নিজস্ব প্রতিবেদক, কক্সবাজারঃ জেলার শ্রেষ্ঠ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নির্বাচিত হয়েছেন উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শেখ মোহাম্মদ আলী ।
গত ১১ মে পুলিশ সুপারের কার্যালয়ের কনফারেন্স রুমে পুলিশ সুপার মাহফুজুল ইসলাম পিপিএম (বার)-এর সভাপতিত্বে মাসের মাসিক অপরাধ পর্যালোচনা সভায় তিনি শ্রেষ্ঠ অফিসার নির্বাচিত হন।
এ সময় শ্রেষ্ঠ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ আলী কে ক্রেস্ট তুলে দেন জেলা পুলিশ সুপার মাহফুজুল ইসলাম পিপিএম (বার)।
এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার প্রশাসন রফিকুল ইসলাম, জসিমউদদীন চৌধুরী পিপিএম সেবা, শাকিল আহমেদ বিপিএম সেবা সহ সকল ভারপ্রাপ্ত কর্মকর্তা গন।
জানতে চাইলে ওসি শেখ মোহাম্মদ আলী বলেন, এ অর্জন শুধু আমার একার পক্ষে অর্জন করা সম্ভব হয়নি, উখিয়া থানার সকল কর্মকর্তাগণ সহ থানাবাসীর সহযোগিতার মাধ্যমে এ অর্জন সম্ভব হয়েছে। দায়িত্বভার গ্রহণের পর থেকেই এ থানা এলাকায়, মাদক, জঙ্গী ও বাল্যবিবাহের বিরুদ্ধে সার্বিক আইনশৃঙ্খল পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করে যাচ্ছি। ভবিষ্যতেও তা অব্যহত রাখতে সকলের সহযোগিতা কামনা করেন।
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
