এইমাত্র পাওয়া

এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠান জাতীয়করণের দাবিতে মানবন্ধন

যোশরঃ যশোরে এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠান সরকারিকরণ ও শিক্ষা প্রতিষ্ঠানের আয় সরকারি কোষাগারে জমা প্রদানের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে।

শনিবার সকাল সাড়ে ১০টায় যশোর প্রেসক্লাবের সামনে বাংলাদেশ শিক্ষক সমিতি যশোর জেলা শাখা এ মানববন্ধন করে।

শিক্ষক সমিতি যশোর জেলা শাখার সভাপতি এহসানুর রহমান দুলালের সভাপতিত্বে এক ঘণ্টার মানববন্ধনে যশোরের ৮ উপজেলার কয়েকশ’ শিক্ষক অংগ্রহণ করেন।

মানববন্ধনে বক্তারা বলেন, একজন এমপিওভুক্ত শিক্ষক মাস শেষে যে বেতন পায়, সেই বেতনে কোনোভাবে সংসার চালানো সম্ভব হয় না। যেকারণে শিক্ষকরা মানবেতর জীবনযাপন করছে। এ অবস্থায় আগামী বাজেটে এমপিওভুক্ত সকল শিক্ষা প্রতিষ্ঠান জাতীয়করণ করার দাবি জানান তারা।

মানববন্ধনে বক্তব্য রাখেন, জাতীয়করণ প্রত্যাশী মহাজোটের সদস্য সচিব জসীম উদ্দিন আহম্মেদ, বাংলাদেশ শিক্ষক সমিতির মহাসচিব মো: মেজবাহুল ইসলাম প্রিন্স, নির্বাহী মহাসচিব অপুর্ব সাহা প্রমূখ।

শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/২০/০৫/২০২৩     

দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা, ক্যারিয়ার সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তা’য়


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.