এইমাত্র পাওয়া

গুলিস্তান বিস্ফোরণ: নিহত বেড়ে ২১

নিজস্ব প্রতিবেদক, ঢাকাঃ রাজধানীর গুলিস্তানে বিআরটিসি বাসস্ট্যান্ডের পাশে বিস্ফোরণে ২১ জন নিহত হয়েছেন। এ সংখ্যা আরো বাড়তে পারে বলে ধারণা করা হচ্ছে।

বুধবার (৭ মার্চ) বিকেলে ভবনটিতে উদ্ধার অভিযান শুরু হয়। অভিযান শুরুর এক ঘণ্টার মধ্যে ২টি মরদেহ উদ্ধার করা হয়েছে।

ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক (ঢাকা) মো. আক্তারুজ্জামান ও পোস্তগোলা ফায়ার স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার মো. জহির এ তথ্য নিশ্চিত করে বলেন, বিকেল সাড়ে ৩টার দিকে ফায়ার সার্ভিস এ উদ্ধার অভিযান শুরু হয়। রাজউকের সংশ্লিষ্ট প্রকৌশল বিভাগের কাছ থেকে নির্দেশনা পাওয়ার পর তারা উদ্ধার অভিযান শুরু করে। উদ্ধার অভিযানের শুরুতেই দুই জনের মরদেহ উদ্ধারের পর একটি মরদেহ অ্যাম্বুলেন্সে নিয়ে যাওয়া হয়েছে।

এর আগে মঙ্গলবার (৭ মার্চ) বিকেল সাড়ে পৌনে পাঁচটার দিকে বিস্ফোরণের পর ঘটনাস্থলে আগুন লেগে যায়। নর্থ সাউথ রোডের ১৮০/১ হোল্ডিংয়ের পাঁচ তলা ভবনের নিচ তলায় কয়েকটি স্যানেটারি পণ্যের দোকান ছিল। এ ঘটনায় আহত হয়েছেন দুই শতাধিক। আহতদের ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।

শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/০৮/০৩/২০২৩   

দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তায় 


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.