নিজস্ব প্রতিবেদক।।
রমজান, ইস্টার সানডে, চৈত্র সংক্রান্তি, বাংলা নববর্ষ, জুমাতুল বিদা, স্বাধীনতা দিবস এবং ঈদুল ফিতর উপলক্ষে প্রায় দেড় মাস বন্ধ ছিল দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান। আগামী রোববার (৩০ এপ্রিল) থেকে পুরোদমে চলবে শিক্ষাপ্রতিষ্ঠানগুলো।
বৃহস্পতিবার (২৭ এপ্রিল) শিক্ষাপ্রতিষ্ঠান খোলার বিষয়ে ছয়টি নির্দেশনা দিয়েছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা (মাউশি) অধিদপ্তর।
মাউশির সহকারী পরিচালক এস এম জিয়াউল হায়দার স্বাক্ষরিত এক নির্দেশনায় বলা হয়েছে, বার্ষিক ছুটির তালিকা অনুযায়ী, ২৩ মার্চ থেকে মাধ্যমিক পর্যায়ের শিক্ষাপ্রতিষ্ঠানে ছুটি ঘোষণা করা হয়েছিল। শিক্ষাপ্রতিষ্ঠানগুলো খোলার পর এসব নির্দেশনা মানতে হবে।
নির্দেশনাগুলো হলো—
(১) শিক্ষাপ্রতিষ্ঠান পরিষ্কার-পরিচ্ছন্ন করা।
(২) নতুন কারিকুলাম বাস্তবায়নে সম্প্রতি গৃহীত প্রশিক্ষণ- লব্ধ জ্ঞানের যথাযথ প্রয়োগ।
(৩) নতুন কারিকুলাম বাস্তবায়ন সংক্রান্ত নির্দেশিত দায়িত্ব অনুসরণ।
(৪) অভিভাবক সমাবেশ আয়োজনের মাধ্যমে অভিভাবকদের সচেতন করা।
(৫) নতুন কারিকুলাম সম্পর্কে ইতিবাচক ধারণা বিষয়ে কার্যকর ব্যবস্থা গ্রহণ।(৬) কারিকুলাম অনুযায়ী শিখন কার্যক্রম নিরবচ্ছিন্ন রাখা।
শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/২৮/০৪/২০২৩
দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা, ক্যারিয়ার সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তায়
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
