Monthly Archives: June 2023

ছাত্রীকে অপহরণের অভিযোগে শিক্ষক গ্রেপ্তার

কুড়িগ্রামঃ জেলার রাজিবপুরে ছাত্রীকে অপহরণের অভিযোগে এক শিক্ষকসহ দুইজনকে গ্রেপ্তার করেছে রাজিবপুর থানা পুলিশ। বুধবার (১৪ জুন) সকালে চান মিয়া মেম্বরের বাড়ির সামনে বালিয়ামারী নিজ এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার শিক্ষকের নাম মো. রাজু মিয়া ওরফে রঞ্জু মিয়া (৩০)। তিনি উপজেলার বালিয়ামারী নিম্নমাধ্যমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক। জানা গেছে, …

বিস্তারিত পড়ুন

চবি:মাস্টার্সের ১৫ পরীক্ষার্থীর খাতা দেখতেই ৫ মাস পার!

চট্টগ্রামঃ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সংগীত বিভাগে মাস্টার্স পরীক্ষার ফলাফল প্রকাশে গড়িমসির অভিযোগ উঠেছে। ৫ মাস পেরিয়ে গেলেও ওই বিভাগের ২০১৯-২০২০ সেশনের মাস্টার্স পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়নি। খোঁজ নিয়ে জানা গেছে, এই সেশনের ১৫ শিক্ষার্থী পরীক্ষায় অংশ নেয়। গত বছরের ৭ ডিসেম্বর তাদের মাস্টার্স পরীক্ষা শুরু হয় এবং শেষ হয় ১০ জানুয়ারি। …

বিস্তারিত পড়ুন

চলমান শিক্ষা ব্যবস্থার আমূল পরিবর্তনে ১০ সুপারিশ

ঢাকাঃ অধিকারভিত্তিক, জবাবদিহিমূলক ও বৈষম্যহীন শিক্ষা ব্যবস্থা প্রবর্তনের জন্য চলমান শিক্ষা ব্যবস্থা ও দৃষ্টিভঙ্গিতে আমূল পরিবর্তন আনা প্রয়োজন বলে অভিমত জানিয়েছেন বিশেষজ্ঞরা। বুধবার (১৪ জুন) ঢাকার ইউসেপ বাংলাদেশ কনফারেন্স কক্ষে ‘শিক্ষার্থীদের শিখন স্তরের বর্তমান অবস্থা ও শিক্ষার গুণগতমান অর্জন’ শীর্ষক জাতীয় শিক্ষা সংলাপে এই অভিমত ওঠে আসে। সংলাপ অনুষ্ঠানে ওয়েভ …

বিস্তারিত পড়ুন

প্রধান শিক্ষককে থাপ্পড় মারলেন ম্যানেজিং কমিটির সদস্য!

জামালপুরঃ জেলার মাদারগঞ্জের পলিশা উচ্চ বিদ্যালয়ের রুটিন মেরামতের কাজের দায়িত্ব না দেওয়ায় ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সামিউল ইসলামকে গালিগালাজ ও চড় থাপ্পড় মারার অভিযোগ উঠেছে ম্যানেজিং কমিটির ২ সদস্যের বিরুদ্ধে। অভিযুক্ত ম্যানেজিং কমিটির সদস্যরা হলেন জাহাঙ্গীর আলম জলিল ও আতাউর রহমান বাদল। বুধবার (১৪ জুন) বিকাল সাড়ে ৫ টার দিকে বিদ্যালয়ে …

বিস্তারিত পড়ুন

এইচএসসি পাসে চাকরির সুযোগ, বেতন ২৭০০০

শিক্ষাবার্তা ক্যারিয়ার ডেস্ক, ঢাকাঃ  ঢাকা ইলেকট্রিক সাপ্লাই কোম্পানি লিমিটেড (ডেসকো) সম্প্রতি নিয়োগ বিজ্ঞপ্তি দিয়েছে। প্রতিষ্ঠানটি গুলশান জোনে আগামী ৩ বছরের জন্য আউটসোর্সিংয়ের আওতায় অস্থায়ী ভিত্তিতে ১২২ জনকে নিয়োগ দেওয়া হবে। আগ্রহীরা অনলাইনে আবেদন করতে পারবেন। পদের নাম: নিরাপত্তা পরিদর্শক। পদের সংখ্যা: ২। আবেদন যোগ্যতা: ন্যূনতম এইচএসসি বা সমমান পাস। উচ্চতা …

বিস্তারিত পড়ুন

গ্র্যাজুয়েটদের উদ্যোক্তা হওয়ার শিক্ষা দেওয়া হবে: শিক্ষামন্ত্রী

ঢাকাঃ শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, একজন গ্র্যাজুয়েটকে তার সিলেবাস পড়ানোর পাশাপাশি অন্যান্য ভাষা শিক্ষা, তথ্যপ্রযুক্তি, আইসিটি এবং উদ্যোক্তা হওয়ার জন্য যা যা প্রয়োজন তাই শেখানো হবে। কর্মক্ষেত্রের কেউ যেন বলতে না পারে তুমি এটা পার না, ওটা পার না। তার যদি চাকরি না হয় তারপর তিনিই সিদ্ধান্ত নেবেন তিনি …

বিস্তারিত পড়ুন

বন্ধ হওয়ার পথে বেরোবির ক্যাফেটেরিয়া

ঢাকাঃ দীর্ঘদিন ধরে বাকি খাওয়ার পর পাওনা টাকা ফেরত না দেওয়া এবং ব্যবসায় লোকসানের কারণে বন্ধ হওয়ার পথে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) শিক্ষক-শিক্ষার্থীদের একমাত্র নাস্তার স্থান ক্যাফেটেরিয়া। সংশ্লিষ্ট সূত্র জানায়, সাবেক উপাচার্যের (অধ্যাপক নাজমুল আহসান কলিমুল্লাহ) দপ্তর ও চারজন শিক্ষকের কাছে ৭৫ হাজার টাকা এবং সাবেক ছাত্রলীগ নেতা তুষার কিবরিয়াসহ …

বিস্তারিত পড়ুন

একদিকে অডিও ফাঁস অন্যদিকে নিয়োগ বোর্ড

কুষ্টিয়াঃ ইসলামী বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন পদে নিয়োগ সংক্রান্ত উপাচার্যের একের পর এক অডিও ভাইরাল হচ্ছে। গত ১৬ ফেব্রুয়ারি থেকে এ পর্যন্ত অন্তত ১৩ টি অডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়। তবে এবিষয়ে কোনো সুরাহা না হয়েই আবারও নিয়োগ বোর্ড চালু। ক্যাম্পাস সূত্রে জানা যায়, সর্বশেষ ১১ জুন ‘দরবেশ সালাম’ নামের ফেসবুক …

বিস্তারিত পড়ুন

শিক্ষকের লালসায় ছাত্রীর জীবন বরবাদ

ফরিদপুরঃ বুকভরা আশা নিয়ে জেলা শহরে পড়তে চেয়েছিল মেয়েটি। নিয়মকানুন মেনে ফরমও পূরণ করেছিল কিন্তু শিক্ষকের লালসার কাছে চুরমার হয়ে গেলো সব স্বপ্ন। অন্য কোথাও ভর্তি হতে না পেরে শেষ পর্যন্ত মানসিক বিকারগ্রস্ত মেয়েটি। বলছিলাম প্রত্যন্ত গাঁয়ের সুমাইয়া আক্তারের কথা। ফরিদপুরের কানাইপুর ইউনিয়ন সদর থেকে দূরবর্তী গ্রাম করিমপুরের মেয়ে সুমাইয়া। …

বিস্তারিত পড়ুন

নারায়ণগঞ্জ জেলার শ্রেষ্ঠ ইমাম নির্বাচিত মাওলানা মোবারক

নারায়ণগঞ্জঃ জেলার শ্রেষ্ঠ ইমাম নির্বাচিত হয়েছেন মাওলানা মোবারক বিন নুরুল আলম। নারায়ণগঞ্জ ইসলামিক ফাউন্ডেশন কর্তৃক জেলা পর্যায়ে শ্রেষ্ঠ ইমাম প্রতিযোগিতায় এবার প্রথম স্থান অধিকার করেন তরুণ এই গবেষক ও ধর্মীয় বক্তা। গত রবিবার (১১ জুন) সকালে নারায়ণগঞ্জ জেলা প্রশাসন কার্যালয়ে পুরস্কার প্রদানণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন …

বিস্তারিত পড়ুন