রফিকুল ইসলাম, জেলা প্রতিবেদক, মেহেরপুরঃ জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন বলেছেন, শিক্ষা হচ্ছে সবচেয়ে দামি বিনিয়োগ মা-বাবার জন্য। সন্তানরা যদি সুশিক্ষায় শিক্ষিত হতে পারে, তারা আগামীতে আমাদের ভবিষ্যৎ, তারাই পিতা-মাতার মুখ উজ্জল করবে। দেশকে এগিয়ে নিয়ে যাবে। আমাদের অর্থনীতিকে শক্তিশালী করবে।
শনিবার (২০ মে) দুপুরে মেহেরপুর কাজী কুদরুতুল ইসলাম মাধ্যমিক বিদ্যালয়ের সুবর্ণজয়ন্তী উদযাপন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
জনপ্রশাসন প্রতিমন্ত্রী বলেন, মুজিবনগর আমাদের অহংকার, আমাদের সম্পদ। তাই আমরা এগিয়ে যাচ্ছি মুজিবনগর ঘিরে। বাংলাদেশে অত্যন্ত শক্তিশালী অর্থনীতি জনপদে পরিণত হয়েছে মেহেরপুর মুজিবনগর।
কাজী কুদরুতুল ইসলাম মাধ্যমিক বিদ্যালয়ের সভাপতি অ্যাডভোকেট কাজী শহিদুল হকের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক আজিজুল ইসলাম, জেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট আব্দুস সালাম, অতিরিক্ত পুলিশ সুপার কামরুল আহসান, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও গাংনী উপজেলা চেয়ারম্যান এম এ খালেক।
আরও উপস্থিত ছিলেন মেহেরপুর সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও বারাদি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোমিনুল ইসলাম মোমিন, বুড়িপোতা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. শাহ-জামান, মেহেরপুর জেলা কৃষকলীগের সভাপতি মাহাবুবল আলম শান্তি, মেহেরপুর মহিলা যুবলীগের আহ্বায়ক সামিরা বশিরা পলি ও জেলা ছাত্রলীগের সভাপতি আব্দুস সালাম বাধন।
শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/২০/০৫/২০২৩
দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা, ক্যারিয়ার সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তা’য়
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
