব্দুল্লাহ আল মাসুম, প্রভাষক রফিকুল আলম বকুল, প্রভাষক শফি কামাল পলাশ।

অনুষ্ঠানে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

ফুটবল খেলার ফাইনালে জোড়পুকুরিয়া মাধ্যমিক বিদ্যালয় একাদশ দল গাংনী পাইলট মাধ্যমিক বিদ্যালয় ফুটবল দলকে ১-০:গোলে পরাজিত করে। মেহেরপুর জেলার সবচেয়ে সুন্দর মাঠ ও অবকাঠামো থাকায় উপজেলা পর্যায়ের খেলাগুলো জোড়পুকুরিয়া মাধ্যমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়েছে। ফাইনাল খেলা পরিচালনা করেন রেফারী তাহাজউদ্দীন।

প্রধান অতিথির বক্তব্যে এম এ খালেক বলেন, জয় পরাজয় খুব পজিটিভ ভাবে।মেন নিতে হবে। চমৎকার খেলা হয়েছে। উভয় দল ভাল খেলেছে। লেখাপড়ার পাশাপাশি দৈহিক শক্তি গঠন ও শরীর ঠিক রাখার জন্য খেলাখুলা করতে হবে। তিনি খেলাধুলা সহ সকল ক্ষেত্রে সরকারের বিভিন্ন সহযোগিতার কথা উল্লেখ করেন।

শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/১২/০৯/২০২৩     

দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা, ক্যারিয়ার সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তায়


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.