এইমাত্র পাওয়া

Monthly Archives: July 2023

নতুন শিক্ষাক্রমের সমন্বয়ের বিষয়ে মাউশির নির্দেশনা

নিজস্ব প্রতিবেদক, ঢাকাঃ শিক্ষাপ্রতিষ্ঠানে গ্রীষ্মকালীন ছুটি বাতিল এবং শীতকালীন ছুটি বাড়ানোর ফলে বিদ্যমান কর্মদিবসের সঙ্গে নতুন শিক্ষাক্রমের কার্যক্রম কীভাবে সমন্বয় করা হবে, তার নির্দেশনা দিয়েছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর (মাউশি)। সোমবার (২৪ জুলাই) মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর থেকে এ সংক্রান্ত নির্দেশনা জারি করা হয়। মাউশির নির্দেশনায় বলা হয়, …

বিস্তারিত পড়ুন

প্রাথমিক শিক্ষার্থীদের বিস্কুটের পাশাপাশি ফল, ডিম, দুধ দেয়ার পরিকল্পনা

নিজস্ব প্রতিবেদক।। ‘গ্লোবাল স্কুল মিলস কোয়ালিশনে’ আনুষ্ঠানিকভাবে যোগ দিয়েছে বাংলাদেশ। সোমবার (২৪ জুলাই) ইতালির রোমে জাতিসংঘের উদ্যোগে অনুষ্ঠিত দ্বিতীয় আন্তর্জাতিক ফুড সিস্টেম সামিটের উদ্বোধনী অধিবেশনে বাংলাদেশ কোয়ালিশনের কমিটমেন্ট ডিক্লারেশনে স্বাক্ষর করে। বাংলাদেশের পক্ষে স্বাক্ষর করেন প্রাথমিক ও গণশিক্ষা সচিব ফরিদ আহাম্মদ। এ সময় প্রাথমিক শিক্ষার্থীদের পুষ্টিকর বিস্কুটের পাশাপাশি মৌসুমী ফল, …

বিস্তারিত পড়ুন

শিক্ষার্থীদের জিম্মি করে আন্দোলন গ্রহণযোগ্য নয়: শিক্ষামন্ত্রী

নিজস্ব প্রতিবেদক, ঢাকাঃ শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, জাতীয়করণের বিষয়টি নিয়ে আমরা শিক্ষক নেতাদের সাথে আলোচনা করেছি। অনেক শিক্ষক বাড়ি ফিরে গেছেন। আবার অনেকে রয়ে গেছেন। তারা হয়তো আরও কিছুদিন থাকবেন। শিক্ষকদের জায়গা শ্রেণিকক্ষে। শিক্ষার্থীদের জিম্মি করে এ ধরনের আন্দোলন গ্রহণযোগ্য নয়। সোমবার (২৪ জুলাই) এক অনুষ্ঠানে সাংবাদিকদের সাথে আলাপকালে …

বিস্তারিত পড়ুন

নন ক্যাডার হলেন ১৮ কলেজের ৫৯ শিক্ষক

ঢাকাঃ দেশের জাতীয়করণ করা ১৮টি মহিলা কলেজের ৫৯ জন শিক্ষককে নন-ক্যাডার হিসেবে মর্যাদা দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। প্রশাসনিক আপিল ট্রাইবুন্যালের রায়ের আলোকে গতকাল রবিবার (২৩ জুলাই) এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করে মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ। প্রজ্ঞাপনে বলা হয়, জাতীয়করণকৃত ১৮টি মহিলা কলেজের বিষয়ে প্রশাসনিক ট্রাইবুন্যাল-১ ২০১৬ সালের ২৭ নভেম্বরের রায়, প্রশাসনিক …

বিস্তারিত পড়ুন

৪০তম বিসিএসের নন-ক্যাডারে সুপারিশ সহসাই হচ্ছে না

শিক্ষাবার্তা ডেস্ক, ঢাকাঃ আইনি জটিলতা শেষ না হওয়া পর্যন্ত ৪০তম বিসিএসের নন-ক্যাডারে নিয়োগের সুপারিশ করবে না সরকারি কর্ম কমিশন (পিএসসি)। ফলে নন-ক্যাডারে সুপারিশে আরও সময় লাগবে। পিএসসি’র একটি সূত্র জানিয়েছে, ৪০তম বিসিএসের নন–ক্যাডার থেকে নির্ধারিত স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) প্রথম শ্রেণির (গ্রেড-৯) সহকারী প্রকৌশলীর ১৫৬ পদে নিয়োগ না দিতে …

বিস্তারিত পড়ুন

খাতা-কলমে প্রাথমিক শিক্ষক ২ বোন, থাকেন আমেরিকায়

মানিকগঞ্জঃ নার্গিস আকতার ও নাছরিন আকতার আপন দুই বোন। নার্গিস আকতার হিজুলিয়া পশ্চিমপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক আর নাছরিন আকতার ২২নং হিজুলিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক। কাগজকলমে তারা দুই বোনই হিজুলিয়া গ্রামের পাশাপাশি দুটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক হিসাবে চাকরি করলেও বাস্তবে দুজনই থাকেন আমেরিকার একই এলাকায়। …

বিস্তারিত পড়ুন

একসঙ্গে তিনটি করে ক্লাস নিতে বাধ্য হন যে স্কুলের শিক্ষকেরা

লালমনিরহাট: পদ রয়েছে ১৪টি। কিন্তু মাত্র পাঁচজন শিক্ষক দিয়ে খুঁড়িয়ে খুঁড়িয়ে চলছে লালমনিরহাটের তিস্তাপাড়ের শিক্ষার্থীদের পাঠদান। জানা গেছে, তিস্তা নদীর বাম তীরের জনপদ আদিতমারী উপজেলার মহিষখোচা ইউনিয়নের দক্ষিণ বালাপাড়া গ্রাম। নদী বিধৌত এ জনপদের ছেলে মেয়েদের শিক্ষার কথা বিবেচনা করে ১৯৪০ সালে মহিষখোচা দক্ষিণ পাড়া প্রাথমিক বিদ্যালয়টি প্রতিষ্ঠিত হয়। যা …

বিস্তারিত পড়ুন

শরীরে পর্যাপ্ত ভিটামিন পেতে খান ৫ সবজি

ঢাকাঃ শরীর সুস্থ রাখতে একজন মানুষের মোট ১৩টি ভিটামিনের প্রয়োজন। এক একটি ভিটামিনের কার্যকারিতা এক এক রকম। কার্বোহাইড্রেট, প্রোটিন ও ফ্যাটের মতোই শরীরে গুরুত্বপূর্ণ উপাদান ভিটামিন। শরীরে ভিটামিনের ঘাটতি হলে ক্লান্তি, দুর্বলতা, মাথা ঘোরা, অস্থিরতার মতো সমস্যার শুরু হয়। দেখা দেয় নানারকম রোগবালাই। বিভিন্ন রকম ফল ছাড়াও সবজিতেও কিন্তু ভরপুর …

বিস্তারিত পড়ুন

বিনামূল্যে লালমাই পাহাড়ে শিক্ষার আলো ছড়াচ্ছে ‘জাপানি স্কুল’

কুমিল্লাঃ জাপানি স্কুলে পড়ালেখার জন্য কোনো খরচ দিতে হয় না শিক্ষার্থীদের। প্রথম থেকে পঞ্চম শ্রেণি পর্যন্ত পাঠদান করা হয় স্কুলটিতে। প্রতি শ্রেণিতে ২০ জন করে শিক্ষার্থী ভর্তি করা হয়। সবার জন্য রয়েছে দুপুরে খাবারের ব্যবস্থা। স্কুল থেকে শিশুদের জন্য জামাকাপড়, ক্রীড়া সরঞ্জাম, বই ও শিক্ষা উপকরণ বিনা মূল্যে দেওয়া হয়। …

বিস্তারিত পড়ুন

ভারতের শিক্ষা ব্যবস্থা আসলেই কি ভালো?

শিক্ষাবার্তা ডেস্ক, ঢাকাঃ শিক্ষা ও কর্মক্ষেত্র একে অন্যের পরিপূরক। শিক্ষা যদি হয় দক্ষতা অর্জনের পথ, তবে তার প্রয়োগের জায়গাটি আসলে কর্মক্ষেত্র। একটি দেশের কর্মক্ষেত্রে নিয়োজিত জনশক্তি কতটা দক্ষ, তাই বলে দেয় দেশটির শিক্ষাব্যবস্থা কতটা ভালো। এই বিবেচনায় ভারতের শিক্ষাব্যবস্থা নিয়ে হালে বেশ সমালোচনা হচ্ছে। প্রশ্ন উঠেছে দেশটির শিক্ষাব্যবস্থার পুরোটাই ফাঁপা …

বিস্তারিত পড়ুন