এইমাত্র পাওয়া

Monthly Archives: March 2023

মাদরাসা ছাত্রকে হাতুড়ি পেটা

নিজস্ব প্রতিবেদক, পিরোজপুরঃ জেলার ইন্দুরকানীতে জমি নিয়ে বিরোধের জেরে মহাসিন হাওলাদার (১৭) নামে এক মাদ্রাসাছাত্রকে হাতুড়ি দিয়ে পিটিয়ে জখম করা হয়েছে। আজ বুধবার সকাল ৮টায় উপজেলার সদর ইউনিয়নের উত্তর ভবানীপুর গ্রামে এ ঘটনা ঘটে। আহত মহাসিন ভাবানীপুর গ্রামের বাসিন্দা ও টগড়া দারুল ইসলাম কামিল মাদ্রাসার ফাজিল ১ম বর্ষের ছাত্র। স্থানীরা …

বিস্তারিত পড়ুন

চাকরি স্থায়ীকরণের দাবি: পাঁচ শতাধিক কর্মচারীর লাগাতার অবস্থান

নিজস্ব প্রতিবেদক, ঢাকাঃ বাংলাদেশ পেট্রোলিয়াম এক্সপ্লোরেশন এন্ড প্রোডাকশন কোম্পানি লিমিটেডের (বাপেক্স) কর্মচারীরা চাকরি স্থায়ীকরণের দাবিতে লাগাতার অবস্থান কর্মসূচি পালন করছেন। রোববার (৫ মার্চ) থেকে জাতীয় প্রেসক্লাবের সামনে সারাদেশের ১৪টি গ্যাসফিল্ডের প্রায় ৫ শতাধিক কর্মচারী এ অবস্থান কর্মসূচি চালিয়ে যাচ্ছেন। দাবি পূরণ না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাবেন তারা। আমরণ অনশন …

বিস্তারিত পড়ুন

গুলিস্তান বিস্ফোরণ: নিহত বেড়ে ২১

নিজস্ব প্রতিবেদক, ঢাকাঃ রাজধানীর গুলিস্তানে বিআরটিসি বাসস্ট্যান্ডের পাশে বিস্ফোরণে ২১ জন নিহত হয়েছেন। এ সংখ্যা আরো বাড়তে পারে বলে ধারণা করা হচ্ছে। বুধবার (৭ মার্চ) বিকেলে ভবনটিতে উদ্ধার অভিযান শুরু হয়। অভিযান শুরুর এক ঘণ্টার মধ্যে ২টি মরদেহ উদ্ধার করা হয়েছে। ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক (ঢাকা) মো. আক্তারুজ্জামান ও পোস্তগোলা …

বিস্তারিত পড়ুন

শিক্ষকতা থেকে অব্যাহতির সাড়ে ৩ বছর পর ফের যোগদান

নিজস্ব প্রতিবেদক, পটুয়াখালীঃ মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠানে সহকারী শিক্ষিকা পদে চাকরি করে ৮ বছরের মাথায় চাকরি থেকে স্বেচ্ছায় অব্যাহতি নেন মোসা. মাসুমা বেগম। আবার ৪১ মাসের মাথায় পূর্বের পদে যোগ দিয়ে চাকরি করছেন তিনি। পাচ্ছেন প্রাতিষ্ঠানিক সকল সুযোগ-সুবিধা। বিধি বহির্ভুত এমন সংশ্লিষ্ট দপ্তরে অভিযোগ দেয়া হলেও কোনো ব্যবস্থা নেয়া হয়নি। যে …

বিস্তারিত পড়ুন

এমপিওভুক্ত শিক্ষকদের মহার্ঘ্য ভাতার দাবি

শিক্ষাবার্তা ডেস্কঃ দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির সঙ্গে সঙ্গতি রেখে বিভিন্ন বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের মহার্ঘ ভাতা দেয়ার দাবি জানিয়েছে বাংলাদেশ কলেজ-বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি (বাকবিশিস)। বুধবার গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব দাবি জানানো হয়। সংবাদ বিজ্ঞপ্তিতে একইসঙ্গে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান সরকারিকরণ, ননএমপিও শিক্ষা প্রতিষ্ঠান এমপিওভুক্ত করা এবং জাতীয় শিক্ষানীতি বাস্তবায়নের দাবি …

বিস্তারিত পড়ুন

কলেজ ছাত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক, সাতক্ষীরাঃ জেলার শ্যামনগরে আমিনা খাতুন (১৮) নামে একাদশ শ্রেণিতে পড়ুয়া এক কিশোরীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার রাতে স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে নিজের শোবার ঘর থেকে তার লাশ উদ্ধার করা হয়। নিহত আমিনা শ্যামনগর উপজেলার ঈশ্বরীপুর ইউনিয়নের গোলাম মোস্তফা মোল্যার মেয়ে ও আটুলিয়া আব্দুল কাদের কলেজিয়েট স্কুলের …

বিস্তারিত পড়ুন

জাতীয়করণের দাবিতে আমরণ অনশনে যাচ্ছেন শিক্ষকরা

নিজস্ব প্রতিবেদক, ঢাকাঃ এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠান সরকারিকরণের দাবিতে সকাল-সন্ধ্যা জাতীয় প্রেস ক্লাবের সামনে অবস্থানরত শিক্ষকরা আমরণ অনশন কর্মসূচি ঘোষণা করেছেন। দাবি আদায়ে তারা আগামী ১৫ মার্চ থেকে জাতীয় প্রেস ক্লাবের সামনে আমরণ অনশন কর্মসূচি পালন করবেন। ১২ ও ১৩ মার্চ সব এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানে তিন ঘণ্টা কর্মবিরতি পালন করা হবে। …

বিস্তারিত পড়ুন

ভর্তি পরীক্ষায় জালিয়াতি ও প্রশ্নফাঁস চক্রের সদস্য গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক,  রাজশাহীঃ জেলায় ভর্তি পরীক্ষায় জালিয়াতি ও প্রশ্নপত্র ফাঁস চক্রের এক সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত সোমবার যশোরের বেনাপোল স্থলবন্দর থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার যুবকের নাম নয়ন ইসলাম (২৫)। তিনি রাজশাহীর বাগমারা থানার অচিনঘাট এলাকার আজগর হোসেন মন্ডলের ছেলে। গ্রেপ্তারের পর তার দেওয়া তথ্যের ভিত্তিতে বিভিন্ন পরীক্ষার …

বিস্তারিত পড়ুন

বাউবিতে এমফিল ও পিএইচডি প্রোগ্রামে ভর্তি

নিজস্ব প্রতিবেদক, ঢাকাঃ ২০২২–২৩ শিক্ষাবর্ষে এমফিল ও পিএইচডি প্রোগ্রামে গবেষক ভর্তির জন্য দরখাস্ত আহ্বান করেছে বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়। আবেদনের শেষ তারিখ ১৬ মার্চ। এমফিল প্রোগ্রামে ভর্তির যোগ্যতা: চার বছরের স্নাতক ডিগ্রি ও এক বছরের স্নাতকোত্তর ডিগ্রি/তিন বছরের স্নাতক ডিগ্রি ও এক বছরের স্নাতকোত্তর ডিগ্রি/দুই বছরের স্নাতক ডিগ্রি ও দুই বছরের …

বিস্তারিত পড়ুন

বিস্ফোরণে প্রাণ গেল ১০ শ্রেণীর শিক্ষার্থীর

নিজস্ব প্রতিবেদক, ঠাকুরগাঁওঃ জেলার হরিপুর উপজেলার কাঁঠালডাঙ্গী বাজারে মাহিন্দ্রা গাড়ির টায়ারে হাওয়া দেওয়ার সময় টায়ার বিস্ফোরণে আলামিন (১৬) নামে দশম শ্রেণীর এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। বুধবার (০৮ মার্চ) সকাল সাড়ে ৮টার দিকে হরিপুর উপজেলার কাঠালডাঙ্গী বাজারের ভাই ভাই ইন্জিনিয়ারিং ওয়ার্কশপে এ ঘটনা ঘটে। নিহত আলামিন রাণীশংকৈল উপজেলার রাউতনগর এলাকার ফুলপাড় …

বিস্তারিত পড়ুন