Monthly Archives: May 2023

কলেজে সাত পদে নিয়োগ দিয়ে কোটি টাকার বাণিজ্য

রংপুরঃ নিয়োগ বাণিজ্যের অভিযোগ উঠেছে রংপুরের মিঠাপুকুরের মির্জাপুর বছির উদ্দিন ডিগ্রি কলেজের অধ্যক্ষ মুশফিকুর রহমান সুমনের বিরুদ্ধে। তাঁর বিরুদ্ধে সাত পদে নিয়োগ দিয়ে কোটি টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ গত মঙ্গলবার উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কার্যালয়ে দিয়েছেন কলেজের দাতা সদস্য বীর মুক্তিযোদ্ধা আখেরুজ্জামান। এর আগে ৬ মে ওইসব নিয়োগ বাতিলের দাবি …

বিস্তারিত পড়ুন

আমরা আধুনিক শিক্ষার অগ্রভাগে: শিক্ষামন্ত্রী

চাঁদপুরঃ শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, ‘উচ্চ শিক্ষাসহ আমরা শিক্ষার প্রতিটি ক্ষেত্রে গুণগত মান অর্জন করতে চাই। আধুনিক শিক্ষায় রূপান্তর ঘটানোর জন্য সারা বিশ্বে যে চেষ্টা চলছে, আমরা তার অগ্রভাগে আছি। ইতোমধ্যে আমরা নতুন শিক্ষাক্রম চালু করেছি। যার মধ্য দিয়ে শিক্ষার্থীরা চিন্তা করতে ও সমস্যা সমাধান করতে শিখবে, তারা মননশীল …

বিস্তারিত পড়ুন

শিক্ষা হচ্ছে মা-বাবার জন্য সবচেয়ে দামি বিনিয়োগ: জনপ্রশাসন প্রতিমন্ত্রী

রফিকুল ইসলাম, জেলা প্রতিবেদক, মেহেরপুরঃ জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন বলেছেন, শিক্ষা হচ্ছে সবচেয়ে দামি বিনিয়োগ মা-বাবার জন্য। সন্তানরা যদি সুশিক্ষায় শিক্ষিত হতে পারে, তারা আগামীতে আমাদের ভবিষ্যৎ, তারাই পিতা-মাতার মুখ উজ্জল করবে। দেশকে এগিয়ে নিয়ে যাবে। আমাদের অর্থনীতিকে শক্তিশালী করবে। শনিবার (২০ মে) দুপুরে মেহেরপুর কাজী কুদরুতুল ইসলাম মাধ্যমিক বিদ্যালয়ের …

বিস্তারিত পড়ুন

এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠান জাতীয়করণের দাবিতে মানবন্ধন

যোশরঃ যশোরে এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠান সরকারিকরণ ও শিক্ষা প্রতিষ্ঠানের আয় সরকারি কোষাগারে জমা প্রদানের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। শনিবার সকাল সাড়ে ১০টায় যশোর প্রেসক্লাবের সামনে বাংলাদেশ শিক্ষক সমিতি যশোর জেলা শাখা এ মানববন্ধন করে। শিক্ষক সমিতি যশোর জেলা শাখার সভাপতি এহসানুর রহমান দুলালের সভাপতিত্বে এক ঘণ্টার মানববন্ধনে যশোরের ৮ …

বিস্তারিত পড়ুন

স্কুলের ১০১ জন শিক্ষক-কর্মচারীকে শোকজ করলো মাউশি

নিজস্ব প্রতিবেদক, ঢাকাঃ অননুমোদিতভাবে স্কুলে অনুপস্থিত থাকা ১০১ জন শিক্ষক-কর্মচারীকে শোকজ করেছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর। গত বৃহস্পতিবার (১৮ মে) অধিদপ্তরের সহকারী পরিচালক এস এম জিয়াউল হায়দার হেনরি স্বাক্ষরিত শোকজ নোটিশ দেওয়া হয়। কোনো ঘোষণা না দিয়েই গত মার্চ মাসে মাঠ পর্যায়ের শিক্ষা কর্মকর্তারা বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান পরিদর্শনে গেলে …

বিস্তারিত পড়ুন

এমপিওভুক্ত হচ্ছেন সাড়ে ছয় হাজার শিক্ষক-কর্মচারী!

ঢাকাঃ বিভিন্ন বেসরকারি স্কুল-কলেজে নতুন নিয়োগ পাওয়া ৬ হাজার ৫১৩ শিক্ষক-কর্মচারীকে এমপিওভুক্ত করার সিদ্ধান্ত নিয়েছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের এমপিও কমিটি। তাদের মধ্যে স্কুলের ৪ হাজার ৩০২ জন ও কলেজের ২ হাজার ২১১ জন শিক্ষক-কর্মচারী রয়েছেন। একইসঙ্গে ১০ হাজার ৩৭ শিক্ষক-কর্মচারীকে উচ্চতর স্কেল ও ২১৮ জন স্কুলশিক্ষককে বিএড স্কেল …

বিস্তারিত পড়ুন

শেখ হেলাল উদ্দীন সরকারি কলেজের সাফল্য!

ফকিরহাট (বাগেরহাট) প্রতিবেদকঃ  বাগেরহাটের ফকিরহাটে ২০২৩ সালের জাতীয় শিক্ষা সপ্তাহ উদযাপন কমিটি কর্তৃক শ্রেষ্ঠ শিক্ষাপ্রতিষ্ঠান, শ্রেণি শিক্ষক ও শিক্ষাপ্রতিষ্ঠান প্রধান নির্বাচন করা হয়েছে। কলেজ পর্যায়ে শ্রেষ্ঠ শিক্ষাপ্রতিষ্ঠান শেখ হেলাল উদ্দীন সরকারি কলেজ ও প্রতিষ্ঠান প্রধান নির্বাচিত হয়েছেন একই কলেজের অধ্যক্ষ বটু গোপাল দাস। জাতীয় শিক্ষা সপ্তাহ উদযাপন কমিটির এ তালিকা …

বিস্তারিত পড়ুন

‘শিক্ষক কর্মচারী কল্যাণ ট্রাস্ট ও অবসর সুবিধা বোর্ড’ ডিজিটাল করা হোক

মোঃ মনিরুল ইসলামঃ সারা জীবন চাকুরি শেষে এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরা কল্যাণ ট্রাস্ট ও অবসর সুবিধা বোর্ডের মাধ্যমে যৎসামান্য আর্থিক সুবিধা পান। কল্যাণ ট্রাস্ট ও অবসর সুবিধা বোর্ডের মাধ্যমে প্রাপ্য অর্থ শিক্ষক-কর্মচারীদের জীবনের সর্বশেষ সম্বল।শিক্ষক-কর্মচারীদের কোনো পেনশন সুবিধা নেই। অথচ এই সামান্য অর্থ পেতে দীর্ঘ অপেক্ষার প্রহর পাড়ি দিতে হয় তাঁদের । …

বিস্তারিত পড়ুন

৫০০ শিশুর গ্রামে নেই বিদ্যালয়

ব্রাহ্মণবাড়িয়াঃ জেলার নাসিরনগরের বেঙ্গাউতা গ্রামে বাস করেন এক হাজার পরিবারের প্রায় পাঁচ হাজার মানুষ। অবস্থান ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর উপজেলার চাপরতলা ইউনিয়নে। উপজেলা সদর থেকে প্রায় ২০ কিলোমিটার দূরের এ গ্রামে শিশু রয়েছে অন্তত ৫০০। স্বাধীনতার ৫২ বছর পেরিয়ে গেলেও তাদের জন্য কোনো বিদ্যালয় নির্মিত হয়নি গ্রামটিতে। সবচেয়ে কাছের যে বিদ্যালয়, …

বিস্তারিত পড়ুন

শিক্ষিকার বিরুদ্ধে প্রধান শিক্ষককে মারধরের অভিযোগ

কুষ্টিয়াঃ জেলার কুমারখালীতে একটি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষককে মারধর ও লাঞ্ছনার অভিযোগ পাওয়া গেছে। বৃহস্পতিবার দুপুরে উপজেলার জগন্নাথপুর ইউনিয়নের ১৭ নং হোগলা মহেন্দ্রপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ঘটে এ ঘটনা। শুরুতে বিষয়টি ধামাচাপা দেওয়ার চেষ্টা হলেও ওইদিন বিকেলে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে লিখিত অভিযোগ দেন ভুক্তভোগী ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক …

বিস্তারিত পড়ুন