Monthly Archives: April 2023

করমুক্ত আয়সীমায় আসতে পারে সুখবর

 নিজস্ব প্রতিবেদক।। বছরখানেক ধরে বাড়তে থাকা দ্রব্যমূল্য আকাশ ছুঁয়েছে রোজা ও ঈদ কেন্দ্র করে। হাপিত্যেশ কাটছে না নিম্নবিত্ত ও মধ্যবিত্তের। করোনা মহামারি থেকে শুরু হওয়া অর্থনৈতিক সংকট বিশ্বব্যাপী দীর্ঘায়িত হচ্ছে রাশিয়া-ইউক্রেন যুদ্ধের কারণে। এমন বাস্তবতায় আগামী বাজেটে অন্তত নিম্ন মধ্যবিত্তকে নিস্তার দিতে করমুক্ত আয়সীমা বাড়ানোর দাবি উঠেছে। এনবিআরও কিছুটা ইতিবাচক …

বিস্তারিত পড়ুন

কাল খুলছে সব শিক্ষাপ্রতিষ্ঠান, মানতে হবে ৬ নির্দেশনা

 নিজস্ব প্রতিবেদক।। রমজান, ইস্টার সানডে, চৈত্র সংক্রান্তি, বাংলা নববর্ষ, জুমাতুল বিদা, স্বাধীনতা দিবস এবং ঈদুল ফিতর উপলক্ষে প্রায় দেড় মাস বন্ধ ছিল দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান। আগামী রোববার (৩০ এপ্রিল) থেকে পুরোদমে চলবে শিক্ষাপ্রতিষ্ঠানগুলো। বৃহস্পতিবার (২৭ এপ্রিল) শিক্ষাপ্রতিষ্ঠান খোলার বিষয়ে ছয়টি নির্দেশনা দিয়েছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা (মাউশি) অধিদপ্তর। মাউশির সহকারী …

বিস্তারিত পড়ুন

৪৮ ঘণ্টার মধ্যে ৩৭ হাজার শিক্ষকের তথ্য চায় ডিপিই

 নিজস্ব প্রতিবেদক।। চলতি বছরের জানুয়ারিতে যোগদান করা প্রাথমিক ও প্রাক প্রাথমিকের ৩৭ হাজার শিক্ষকের ব্যক্তিগত ও পেশাগত তথ্য আগামী ৪৮ ঘণ্টার মধ্যে অনলাইনে ইনপুট দেওয়ার জন্য নির্দেশ দিয়েছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর (ডিপিই)। দেশের সকল উপজেলা শিক্ষা অফিসারকে আগামী ৪৮ ঘণ্টার মধ্যে শিক্ষকদের জাতীয় পরিচয়পত্র (এনআইডি), শিক্ষাগত যোগ্যতা, প্রশিক্ষণ, অধ্যয়নরত সন্তানের …

বিস্তারিত পড়ুন

সরকারি আয়-ব্যয়ে স্বচ্ছতা বিধানে হচ্ছে নতুন আইন

 নিজস্ব প্রতিবেদক।। সরকারি আর্থিক ব্যবস্থাপনাকে স্বচ্ছতা ও জবাবদিহির মধ্যে আনা, নিরীক্ষার মাধ্যমে সরকারি সম্পদের সর্বোত্তম ব্যবহার নিশ্চিত করা এবং সমকালীন বিশ্বের নিরীক্ষা কার্যক্রমের সংস্কারগুলো দেশের বিদ্যমান নিরীক্ষা (অডিট) ব্যবস্থায় অন্তর্ভুক্ত করার উদ্যোগ নিয়েছে সরকার। এ লক্ষ্য অর্জনে রাষ্ট্রীয় অর্থ ব্যয়ের ক্ষেত্রে স্বচ্ছতা নিশ্চিত করতে নতুন আইন হচ্ছে। সরকারি কোষাগার থেকে …

বিস্তারিত পড়ুন

সফটকপি প্রিন্ট বিড়ম্বনায় শিক্ষক-শিক্ষার্থীরা

 নিজস্ব প্রতিবেদক।। শিক্ষাবর্ষের শুরুতে বিনামূল্যের পাঠ্যবই শিক্ষার্থীদের কাছে পৌঁছানোর সুফল আসছে না বইয়ে ‘ভুল’ থাকায়। এই ভুলের সংশোধনী পাঠানো হয়েছে স্কুলে স্কুলে। তবে সফটকপি থেকে প্রিন্ট করে নিতে হবে শিক্ষক এবং শিক্ষার্থীদের। সে অনুযায়ী বইয়ের পৃষ্ঠায় লাইনে লাইনে গিয়ে দেখতে হবে কোন শব্দ, বাক্যে কী ভুল আর কী পড়তে হবে। …

বিস্তারিত পড়ুন

সরকারি ব্যাংকে খেলাপি ঋণ বেড়েছে ৮,২৯৫ কোটি টাকা

 নিজস্ব প্রতিবেদক।। চলতি অর্থবছরের (২০২২-২৩) প্রথম আট মাসে রাষ্ট্রায়ত্ত ছয়টি বাণিজ্যিক ব্যাংকের খেলাপি ঋণ বেড়েছে ৮ হাজার ২৯৫ কোটি টাকা। এর ফলে রাষ্ট্রায়ত্ত ব্যাংকের মোট ঋণের ২০ দশমিক ২৭ ভাগ ঋণই খেলাপি তালিকায় চলে গেছে। এ সময় সবচেয়ে বেশি খেলাপি ঋণ ছিল অগ্রণী ব্যাংকে। এর পরের অবস্থানে রয়েছে জনতা ব্যাংক। …

বিস্তারিত পড়ুন

মেধায় এগিয়ে থাকলেও চাকরিতে পিছিয়ে নারী

 নিজস্ব প্রতিবেদক।। মেধার দৌড়ে এগিয়ে থাকলেও চাকরিতে এখনো পিছিয়ে রয়েছে নারীরা। সম্প্রতি এক গবেষণায় দেখা গেছে, দেশের সব পাবলিক পরীক্ষায় অংশগ্রহণ, পাসের হার এমনকি স্কুল ভর্তিতে নারী এগিয়ে রয়েছেন। শিক্ষার সব সূচকে নারীরা এগিয়ে থাকলেও চাকরির বাজারে সেভাবে নারীরা এগিয়ে যেতে পারছেন না। সম্প্রতি রাষ্ট্রপতির কাছে দেয়া সরকারি কর্ম কমিশনের …

বিস্তারিত পড়ুন

নতুন প্রাথমিক বিদ্যালয় স্থাপন করার উদ্দোগ

 নিজস্ব প্রতিবেদক।। দেশে নতুন করে আরো দেড় হাজার প্রাথমিক বিদ্যালয় স্থাপনের উদ্যোগ নিয়েছে সরকার। সূত্র জানায়, দেশের কোনো এলাকায় দুই কিলোমিটারের মধ্যে প্রাথমিক বিদ্যালয় না থাকলে সেখানে নতুন করে প্রাথমিক বিদ্যালয় স্থাপন করা হবে। সেজন্য নতুন করে আবেদন নিচ্ছে প্রাথমিক শিক্ষা অধিদফতর। বিদ্যালয়বিহীন ১৫০০ স্কুল স্থাপন প্রকল্পের আওতায় এ উদ্যোগ …

বিস্তারিত পড়ুন

হজযাত্রী সবচেয়ে বেশি ঢাকার কম বান্দরবানের

 নিজস্ব প্রতিবেদক।। চলতি বছর নিবন্ধন করা অর্ধেক হজযাত্রীই ঢাকা জেলার। অন্য দিকে সবচেয়ে কম হজযাত্রী নিবন্ধন করেছেন পার্বত্য জেলা বান্দরবান থেকে। ঢাকা জেলায় মোট ৫৫ হাজার ৯ জন হজযাত্রী নিবন্ধন করেছেন। বান্দরবান থেকে করেছেন মাত্র দু’জন। ধর্ম মন্ত্রণালয় সূত্রে এ তথ্য জানা গেছে। চাঁদ দেখাসাপেক্ষে, চলতি বছরের ২৭ জুন (৯ …

বিস্তারিত পড়ুন

বিপাকে শিক্ষক-শিক্ষার্থীরা চার মাসেও পৌঁছায়নি ভুলের সংশোধনী

 নিজস্ব প্রতিবেদক।। শিক্ষাপ্রতিষ্ঠানে চলছে ঈদের ছুটি। ছুটি শেষেই শুরু হবে প্রথম সাময়িক পরীক্ষা। পরীক্ষা দরজায় কড়া নাড়লেও এখনো বই নিয়ে কাটেনি দ্বিধা। বিভিন্ন বইয়ে একাধিক সংশোধনী দিয়েছে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড (এনসিটিবি)। তবে এপ্রিলের শেষে এসেও মেলেনি এই সংশোধনী। শিক্ষকরাও পড়াতে গিয়ে জটিলতায় পড়ছেন। তারা বলছেন, শিক্ষার্থীরা ভুল তথ্য …

বিস্তারিত পড়ুন