তিন ছাত্রীকে পিটিয়ে আহত, শিক্ষককে শোকজ

পটুয়াখালীঃ জেলার মির্জাগঞ্জে কাঠালতলী মাধ্যমিক বিদ্যালয়ের নবম শ্রেণির ৩ ছাত্রীকে পিটিয়ে গুরুতর আহত করার ঘটনায় বিদ্যালয়ের ভৌত বিজ্ঞান বিষয়ের সহকারী শিক্ষক মোঃ শফিকুল ইসলাম শোকজ দেয়া হয়েছে। ওই ঘটনার পরপরই ১০ জুলাই রাতেই বিদ্যালয়ের প্রধান শিক্ষক তাকে তিন দিনের মধ্যে কারণ দর্শানোর নোটিশ প্রদান করেছেন। আগামী ১২ জুলাই কারণ দর্শানোর জবাব পেলে তাকে সাময়িক বরখাস্ত করা হবে বলে সূত্রে জানা যায়।

জানা যায়, কাঁঠালতলি মাধ্যমিক বিদ্যালয়ে গত ১০ জুলাই ষষ্ঠ ক্লাশে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ক ক্লাশ চলাকালীন সময়ে কথা বলায় ৩ শিক্ষার্থীকে পিটিয়ে আহত করেন ওই বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোঃ শফিকুল ইসলাম।

এ ঘটনার পর সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকে অভিযুক্ত শিক্ষকের বিচারের দাবী করা হয়। এ ঘটনায় ওই এলাকায় চঞ্চলের সৃষ্টি হয়েছে। উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ রেজাউল কবীর আজ মঙ্গলবার সকাল দশটায় বিদ্যালয়ে গিয়ে অভিভাবকদের কথা ও ঘটনা শুনেন এবং অভিযুক্ত শিক্ষকের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার আশ্বাস দেন।

শোকজে উল্লেখ করা হয়, “নবম শ্রেণির তিন ছাত্রীর দেহে এবং আপনার বেত্রাঘাতে এহেন কার্যকলাপ শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রীদের শারীরিক ও মানসিক শান্তি সম্পূর্ণ পরিপন্তী”।

তাই ছাত্রীদের বেত্রাঘাত করে শারীরিক ও মানসিক শাস্তি দেওয়ার জন্য আপনার বিরুদ্ধে কারণ দর্শনের নোটিশ প্রধান কারা হলো।

এ বিষয়ে অভিযুক্ত বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোঃ শফিকুল ইসলামের মুঠোফোনে বারবার চেষ্টা করা হলেও তার ফোনটি বন্ধ থাকায় তাঁর বক্তব্য দেওয়া সম্ভব হয়নি। বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ হারুন-অর-রশিদ বলেন, বিদ্যালয়ের শিক্ষার্থীদের পিটিয়ে আহত করা হয়েছে এটা আসলে দুঃখজনক। তাকে শোকজ দেওয়া হয়েছে।

এ ব্যাপারে উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ রেজাউল কবীর বলেন, অভিযুক্ত শিক্ষককে শোকজ দেওয়া হয়েছে। শোকজের জবাব পেলে তাঁর বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা নেয়া হবে।

শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/১১/০৭/২০২৩   

দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা, ক্যারিয়ার সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তায়


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.