নিজস্ব প্রতিবেদক, ঠাকুরগাঁওঃ জেলার হরিপুর উপজেলার কাঁঠালডাঙ্গী বাজারে মাহিন্দ্রা গাড়ির টায়ারে হাওয়া দেওয়ার সময় টায়ার বিস্ফোরণে আলামিন (১৬) নামে দশম শ্রেণীর এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে।
বুধবার (০৮ মার্চ) সকাল সাড়ে ৮টার দিকে হরিপুর উপজেলার কাঠালডাঙ্গী বাজারের ভাই ভাই ইন্জিনিয়ারিং ওয়ার্কশপে এ ঘটনা ঘটে।
নিহত আলামিন রাণীশংকৈল উপজেলার রাউতনগর এলাকার ফুলপাড় গ্রামের জালাল উদ্দিনের ছেলে এবং হরিপুর উপজেলার আর এ কাঠালডাঙ্গী উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণীর ছাত্র ছিল।
ভাই ভাই ইন্জিনিয়ারিং ওয়ার্কশপের মালিক রবিউল ইসলাম জানান, প্রতিদিনের ন্যায় বুধবার সকালে ওয়ার্কশপের চাবি নিয়ে দোকান খোলার পর মাহিন্দ্রা গাড়ির পিছনের চাকা হাওয়া দেওয়ার সময় বিস্ফোরণে সে গুরুতর আহত হয়। পরে তাকে উদ্ধার করে দিনাজপুর এম আব্দুর রহিম মেডিক্যাল কলেজে নেওয়ার পথে সেতাবগঞ্জ নামক স্থানে পৌঁছালে তার মৃত্যু হয়।
হরিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তাজুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘এ বিষয়ে কেউ কোন অভিযোগ করেন নি তাই নিহতের লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।,
শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/০৮/০৩/২০২৩
দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তায়
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
