নিজস্ব প্রতিবেদক, ঢাকাঃ অননুমোদিতভাবে স্কুলে অনুপস্থিত থাকা ১০১ জন শিক্ষক-কর্মচারীকে শোকজ করেছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর।
গত বৃহস্পতিবার (১৮ মে) অধিদপ্তরের সহকারী পরিচালক এস এম জিয়াউল হায়দার হেনরি স্বাক্ষরিত শোকজ নোটিশ দেওয়া হয়।
কোনো ঘোষণা না দিয়েই গত মার্চ মাসে মাঠ পর্যায়ের শিক্ষা কর্মকর্তারা বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান পরিদর্শনে গেলে তাদের অনুপস্থিত পান। তাদের অননুমোদিতভাবে কর্মস্থলে অনুপস্থিত থাকার কারণ জেলা শিক্ষা অফিসে স্ব-শরীরে উপস্থিত হয়ে জানাতে বলা হয়েছে। এসব শিক্ষক-কর্মচারীকে পাঠানো শোকজ নোটিশ প্রকাশ করেছে অধিদপ্তর।
নোটিশে বলা হয়, ডিজিটাল মনিটরিং সিস্টেমের মাধ্যমে পূর্ব ঘোষণা ছাড়াই বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান পরিদর্শন গিয়ে মাঠ পর্যায়ের কর্মকর্তারা এ ১০১ জন শিক্ষক-কর্মচারীকে অনুপস্থিত পেয়েছেন। অধিদপ্তরের মনিটরিং অ্যান্ড ইভ্যালুয়েশন উইং থেকে মাধ্যমিক উইংয়ে পাঠানো মার্চ মাসের প্রতিবেদনে বিষয়টি উঠে এসেছে।
শোকজ নোটিশে ওই ১০১ শিক্ষককে পাঁচ কর্মদিবসের মধ্যে অননুমোদিতভাবে স্কুলে অনুপস্থিত থাকার সুস্পষ্ট কারণ নিজ নিজ জেলা শিক্ষা অফিসে স্বশরীরে উপস্থিত হয়ে জানাতে বলা হয়েছে।
শোকজ নোটিশ দেখতে এখানে ক্লিক করুন
শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/২০/০৫/২০২৩
দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা, ক্যারিয়ার সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তা’য়
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
