রাজশাহীঃ জেলার পুঠিয়ায় সুকদেবপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ে ছেলেকে সভাপতি করার বিরুদ্ধে অভিযোগ উঠেছে প্রধান শিক্ষিকা নাজনীন বেগমের বিরুদ্ধে। তার ছেলে নাজমুল হককে ওই বিদ্যালয়ের সভাপতি করেছেন তিনি। তার এহেন কর্মের বিরুদ্ধে বিদ্যালয়ের অভিভাবকরা লিখিত অভিযোগ করেছেন উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তার দপ্তরে।
অভিযোগকারী দিলীপ কুমার জানান, বিদ্যালয়ের পরিচালনা কমিটির মেয়াদ শেষ হয়ে গেছে। প্রধান শিক্ষিকা অভিভাবকদের না জানিয়ে গোপনে তার ছেলেকে সভাপতি বানিয়েছেন। বিদ্যালয়ের কোনো বিষয়েই তিনি অভিভাবকদের মতামতের তোয়াক্কা করেন না। নাজনীন বেগম সুকদেবপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকার দ্বায়িত্ব পালন করছেন।
নাজনীন বেগম জানান, ওই বিদ্যালয়ের জমি আমার স্বামীর দেওয়া। তাই নিজের ছেলেকে সভাপতি করেছি। এলাকার এমপির সাথে পরামর্শ করেই তার ছেলেকে তার বিদ্যালয়ের সভাপতি করা হয়েছে বলে দাবি করেন তিনি।
পুঠিয়া উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা এবিএম সানোয়ার হোসেন বলেন, এ বিষয়ে অভিভাবক ও এলাকাবাসীর একটি অভিযোগ পেয়েছি। মা প্রধান শিক্ষিকা আর ছেলে সভাপতি এ বিষয়টি রহস্যজনক। চলতি সপ্তাহে তদন্ত করে এব্যাপারে ব্যবস্থা নেওয়া হবে।
শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/০৪/০৭/২০২৩
দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা, ক্যারিয়ার সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তায়
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
