এইমাত্র পাওয়া

Daily Archives: July 11, 2023

মাদরাসা ছাত্র বলাৎকারের অভিযোগে শিক্ষক আটক

ঝালকাঠিঃ জেলার নলছিটিতে এক ছাত্রকে (১১) বলাৎকারের অভিযোগে ইব্রাহিম বেপারী (২২) নামের এক মাদরাসা শিক্ষককে আটক করেছে পুলিশ। মঙ্গলবার (১১ জুলাই) বিকেলে মাদরাসা থেকে তাকে আটক করা হয়। শিক্ষক ইব্রাহিম বেপারী রাজাপুর উপজেলার চররাজাপুর এলাকার রবিউল ইসলাম বেপারীর ছেলে। তিনি নলছিটি উপজেলার ভৈরবপাশা ইউনিয়নের প্রেমহার আজিজিয়া নুরানি হাফিজিয়া মাদরাসার শিক্ষক। …

বিস্তারিত পড়ুন

জাতীয় বিশ্ববিদ্যালয়ে রিলিজ স্লিপে আবেদন ‍শুরু বৃহস্পতিবার

নিজস্ব প্রতিবেদক, ঢাকাঃ জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০২২-২০২৩ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) প্রথম বর্ষের প্রথম রিলিজ স্লিপের অনলাইন আবেদন শুরু হবে আগামী বৃহস্পতিবার (১৩ জুলাই)। ওইদিন বিকেল ৪টা থেকে শুরু হবে এ আবেদন। আগামী ২৩ জুলাই রাত ১২টা পর্যন্ত আবেদন করতে পারবেন শিক্ষার্থীরা। সোমবার (১০ জুলাই) জাতীয় বিশ্ববিদ্যালয়ের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো …

বিস্তারিত পড়ুন

ফুটবলে লাথি মারায় স্কুলছাত্রকে পিটিয়ে হত্যা

নোয়াখালীঃ জেলার চাটখিল উপজেলায় ফুটবলে লাথি মারায় ওসমান গণি (১৫) নামের এক স্কুলছাত্রকে পিটিয়ে অভিযোগ উঠেছে। নিহত ওসমান গণি উপজেলার বদলকোট ইউনিয়নের মানিকপুর গ্রামের মিজানুর রহমানের ছেলে এবং স্থানীয় সপ্তগাঁও আদর্শ উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির শিক্ষার্থী ছিল। মঙ্গলবার (১১ জুলাই) ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এর আগে …

বিস্তারিত পড়ুন

ক্ষতিগ্রস্ত স্কুলের তথ্য পাঠানোর নির্দেশ

ঢাকাঃ  সম্প্রতি সিলেট, সুনামগঞ্জ, জামালপুর ও নেত্রকোণাসহ দেশের কয়েকটি জেলার নিম্নাঞ্চল বন্যার পানিতে প্লাবিত হয়েছে। এছাড়া ঘূর্ণিঝড়সহ বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগে দেশের অনেক স্থান ক্ষতিগ্রস্ত হয়েছে। দুর্যোগ কবলিত এলাকার ক্ষতিগ্রস্ত সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোর তথ্য চেয়েছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর। দুর্যোগে স্কুলগুলোতে পাঠদান ব্যাহত হলে স্কুলের তথ্যসহ ক্ষতির পরিমাণ, স্থানীয় পর্যায়ে নেওয়া ব্যবস্থা …

বিস্তারিত পড়ুন

জাতীয়করণের দাবি পূরণ না হওয়া পর্যন্ত ঘরে ফিরবেন না তাঁরা

শিক্ষাবার্তা ডেস্ক, ঢাকাঃ  দেশের সরকারি ও বেসরকারি মাধ্যমিক শিক্ষক-কর্মচারীদের মধ্যে ‘পাহাড় সমান’বৈষম্য রয়েছে অভিযোগ করে জাতীয়করণের দাবি তুলেছেন বেসরকারি শিক্ষকরা। জাতীয়করণের দাবি পূরণ না হওয়া পর্যন্ত ঘরে না ফেরার ঘোষণা দিয়েছেন তাঁরা। মঙ্গলবার থেকে ‘লাগাতার অবস্থান কর্মসূচি’ ঘোষণা করে তারা বলছেন, দাবি না মানা পর্যন্ত তাদের এ কর্মসূচি চলবে। এদিন …

বিস্তারিত পড়ুন

শিক্ষকদের শূন্য পদের তথ্য পাঠানোর নির্দেশ

ঢাকাঃ বিভিন্ন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষকদের শূন্য পদের তথ্য পাঠানোর নির্দেশ দিয়েছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর। জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তাদের আগামী ১৮ জুলাইয়ের মধ্যে ইমেইলে অধিদপ্তরে পাঠাতে বলা হয়েছে। মঙ্গলবার প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের থেকে এসব তথ্য পাঠাতে বলে জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তাদের চিঠি পাঠানো হয়েছে। পলিসি ও …

বিস্তারিত পড়ুন

এনটিআরসিএ’র সুপারিশ পাওয়া শিক্ষকরা অটো এমপিওভুক্ত হবেন

ঢাকাঃ বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের (এনটিআরসিএ) মাধ্যমে নিয়োগের সুপারিশ পাওয়া শিক্ষকরা অটো এমপিওভুক্ত হবেন। তাদের পৃথকভাবে এমপিওভুক্তির আবেদন করতে হবে না। মঙ্গলবার (১১ জুলাই) বেসরকারি শিক্ষক-কর্মচারীদের এমপিওভুক্তির প্রক্রিয়া সময়োপযোগী করতে আয়োজিত কর্মশালায় প্রাথমিকভাবে এ সিদ্ধান্ত হয়েছে। রাজধানীর আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে এই কর্মশালার আয়োজন করা হয়। জানা গেছে, কোনো …

বিস্তারিত পড়ুন

এমপিওভুক্ত শিক্ষকদের বদলি অনেক জটিল প্রক্রিয়া: মাউশি ডিজি

ঢাকাঃ বেসরকারি শিক্ষক-কর্মচারীদের এমপিওভুক্তির প্রক্রিয়া সময়োপযোগী করতে আয়োজিত কর্মশালায় বদলি নিয়ে কোনো আলোচনা হয়নি। বদলি অনেক জটিল প্রক্রিয়া। মঙ্গলবার (১১ জুলাই) গণমাধ্যমকে এ কথা বলেন মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের (মাউশি) মহাপরিচালক অধ্যাপক নেহাল আহমেদ। তিনি বলেন, আজকের কর্মশালায় বেসরকারি শিক্ষকদের বদলি নিয়ে কোনো আলোচনা হয়নি। বদলির বিষয়টি অনেক জটিলতা। এমপিও …

বিস্তারিত পড়ুন

তিন ছাত্রীকে পিটিয়ে আহত, শিক্ষককে শোকজ

পটুয়াখালীঃ জেলার মির্জাগঞ্জে কাঠালতলী মাধ্যমিক বিদ্যালয়ের নবম শ্রেণির ৩ ছাত্রীকে পিটিয়ে গুরুতর আহত করার ঘটনায় বিদ্যালয়ের ভৌত বিজ্ঞান বিষয়ের সহকারী শিক্ষক মোঃ শফিকুল ইসলাম শোকজ দেয়া হয়েছে। ওই ঘটনার পরপরই ১০ জুলাই রাতেই বিদ্যালয়ের প্রধান শিক্ষক তাকে তিন দিনের মধ্যে কারণ দর্শানোর নোটিশ প্রদান করেছেন। আগামী ১২ জুলাই কারণ দর্শানোর …

বিস্তারিত পড়ুন

ম্যানেজিং কমিটির সভাপতির দাপটে শতবর্ষী হাইস্কুলের বেহাল দশা

রংপুরঃ ১৯১৫ সালে প্রতিষ্ঠিত রংপুরের ঐতিহ্যবাহী একটি শিক্ষা প্র্রতিষ্ঠান রংপুর উচ্চ বিদ্যালয়। রংপুর জেলা আওয়ামী লীগের আহবায়ক কেএম ছায়াদত হোসেন বকুলের ক্ষমতার অপব্যবহারে শতবর্ষী রংপুর উচ্চ বিদ্যালয়ের শিক্ষাব্যবস্থা ধ্বংসের দাঁড়প্রান্তে চলে গেছে বলে অভিযোগ উঠেছে। আদালতের রায়কে অমান্য করে তিনি সহকারী প্রধান শিক্ষককে দায়িত্ব বুঝিয়ে না দিয়ে নিজের আস্থা ভাজন …

বিস্তারিত পড়ুন