নড়াইলঃ জেলার লোহাগড়ায় অটোরিকশার ধাক্কায় এক স্কুল শিক্ষিকা নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছে পাঁচ শিক্ষার্থী। মঙ্গলবার (১৬ মে) সকালে লোহাগড়া-লাহুড়িয়া সড়কের মানিকগঞ্জ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত স্কুল শিক্ষিকা শিল্পী খানম (৫১) তেঁতুলবাড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক হিসেবে কর্মরত ছিলেন। তিনি লাহুড়িয়া হাফেজ আব্দুল করিম একাডেমীর প্রধান শিক্ষক কাজী মহিউদ্দিনের স্ত্রী।
জানা গেছে, সকাল ৯টার দিকে শিল্পী খানম স্বামীর মোটরসাইকেলে বিদ্যালয়ে যাচ্ছিলেন। এ সময় হঠাৎ মোটরসাইকেল স্লিপ করে রাস্তায় পড়ে যায়। তখন বিপরীত দিক থেকে আসা একটি অটোরিকশা শিল্পী খানমের মাথায় আঘাত করে। এতে অটোরিকশাটিও উল্টে যায়। অটোরিকশায় থাকা পাঁচ দাখিল পরীক্ষার্থী আহত হয়।
স্থানীয়রা শিল্পী খানমকে উদ্ধার করে প্রথমে লোহাগড়া হাসপাতালে ভর্তি করান। পরে অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠালে পথেই তার মৃত্যু হয়।
শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/১৬/০৫/২০২৩
দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা, ক্যারিয়ার সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তা’য়
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
