এইমাত্র পাওয়া

Daily Archives: June 24, 2023

ফ্রান্সের নাইটহুড পেলেন বাংলাদেশি শিক্ষক

ঢাকাঃ খাদ্য নিরাপত্তা সংক্রান্ত গবেষণায় গুরুত্বপুর্ণ অবদান রাখায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের অবসরপ্রাপ্ত অধ্যাপক ড. এএইচএম মোস্তাফিজুর রহমানকে শেভালিয়র দু লর্দরা দু মেরিত বা নাইটহুড অব দ্য অর্ডার অব মেরিট সম্মাননা দিয়েছে ফ্রান্স। গত বৃহস্পতিবার রাতে গুলশানে দেশটির রাষ্ট্রদূতের বাসায় আনুষ্ঠানিকভাবে তাকে এ পদক পরিয়ে দেওয়া হয়। ফ্রান্সের প্রেসিডেন্টের পক্ষে মোস্তাফিজুর রহমানকে …

বিস্তারিত পড়ুন

সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে আসছে বড় নিয়োগ

ঢাকাঃ সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে আসছে বড় নিয়োগ। সারাদেশে নিয়োগ দেওয়া হবে দুই হাজার শিক্ষক। সব সরকারি বিদ্যালয়ের বিষয়ভিত্তিক শিক্ষকের শূন্য তালিকা মাঠ কর্মকর্তাদের মাধ্যমে সংগ্রহ করা হচ্ছে। ঈদের পর এ তালিকা শিক্ষা মন্ত্রণালয়ে পাঠানো হবে। আগস্টে বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের (পিএসসি) মাধ্যমে শুরু করা হবে নিয়োগ প্রক্রিয়া। শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক …

বিস্তারিত পড়ুন

ছুটি নিয়ে উধাও শিক্ষক দম্পতি, সন্ধান মিলছে না সন্তানদেরও

গোপালগঞ্জঃ জেলার কোটালীপাড়ায় খোকন চন্দ্র রায় (৫৫) ও শিখা রানী রায় (৪৫) নামে এক শিক্ষক দম্পতি ১০ দিন ধরে নিখোঁজ রয়েছেন। এই শিক্ষক দম্পতির সহকর্মীরা ১০ দিন ধরে বিভিন্ন স্থানে খোঁজ-খবর নিয়েও তাদের কোনো সন্ধান পাননি। নিখোঁজ শিক্ষক খোকন চন্দ্র রায় উপজেলার ১২৭ নম্বর গজালিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক। …

বিস্তারিত পড়ুন

জাল সনদ প্রমাণ হওয়ার পরেও যেভাবে বোনাস পেলেন ৬৭৮ শিক্ষক

ঢাকাঃ জাল সনদে দীর্ঘ বছর মাধ্যমিক বিদ্যালয়ে চাকরি করছেন, এমন ৬৭৮ জন শিক্ষককে সম্প্রতি শনাক্ত করে শিক্ষা মন্ত্রণালয়। তাদের বেতন-ভাতা বন্ধ রাখার নির্দেশ দিয়ে মন্ত্রণালয় থেকে চিঠি পাঠিয়ে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরকে (মাউশি) বলা হয়, এতদিন যে টাকা বেতন ভাতা হিসেবে তা গ্রহণ করেছেন, তা ফেরত আনার ব্যবস্থা করতে। …

বিস্তারিত পড়ুন

আজ ৩৬ এ পা দিলেন মেসি

ঢাকাঃ আজ ফুটবল তারকা মেসির ৩৬ তম জন্মদিন। ১৯৮৭ সালের ২৪ জুন আর্জেন্টিনার রোসারিওতে জন্ম নেন লিওনেল আন্দ্রেস মেসি। তিনি ছিলেন জর্জ মেসি ও সেলিয়া কুচিত্তিনির তৃতীয় সন্তান। পরিবারের থেকে উদ্বুদ্ধ হওয়ায় ছোটবেলা থেকেই ফুটবলের প্রতি আলাদা নেশা ছিল মেসির। বড় দুই ভাই রদ্রিগো ও মাতিয়াস আর তার কাজিন ইমানুয়েন …

বিস্তারিত পড়ুন

এশিয়ার সেরা ১০০ বিশ্ববিদ্যালয়ের তালিকায় নেই বাংলাদেশ

শিক্ষাবার্তা ডেস্ক, ঢাকাঃ যুক্তরাজ্যভিত্তিক শিক্ষা সাময়িকী ‘টাইমস হায়ার এডুকেশন’ প্রকাশিত ‘এশিয়া ইউনিভার্সিটি র‍্যাঙ্কিং-২০২৩’-এ সেরা ১০০ বিশ্ববিদ্যালয়ের মধ্যে বাংলাদেশের কোনো শিক্ষাপ্রতিষ্ঠান স্থান পায়নি। তবে শীর্ষ ১০০ বিশ্ববিদ্যালয়ের মধ্য প্রতিবেশী দেশ ভারতের ৪টি ও পাকিস্তানের ১টি বিশ্ববিদ্যালয় আছে। তালিকায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের অবস্থান ১৮৬তম। আর ১৯২তম অবস্থানে আছে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়। গতকাল বৃহস্পতিবার …

বিস্তারিত পড়ুন

৬০ কিমি বেগে ঝড়সহ ভারি বর্ষণের পূর্বাভাস

নিজস্ব প্রতিবেদক, ঢাকাঃ রাতে ঢাকাসহ দেশের ১২ জেলার ওপর দিয়ে ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে ঝড়ো হাওয়াসহ ভারি বৃষ্টিপাত হতে পারে। শুক্রবার (২৩ জুন) রাত ১টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য দেওয়া পূর্বাভাসে এ তথ্য জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এতে বলা হয়, ঢাকা, ফরিদপুর, ময়মনসিংহ, যশোর, কুষ্টিয়া, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, …

বিস্তারিত পড়ুন

যে ছয় শর্তে কর নিবন্ধন বাতিল করা যাবে

ঢাকাঃ এখন থেকে কিছু শর্ত সাপেক্ষে করদাতারা তাদের কর নিবন্ধন বাতিল করতে পারবেন। সম্প্রতি নতুন এ আইন সংসদে পাশ হয়েছে। করদাতাদের কর শনাক্তকরণ নম্বর (টিআইএন) বাতিলের সুযোগ রাখা হয়েছে নতুন আয়কর আইনে। এ জন্য করদাতাকে যথাযথ কারণ দেখিয়ে আবেদন করতে হবে। এক্ষেত্রে দীর্ঘ প্রক্রিয়া শেষে কোনো বকেয়া কর নেই, এমন …

বিস্তারিত পড়ুন

সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত

ঢাকাঃ  সমুদ্রবন্দরগুলোর ওপর দিয়ে ঝড়ের শঙ্কায় বন্দরগুলোতে ৩ নম্বর সতর্ক সংকেত দিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর।পাশাপাশি ৯ জেলার ওপর দিয়ে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা ও ঝড়ো হাওয়াসহ বৃষ্টি এবং বজ্রবৃষ্টি হতে পারে। এসব এলাকার নদীবন্দরসমূহকে সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। আজ শনিবার (২৪ জুন) বাংলাদেশ আবহাওয়া অফিসের …

বিস্তারিত পড়ুন

ধনীদের জন্য ব্যয়বহুল শহরের শীর্ষে সিঙ্গাপুর

ঢাকাঃ ধনীদের লক্ষ্য করে পণ্য, পরিষেবার জন্য বিশ্বের সবচেয়ে ব্যয়বহুল শহরের তালিকায় শীর্ষে উঠে এসেছে সিঙ্গাপুর। সাংহাইকে পেছনে ফেলে প্রথমবারের মত শীর্ষ স্থানে উঠে এসেছে এ দেশটি। মঙ্গলবার জুলিয়াস বেয়ারের গ্লোবাল ওয়েলথ অ্যান্ড লাইফস্টাইল প্রতিবেদনে বলা হয়েছে, হংকং, লন্ডন এবং নিউইয়র্ককে ছাড়িয়ে সিঙ্গাপুর প্রথমবারের মতো ধনী ব্যক্তিদের জন্য পণ্য ও …

বিস্তারিত পড়ুন