গাজীপুরঃ জেলার শ্রীপুরে ব্যাটারিচালিত অটোরিকশার চাপায় সুমাইয়া আক্তার (৮) নামের এক স্কুলছাত্রী নিহত হয়েছে। সোমবার সকাল সাড়ে ১০টার দিকে বরমী ইউনিয়নের গাড়ারন গ্রামের আরবেলা ফেশন লিঃ পোশাক কারখানার সামনে এই দুর্ঘটনা ঘটে। সুমাইয়া আক্তার বরমী ইউনিয়নের গাড়ারণ গ্রামের মো: আকরাম হোসেনের মেয়ে। সে গাড়ারণ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী …
বিস্তারিত পড়ুনDaily Archives: September 4, 2023
র্যাগিংয়ের দায়ে শাবিপ্রবির ২ শিক্ষার্থীকে বহিষ্কার
সিলেটঃ শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) পলিটিক্যাল স্টাডিজ বিভাগের দুই শিক্ষার্থীকে র্যাগিংয়ের অভিযোগে সাময়িক বহিষ্কার করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক মো. কামরুজ্জামান চৌধুরী গতকাল রবিবার (৩ সেপ্টেম্বর) সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেছেন। প্রক্টর বলেন, ‘র্যাগিংয়ের অভিযোগের ভিত্তিতে প্রাথমিক সত্যতা পাওয়ায় দুই শিক্ষার্থীকে সাময়িক বহিষ্কার করা হয়েছে।’ বহিষ্কার হওয়া শিক্ষার্থীরা …
বিস্তারিত পড়ুনবেরোবির নতুন পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক ড. নিতাই কুমার
রংপুরঃ বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) পরীক্ষা নিয়ন্ত্রক (ভারপ্রাপ্ত) পদে নিয়োগ পেয়েছেন বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক ড. নিতাই কুমার ঘোষ। রবিবার (৩ সেপ্টেম্বর) তিনি এই পদে যোগদান করেছেন। এর আগে একই দিন উপাচার্য অধ্যাপক ড. হাসিবুর রশীদের নির্দেশে তাকে এই পদে নিয়োগ প্রদান করা হয়। নতুন দায়িত্বপ্রাপ্ত পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক ড. …
বিস্তারিত পড়ুনপাবনা: বদলি আদেশেও দায়িত্ব ছাড়ছেন না প্রধান শিক্ষক
পাবনাঃ জেলার সদর উপজেলার দোগাছি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক একেএম আমিনুল ইসলামের বিরুদ্ধে বদলি আদেশের পরও দায়িত্ব না ছাড়ার অভিযোগ উঠেছে। এছাড়াও নতুন ম্যানেজিং কমিটিকে গ্রহণ না করা এবং নানা স্বেচ্ছাচারিতা ও অনিয়ম-দুর্নীতির অভিযোগ উঠেছে। অভিযোগ সূত্রে জানা গেছে, নানা অনিয়মের কারণে দোগাছি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক একেএম …
বিস্তারিত পড়ুনভারতে ২ ঘণ্টায় ৬১ হাজার বজ্রপাত, নিহত ১২
ঢাকাঃ ভারতের ওড়িশায় মাত্র দুই ঘণ্টার ব্যবধানে ৬১ হাজার বজ্রপাত পতিত হয়েছে। এসময় ১২ জন নিহত হয়েছেন, আহত হয়েছেন ১৪ জন। শনিবার রাজ্যটিতে এ ঘটনা ঘটে। স্পেশাল রিলিফ কমিশনার (এসআরসি) সত্যব্রত সাহু এ তথ্য জানান। খবর টাইমস অব ইন্ডিয়ার। ভারতের আবহাওয়া অধিদপ্তর বলছে, আগামী ৭ সেপ্টেম্বর পর্যন্ত এ ধরনের আবহাওয়া …
বিস্তারিত পড়ুনসীতাকুণ্ডে ভাঙা ঘরে ক্লাস করছে ২০০ শিক্ষার্থী
চট্টগ্রামঃ জেলার সীতাকুণ্ড উপজেলার সৈয়দপুর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ড পশ্চিম বাকখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে গত দুই বছর ধরে দুইশ শিক্ষার্থী খোলা আকাশের নিচে পড়ালেখা করছে। দেখা যায়, মনে হবে গ্রাম বাংলার কোনো কাচারি ঘর। যেখানে এলোমেলো পড়ে আছে বাড়ির পুরনো ও অকেজো আসবাবপত্র, চেয়ার টেবিল ও চারপাশে ভাঙা বেড়া। টিনের …
বিস্তারিত পড়ুনজ্ঞানচর্চায় বাধা থাকা উচিত নয়
ইয়াছিন আরাফাত: শিক্ষাপ্রতিষ্ঠানগুলো আমাদের শিক্ষার পরিবেশ প্রদান করে, ব্যক্তিগত ও বুদ্ধিবৃত্তিক উন্নতিকে উৎসাহিত করে এবং জীবনের বিভিন্ন দিকের জন্য ব্যক্তিদের প্রস্তুত করে সমাজে, দেশে এমনকি বিশ্বের মধ্যে গুরুত্বপূর্ণ ভূমিকা পালনে সহায়তা করে। কিন্তু বর্তমানে শিক্ষাপ্রতিষ্ঠানগুলোয় ম্যানার শেখানোর নামে র্যাগিংয়ের শিকার হওয়ার কারণে উচ্চশিক্ষায় নবীন শিক্ষার্থীদের ব্যক্তিগত উন্নতি, সামাজিক অগ্রগতি এবং …
বিস্তারিত পড়ুনঅসঙ্গতিপূর্ণ কোর্স কারিকুলাম বাতিলের দাবি
নিজস্ব প্রতিবেদক, সুনামগঞ্জঃ কর্মসংস্থান সৃজন করে দ্রুত নিয়োগ, উচ্চ শিক্ষার সুযোগ দান, অসঙ্গতিপূর্ণ কোর্স কারিকুলাম বাতিল, মেডিক্যাল এডুকেশন বোর্ড স্থাপনসহ চার দাবিতে সুনামগঞ্জে অনির্দিষ্টকালের কর্মবিরতি ও মানববন্ধন করেছেন ইন্টার্ন প্যারামেডিকরা। সোমবার (৪ সেপ্টেম্বর) বেলা ১১টায় সুনামগঞ্জ কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে মানববন্ধনে অংশগ্রহণ করেন আড়াইশ শয্যা বিশিষ্ট সুনামগঞ্জ সদর হাসপাতালের ইন্টার্নিরত …
বিস্তারিত পড়ুনওভার প্যারেন্টিং ভালো নয়
সামিয়া আসাদীঃ সন্তানের মঙ্গল কে না চান। তবে, বিপত্তি ঘটে তখনই, যখন সন্তানের জন্য অতিরিক্ত ভালো চাইতে শুরু করি আমরা। কথায় আছে, ‘অতিরিক্ত কোনো কিছুই ভালো নয়’। সন্তানের জন্য অতিরিক্ত মঙ্গল চিন্তাও তেমনি একটি বিষয়। আমরা নিজেদের জীবনের না পাওয়াগুলো সন্তানের প্রাপ্তির খাতায় যোগ করতে গিয়ে মনের অজান্তেই সন্তানের ওপর …
বিস্তারিত পড়ুনকুমিল্লায় ছাত্রলীগের ১৭ নেতাকে অব্যাহতি
কুমিল্লাঃ মানবতাবিরোধী অপরাধে আমৃত্যু কারাদণ্ডপ্রাপ্ত দেলাওয়ার হোসাইন সাঈদীর মৃত্যুতে শোক ও সমবেদনা জানিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে পোস্ট দেওয়ায় কুমিল্লা উত্তর জেলা ছাত্রলীগের আওতাধীন বিভিন্ন ইউনিটের ১৭ জন নেতাকে অব্যাহতি দেওয়া হয়েছে। রবিবার রাতে কুমিল্লা উত্তর জেলা ছাত্রলীগের সভাপতি মো. মহিউদ্দীন ও সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম রুবেল স্বাক্ষরিত এক পত্রে …
বিস্তারিত পড়ুন
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল