নিজস্ব প্রতিবেদক, পিরোজপুরঃ জেলার ইন্দুরকানীতে জমি নিয়ে বিরোধের জেরে মহাসিন হাওলাদার (১৭) নামে এক মাদ্রাসাছাত্রকে হাতুড়ি দিয়ে পিটিয়ে জখম করা হয়েছে। আজ বুধবার সকাল ৮টায় উপজেলার সদর ইউনিয়নের উত্তর ভবানীপুর গ্রামে এ ঘটনা ঘটে।
আহত মহাসিন ভাবানীপুর গ্রামের বাসিন্দা ও টগড়া দারুল ইসলাম কামিল মাদ্রাসার ফাজিল ১ম বর্ষের ছাত্র।
স্থানীরা জানিয়েছেন, মহাসিন হাওলাদারের সঙ্গে জমি নিয়ে তার চাচাতো ভাই নাসির ও মিজানের সঙ্গে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে। এরই জেরে নাসির, মিজানসহ ৪ থেকে ৫ জন মহাসিনকে রাস্তা থেকে তুলে নিয়ে হাতুড়ি দিয়ে শরীরের বিভিন্ন জায়গায় পিটিয়ে রক্তাক্ত করে। পরে তাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।
আহত মহাসিন হাওলাদার বলেন, ‘আজ সকালে বাজারে যাওয়ার সময় আমার চাচাতো ভাই নাসির, মিজানসহ ৪/৫জন মিলে আমাকে রাস্তা থেকে তুলে তাদের বাড়িতে নিয়ে যায়। পরে সেখানে নিয়ে আমার শরীরের বিভিন্ন জায়গায় হাতুড়ি ও লোহার পাইপ দিয়ে পিটিয়ে জখম করে। এই নিয়ে চাচাতো ভাইয়েরা জমির জন্য আমার ওপর চারবার হামলা করল।’
অভিযুক্ত চাচাতো ভাই নাসির বলেন, ‘জমি বিরোধে মহাসিনের সঙ্গে আমার কাটাকাটি হয়েছে। এ বিষয় মিমাংসার চেষ্টা চলছে।’
ইন্দুরকানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.এনামুল হক জানান, মারামারির খবর শুনে ঘটনাস্থানে পুলিশ পাঠানো হয়েছে। লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/০৮/০৩/২০২৩
দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তায়
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
