এইমাত্র পাওয়া

‘শিক্ষক কর্মচারী কল্যাণ ট্রাস্ট ও অবসর সুবিধা বোর্ড’ ডিজিটাল করা হোক

মোঃ মনিরুল ইসলামঃ সারা জীবন চাকুরি শেষে এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরা কল্যাণ ট্রাস্ট ও অবসর সুবিধা বোর্ডের মাধ্যমে যৎসামান্য আর্থিক সুবিধা পান। কল্যাণ ট্রাস্ট ও অবসর সুবিধা বোর্ডের মাধ্যমে প্রাপ্য অর্থ শিক্ষক-কর্মচারীদের জীবনের সর্বশেষ সম্বল।শিক্ষক-কর্মচারীদের কোনো পেনশন সুবিধা নেই। অথচ এই সামান্য অর্থ পেতে দীর্ঘ অপেক্ষার প্রহর পাড়ি দিতে হয় তাঁদের ।

আগে অবসর ও কল্যাণ সুবিধার জন্য মাসে মূল বেতনের যথাক্রমে ৪ ও ২ শতাংশ (মোট ৬শতাংশ) টাকা কেটে রাখা হতো। শিক্ষক -কর্মচারীদের জোরালো প্রতিবাধের পরেও বর্তমানে তা বাড়িয়ে যথাক্রমে ৬ শতাংশ ও ৪ শতাংশ (মোট ১০শতাংশ) করা হয়।

বর্তমান যুগ ডিজিটাল যুগ। এই ডিজিটাল যুগে ব্যাংক বা পোস্ট অফিসে টাকা জমা দিলে মোবাইলে এসএমএস চলে আসে কত টাকা জমা করা হয়েছে ।কিন্তু অবসর ও কল্যাণে প্রতিমাসে শিক্ষক-কর্মচারীদের বেতন থেকে যে ১০% টাকা কেটে নিচ্ছে কিন্তু আজও কোনো এসএমএস পাইনি!! আমার চাকুরী জীবনের অনেক বছর হয়ে গেছে আজও জানতে পারলাম না আমার মোট কত টাকা কর্তন হয়েছে, কত টাকা জমা হয়েছে, এ কেমন আজব কথা!

ডিজিটাল বংলাদেশে এ অব্যবস্থা আর মেনে নেয়া যায়না। এমপিওভূক্ত শিক্ষক/কর্মচারীর অবসর ও কল্যান তহবিল ডিজিটাল পদ্ধতি করা এখন সময়ের চাহিদা যেন টাকার পরিমাণ আমি জমা হওয়ার সাথে সাথেই জানতে পারি। আর এটা এখন সময়েরও দাবী।

এ ব্যাপারে যথাযথ ব্যবস্থা নেওয়ার জন্য কর্তৃপক্ষের দৃস্টি আকর্ষণ করছি।

লেখকঃ  সহকারী অধ্যাপক, চান্দেরচর দারুল ইসলাম আলিম মাদ্রাসা, হোমনা, কুমিল্লা।

শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/২০/০৫/২০২৩     

দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা, ক্যারিয়ার সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তা’য়


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.