লক্ষ্মীপুরঃ জেলার চাঁদখালী আবদুর রব উচ্চ বিদ্যালয়ে পাঠদানের সময় শ্রেণিকক্ষে চলন্ত পাখা খুলে পড়ে ফাহিমা আক্তার (১৩) নামে এক ছাত্রী আহত হয়েছে। মঙ্গলবার (১৬ মে) দুপুরে সদর উপজেলার লাহারকান্দি ইউনিয়নের ওই বিদ্যালয়টিতে এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনায় ফাহিমার চোখের ওপরে কপালের অনেকাংশ কেটে যায়। এতে সাতটি সেলাই লেগেছে। স্থানীয় চাঁদখালী বাজারের …
বিস্তারিত পড়ুনMonthly Archives: May 2023
কক্সবাজার জেলার শ্রেষ্ঠ ওসি শেখ মোহাম্মদ আলী
নিজস্ব প্রতিবেদক, কক্সবাজারঃ জেলার শ্রেষ্ঠ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নির্বাচিত হয়েছেন উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শেখ মোহাম্মদ আলী । গত ১১ মে পুলিশ সুপারের কার্যালয়ের কনফারেন্স রুমে পুলিশ সুপার মাহফুজুল ইসলাম পিপিএম (বার)-এর সভাপতিত্বে মাসের মাসিক অপরাধ পর্যালোচনা সভায় তিনি শ্রেষ্ঠ অফিসার নির্বাচিত হন। এ সময় শ্রেষ্ঠ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ …
বিস্তারিত পড়ুনমিয়ানমারের এক স্থানেই মোখায় নিহত কমপক্ষে ৪০০!
ঢাকাঃ বাংলাদেশে তেমন প্রভাব পড়েনি ঘূর্ণিঝড় মোখার। তবে পার্শ্ববর্তী মিয়ানমারে ব্যাপক ধ্বংসযজ্ঞ চালিয়েছে এটি। পরিস্থিতি এতটাই ভয়াবহ ছিল যে, দেশটির এক এলাকাতেই ৪০০ মানুষের প্রাণহানি ঘটেছে। স্থানীয়দের বরাত দিয়ে এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা। প্রসঙ্গত, এই অঞ্চলে আঘাত হানা ঘূর্ণিঝড়গুলোর মধ্যে অন্যতম শক্তিশালী ছিল ঘূর্ণিঝড় মোখা। …
বিস্তারিত পড়ুনপাঁচ অতিরিক্ত ও তিন উপ-সচিবের দফতর বদল
ঢাকাঃ পাঁচ অতিরিক্ত সচিব ও তিন উপ-সচিবের দফতর বদল করা হয়েছে। দুজন উপ-সচিব ও একজন যুগ্ম-সচিবকে বদলি করা কর্মস্থলে যোগদানে তাগিদ দিয়ে বলা হয়েছে, অন্যথায় তাদের স্ট্যান্ডরিলিজ করা হবে।এছাড়া এক মেডিকেল অফিসারের প্রেষণাদেশ বাতিল করা হয়েছে। সোমবার জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে উল্লিখিত নিয়োগ বদলির পৃথক প্রজ্ঞাপন জারি করা হয়েছে। জারি করা …
বিস্তারিত পড়ুনস্কুলের মাঠে খড়, ছাদে ধান!
নেত্রকোনাঃ স্কুলভবনের ছাদে চলে ধান শুকানো কাজ। আর ক্ষেত থেকে কেটে আনা কাঁচা ধান রাখা হচ্ছে নিচতলায়। শুধু তাই নয়, মাঠ দখল করে চলছে ধান মাড়াই ও খড় শুকানোর কাজ। দেখে মনে হয় এটা ধান-খড় শুকানোর কোনো চাতাল। কোমলমতি শিক্ষার্থীরা পারছে না মাঠে খেলাধুলা করতে। বিঘ্ন ঘটছে পড়াশোনাতেও। নেত্রকোনার দুর্গাপুর …
বিস্তারিত পড়ুনঅটোরিকশার ধাক্কায় স্কুল শিক্ষিকার মৃত্যু, আহত ৫ পরীক্ষার্থী
নড়াইলঃ জেলার লোহাগড়ায় অটোরিকশার ধাক্কায় এক স্কুল শিক্ষিকা নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছে পাঁচ শিক্ষার্থী। মঙ্গলবার (১৬ মে) সকালে লোহাগড়া-লাহুড়িয়া সড়কের মানিকগঞ্জ এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত স্কুল শিক্ষিকা শিল্পী খানম (৫১) তেঁতুলবাড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক হিসেবে কর্মরত ছিলেন। তিনি লাহুড়িয়া হাফেজ আব্দুল করিম একাডেমীর প্রধান শিক্ষক …
বিস্তারিত পড়ুনব্যবহারিক শিক্ষা পদ্ধতিতে পরিবর্তন
ঢাকাঃ শিক্ষার্থীদের আন্দোলনের মুখে শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় (শেকৃবি) প্রশাসন ব্যবহারিক শিক্ষা পদ্ধতিতে পরিবর্তন আনার সিদ্ধান্ত নিয়েছে। এতে বাড়তি নোটবুক লেখার চাপ কমানো, ক্লাসরুমে পাঠদানের চেয়ে মাঠে হাতে-কলমে শেখার সুযোগ বৃদ্ধির প্রতি গুরুত্ব দেওয়া হয়েছে। গত ১১ মে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার শেখ রেজাউল করিম স্বাক্ষরিত এক নোটিশে বলা হয়েছে, স্নাতক পর্যায়ে প্রতিটি …
বিস্তারিত পড়ুন১০ দফা দাবিতে কবি নজরুল কলেজের শিক্ষার্থীদের বিক্ষোভ
নিজস্ব প্রতিবেদক, ঢাকাঃ ১০ দফা দাবিতে বিক্ষোভ মিছিলে নেমেছে রাজধানীর ঐতিহ্যবাহী কবি নজরুল সরকারি কলেজের শিক্ষার্থীরা। মঙ্গলবার (১৬মে) সকাল দশটা থেকে দুপুর একটা পর্যন্ত কলেজের মূল ফটকের সামনে রাস্তা অবরোধ করে এ আন্দোলন করেন শিক্ষার্থীরা। এসময় উত্তপ্ত রোদ উপেক্ষা করে হল চাই, বাস চাই, ঝুঁকিপূর্ণ ভবন সংস্কার চাই, শ্রেণীকক্ষ সংকট …
বিস্তারিত পড়ুনস্থগিত এসএসসি পরীক্ষা ২৭ ও ২৮ মে
নিজস্ব প্রতিবেদক, ঢাকা; বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় মোখার কারণে রবিবার ও সোমবারের (১৪ ও ১৫ মে) এসএসসি-সমমান পরীক্ষা স্থগিত করা হয়। এ পরীক্ষা আগামী ২৭ ও ২৮ মে অনুষ্ঠিত হবে বলে জানিয়েছে আন্তঃশিক্ষা বোর্ড পরীক্ষা নিয়ন্ত্রক কমিটি। আজ মঙ্গলবার (১৬ মে) ঢাকা শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর মো. আবুল বাশারের সই …
বিস্তারিত পড়ুন৭ম শ্রেণির ছাত্রীর সঙ্গে বিয়ে হলো ৯ম শ্রেণির ছাত্রের
সিরাজগঞ্জঃ ৭ম ও ৯ম শ্রেণির ছাত্র ও ছাত্রীর বিয়ে দিলেন সিরাজগঞ্জের মেছড়া ইউনিয়নের চেয়ারম্যান আব্দুল মজিদ ও তার বড় ভাই সাবেক ইউপি সদস্য সোহরাওয়ার্দী ভূঁইয়া। বাল্যবিয়ের বিষয়টি নিয়ে এলাকায় আলোচনা ও সমালোচনার ঝড় বইছে। সম্প্রতি সদর উপজেলার মেছড়া ইউনিয়নের খাসবালিয়া মেন্দা গ্রামে এ ঘটনা ঘটেছে। পাত্রী স্থানীয় রুপসা হাইস্কুলের ৭ম …
বিস্তারিত পড়ুন
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল