এইমাত্র পাওয়া

ফ্রান্সের নাইটহুড পেলেন বাংলাদেশি শিক্ষক

ঢাকাঃ খাদ্য নিরাপত্তা সংক্রান্ত গবেষণায় গুরুত্বপুর্ণ অবদান রাখায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের অবসরপ্রাপ্ত অধ্যাপক ড. এএইচএম মোস্তাফিজুর রহমানকে শেভালিয়র দু লর্দরা দু মেরিত বা নাইটহুড অব দ্য অর্ডার অব মেরিট সম্মাননা দিয়েছে ফ্রান্স।

গত বৃহস্পতিবার রাতে গুলশানে দেশটির রাষ্ট্রদূতের বাসায় আনুষ্ঠানিকভাবে তাকে এ পদক পরিয়ে দেওয়া হয়। ফ্রান্সের প্রেসিডেন্টের পক্ষে মোস্তাফিজুর রহমানকে ব্যাজ পরিয়ে দেন দেশটির রাষ্ট্রদূত ম্যারি মাসদুপুই।

দূতাবাসের পাঠানো এক বিজ্ঞপ্তিতে বলা হয়, ফ্রান্সের রাষ্ট্রীয় গবেষণা সংস্থা ন্যাশনাল সেন্টার ফর সায়েন্টিফিক রিসার্চের সঙ্গে অংশীদারিত্বে অধ্যাপক মোস্তাফিজের গবেষণা বাংলাদেশের শস্য উৎপাদন বাড়াতে অবদান রেখেছে।

সম্মাননা তুলে দিয়ে রাষ্ট্রদূত ম্যারি মাসদুপুই আশা করেন এ সম্মাননা শিক্ষা ও বৈজ্ঞানিক গবেষণার মত বিষয়ে দুদেশের বন্ধন আরও জোরালো করবে।

শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/২৪/০৬/২০২৩

দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা, ক্যারিয়ার সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তায়


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.