এইমাত্র পাওয়া

Daily Archives: July 4, 2023

নিষিদ্ধ হচ্ছে ফেরি করে সিগারেট বিক্রি

ঢাকাঃ  ভ্রাম্যমাণ দোকান বা ফেরি করে তামাক ও তামাকজাত দ্রব্য বিক্রি নিষিদ্ধ করতে চায় সরকার। এজন্য ধূমপান ও তামাকজাত দ্রব্য ব্যবহার (নিয়ন্ত্রণ) আইন সংশোধনের উদ্যোগ নেওয়া হয়েছে, যেখানে জনসমাগমস্থলে (পাবলিক প্লেস) ধূমপান ও তামাকজাত দ্রব্য সেবনের শাস্তি বাড়ানোর প্রস্তাব করেছে স্বাস্থ্য সেবা বিভাগ। আইনের খসড়া মন্ত্রিসভা বৈঠকে উত্থাপনের আগে মন্ত্রিপরিষদ …

বিস্তারিত পড়ুন

তুলে নেওয়ার এক মাস পর শিক্ষককে গ্রেপ্তার দেখানোর অভিযোগ

ঢাকাঃ গত ৩০ এপ্রিল ময়মনসিংহ থেকে ছয় মাসের শিশু সন্তানসহ এক দম্পতিকে ‘তুলে নেওয়ার’ এক মাস পর মামলায় গ্রেপ্তার দেখানোর অভিযোগ উঠেছে। গ্রেপ্তাররা হলেন ইকরামুল হক মিলন (২৮), তার স্ত্রী দেওয়ান ফারিয়া আফরিন আনিকা (২১) ও তাদের ছয় মাস বয়সী ছেলে। মিলন সূত্রাপুরের ফরিদাবাদ মাদ্রাসার শিক্ষক। ময়মনসিংহের কোতোয়ালি মডেল থানার …

বিস্তারিত পড়ুন

মা প্রধান শিক্ষক, ছেলে সভাপতি

রাজশাহীঃ জেলার পুঠিয়ায় সুকদেবপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ে ছেলেকে সভাপতি করার বিরুদ্ধে অভিযোগ উঠেছে প্রধান শিক্ষিকা নাজনীন বেগমের বিরুদ্ধে। তার ছেলে নাজমুল হককে ওই বিদ্যালয়ের সভাপতি করেছেন তিনি। তার এহেন কর্মের বিরুদ্ধে বিদ্যালয়ের অভিভাবকরা লিখিত অভিযোগ করেছেন উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তার দপ্তরে। অভিযোগকারী দিলীপ কুমার জানান, বিদ্যালয়ের পরিচালনা কমিটির মেয়াদ শেষ …

বিস্তারিত পড়ুন

ঢাবিতে খেলোয়াড় কোটায় শিক্ষার্থী ভর্তির সিদ্ধান্ত

ঢাকাঃ ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) ২০২২-২০২৩ শিক্ষাবর্ষ থেকে আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রামে খেলোয়াড় কোটায় শিক্ষার্থী ভর্তির সিদ্ধান্ত নেয়া হয়েছে। বিশ্ববিদ্যালয়ে খেলাধুলার মানোন্নয়ন, মানসম্মত খেলোয়াড় তৈরি এবং জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ের ক্রীড়া প্রতিযোগিতায় অংশগ্রহণের জন্য দক্ষ ক্রীড়াবিদ তৈরির লক্ষ্যে এখন থেকে খেলোয়াড় কোটায় শিক্ষার্থীদের ভর্তি করা হবে। উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামানের সভাপতিত্বে আজ …

বিস্তারিত পড়ুন

ডেঙ্গুতে মৃত্যু পাঁচ, হাসপাতালে ভর্তিতে রেকর্ড

ঢাকাঃ ডেঙ্গুতে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় নতুন ভর্তি রোগীর সংখ্যা ৬৭৮ জন। এ সময়ের মধ্যে পাঁচ জন মারা গেছেন। এ নিয়ে এখন পর্যন্ত ডেঙ্গুতে মৃত্যু হয়েছে ৬১ জনের। মঙ্গলবার (৪ জুলাই) স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের দেওয়া তথ্য থেকে এসব জানা যায়। গত ২৪ ঘণ্টায় …

বিস্তারিত পড়ুন

ঈদের ছুটিতে শেবাচিম হাসপাতালে ৬০ রোগীর মৃত্যু

ঢাকাঃ ঈদুল আজহার চার দিনের সরকারি ছুটিতে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতালে চিকিৎসাধীন ৬০ জন রোগীর মৃত্যু হয়েছে। হাসপাতাল কর্তৃপক্ষ বিষয়টিকে স্বাভাবিক বললেও রোগীর স্বজনদের অভিযোগ, চার দিন শিক্ষানবিশ চিকিৎসকদের ওপর ভরসা করে চলতে হয়েছে। সিনিয়র চিকিৎসক কেউ সেবা দিতে আসেননি। হাসপাতালের দায়িত্বশীল কর্মকর্তারা জানিয়েছেন, সরকারি ছুটির প্রথম দিন …

বিস্তারিত পড়ুন

ইউপি চেয়ারম্যান সহকারি শিক্ষক: বেতন নেন তিনি ক্লাস নেন অন্যরা

নওগাঁঃ জেলার রাণীনগরের মালশন-গিরিগ্রাম উচ্চ বিদ্যালয়ের আইসিটি বিষয়ের সহকারি শিক্ষক মো. আব্দুল মতিন। তিনি গত ২০২১সালে অনুষ্ঠিত ইউনিয়ন পরিষদ নির্বাচনে বাংলাদেশ আওয়ামীলীগের দলীয় মনোনয়ন পেয়ে নবেম্বর মাসের ১০তারিখে অনুষ্ঠিত নির্বাচনে ৫নং বড়গাছা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হন। এরপর থেকে তিনি বিদ্যালয় থেকে শিক্ষক পদের বেতন-ভাতা নিয়ে চালিয়ে আসছেন চেয়ারম্যান পদের …

বিস্তারিত পড়ুন

১০ম গ্রেডে ৬৫৬ জনকে নিয়োগ দেবে এলজিইডি

শিক্ষাবার্তা ক্যারিয়ার ডেস্ক, ঢাকাঃ স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) ৬৫৬ জন উপসহকারী প্রকৌশলী বা নকশাকার নিয়োগ দেবে। সরকারি কর্ম কমিশনের (পিএসসি) মাধ্যমে এই নিয়োগ দেওয়া হবে। আগ্রহী যোগ্য প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন। আবেদন করা যাবে আগামী ৩১ জুলাই পর্যন্ত। পদের নাম: উপসহকারী প্রকৌশলী বা নকশাকার পদ সংখ্যা: ৬৫৬ আবেদন যোগ্যতা: কোনো স্বীকৃত …

বিস্তারিত পড়ুন

নবম শ্রেণির রেজিস্ট্রেশন ফি ১৭১ টাকা

ঢাকাঃ চলতি বছর নবম শ্রেণির শিক্ষার্থীদের রেজিস্ট্রেশন কার্যক্রম শুরু হবে ১২ জুলাই থেকে। চলবে ১৫ সেপ্টেম্বর পর্যন্ত। এই সময়ের মধ্যে অনলাইনে রেজিস্ট্রেশন ফরম পূরণ ও টাকা জমা দেওয়া যাবে। নবম শ্রেণির শিক্ষার্থীদের রেজিস্ট্রেশন ফি নির্ধারণ করা হয়েছে ১৭১ টাকা। দেশের যেকোনো শিক্ষা বোর্ড বা মাদ্রাসা শিক্ষা বোর্ডের অধীনে অনুষ্ঠিত জেএসসি …

বিস্তারিত পড়ুন

ছাত্রীকে বিয়ে করা আইডিয়ালের গভর্নিং বডির সদস্য মুশতাকের আগাম জামিন

ঢাকাঃ অপহরণের মামলায় ছাত্রীকে বিয়ে করা রাজধানীর মতিঝিল আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের গভর্নিং বডির সদস্য খন্দকার মুশতাক আহমেদকে আগাম জামিন দিয়েছেন হাইকোর্ট। মঙ্গলবার (৪ জুলাই) বিচারপতি খোন্দকার দিলীরুজ্জামান ও বিচারপতি মো. আমিনুল ইসলামের হাইকোর্ট বেঞ্চ তাকে ৬ সপ্তাহের আগাম জামিন দেন। এদিন আদালতে আসামি পক্ষে শুনানি করেন আইনজীবী মো. সোহরাব …

বিস্তারিত পড়ুন