Daily Archives: September 25, 2022

সরকারের সব লেনদেন ‘নগদের’ মাধ্যমে পরিচালনার পরামর্শ

নিউজ ডেস্ক।। মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস সংক্রান্ত সরকারের সব লেনদেন ‘নগদের’ মাধ্যমে পরিচালনার পরামর্শ দিয়েছে সংসদীয় কমিটি। একই সঙ্গে রাষ্ট্রায়ত্ত ডাক বিভাগের এই ডিজিটাল সেবাটিকে আরও জনপ্রিয় এবং গ্রহণযোগ্য করার ওপরও গুরুত্বারোপ করেছে তারা। রোববার জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটির বৈঠকে এ পরামর্শ দেওয়া …

বিস্তারিত পড়ুন

টিকার প্রথম ডোজ বন্ধ হবে ৪ অক্টোবর থেকে

অনলাইন ডেস্ক।। টিকার মেয়াদ শেষ হয়ে আসাসহ নানা কারণে আগামী ৪ অক্টোবর থেকে করোনা টিকার প্রথম ডোজ আর দেওয়া হবে না বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। তবে দ্বিতীয় ডোজ ও বুস্টার ডোজ দেওয়ার কার্যক্রম চলমান থাকবে। রোববার (২৫ সেপ্টেম্বর) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। তবে আগামী ২৮ সেপ্টেম্বর থেকে …

বিস্তারিত পড়ুন

টসে হেরে বাংলাদেশের ব্যাটিং

স্পোর্টস ডেস্ক।। সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে দুই ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের প্রথম খেলায় টস হেরে ব্যাটিংয়ে বাংলাদেশ। দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে খেলাটি অনুষ্ঠিত হচ্ছে। বাংলাদেশের এ সফরে মূল উদ্দেশ্য ছিল বিশ্বকাপের আগে চার-পাঁচ দিনের একটি অনুশীলন ক্যাম্প। নিজেদের খরচে অনুশীলন ক্যাম্প করতে কয়েক কোটি টাকা লেগে যেত বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি)। …

বিস্তারিত পড়ুন

সরকারি চাকরিতে আবেদনের ফি নির্ধারিত করলো সরকার

অনলাইন ডেস্ক।। সরকারি চাকরিতে জনবল নিয়োগে পরীক্ষার ফি নির্ধারণ করে দিয়েছে সরকার। সব মন্ত্রণালয়, বিভাগ, অধিদপ্তর, পরিদপ্তর, দপ্তর এবং স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানসমূহে জনবল নিয়োগের ক্ষেত্রে পরীক্ষা ফি নির্ধারণ করে সম্প্রতি চিঠি পাঠিয়েছে অর্থ বিভাগ। এতে বলা হয়, নবম গ্রেড বা তদুর্ধ্ব গ্রেড (নন ক্যাডার) নিয়োগে পরীক্ষার ফি ৬০০ টাকা, ১০ম গ্রেডে …

বিস্তারিত পড়ুন

হাফেজ তাকরীমকে সংবর্ধনা দেবে সরকার

অনলাইন ডেস্ক।। আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় তৃতীয় স্থান অর্জনকারী হাফেজ সালেহ আহমদ তাকরিমকে সংবর্ধনা দেবে ধর্ম বিষয়ক মন্ত্রণালয় ও ইসলামিক ফাউন্ডেশন। আগামী মঙ্গলবার (২৭ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টায় বায়তুল মোকাররম জাতীয় মসজিদের পূর্ব সাহানে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ধর্ম বিষয়ক প্রতিমন্ত্রী মো. …

বিস্তারিত পড়ুন

বিপিএলের সাত ফ্র্যাঞ্চাইজি চূড়ান্ত, আছে বসুন্ধরা গ্রুপও

নিজস্ব প্রতিবেদক।। এবারের বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) গুছিয়ে আয়োজনের চেষ্টায় আছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। ফ্র্যাঞ্চাইজি খোঁজা শুরু হয় আগামী তিন আসরের জন্য। জানানো হয় তিন আসরের শুরুর সময়ও। এবার সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হলো আসন্ন তিন আসরের জন্য চূড়ান্ত হওয়া প্রতিষ্ঠানগুলোর নাম। এর মধ্যে দেশের বৃহৎ শিল্পপ্রতিষ্ঠান বসুন্ধরা গ্রুপও থাকছে। জানা …

বিস্তারিত পড়ুন

পদোন্নতি পেয়ে অতিরিক্ত জেলা জজ হলেন ১১২ জন বিচারক

নিজস্ব প্রতিবেদক।। জুডিসিয়াল সার্ভিসের ১১২ জনকে যুগ্ম জেলা জজ পদ থেকে অতিরিক্ত জেলা জজ পদে পদোন্নতি দেওয়া হয়েছে। রাষ্ট্রপতির আদেশক্রমে রোববার (২৫ সেপ্টেম্বর) এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করে আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগ। প্রজ্ঞাপনে বলা হয়, বাংলাদেশ সুপ্রিম কোর্টের সঙ্গে পরামর্শক্রমে জুডিসিয়াল সার্ভিসের বিচারকদের যুগ্ম …

বিস্তারিত পড়ুন

অক্সফোর্ড, হার্ভার্ড ও স্ট্যানফোর্ডের ডিগ্রি ২৭ বছরে

যুক্তরাষ্ট্রের বিখ্যাত ইয়েল ইউনিভার্সিটিতে আইন নিয়ে পড়ছেন জেমি বিটন। এটা তাঁর সপ্তম ডিগ্রি। নিউজিল্যান্ডের এই তরুণ তাঁর প্রথম দুটি ডিগ্রি নিয়েছেন হার্ভার্ড থেকে—ফলিত গণিতে স্নাতক আর অর্থনীতিতে স্নাতকোত্তর। সেখানে তাঁর থিসিস উপদেষ্টা ছিলেন যুক্তরাষ্ট্রের অর্থসচিব ল্যারি সামারস। এরপর স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয়ে শিক্ষাবিষয়ক এমবিএ ও মাস্টার্স করেন তিনি। লোকনীতির ওপরে ডিগ্রি নেন …

বিস্তারিত পড়ুন

প্রশ্ন ফাঁস, নজরদারিতে ৩ হোয়াটসঅ্যাপ গ্রুপ

নিজস্ব প্রতিবেদক।। চলতি এসএসসি পরীক্ষায় ম্যানুয়ালি ফাঁস হয়েছে প্রশ্নপত্র। এ ঘটনার সঙ্গে জড়িতের অভিযোগ পাওয়া গেছে কেন্দ্রের সচিব, শিক্ষক ও কর্মচারীদের বিরুদ্ধে। কয়েকজন প্রেস কর্মচারীও আছেন নজরদারিতে। ম্যানুয়ালি ছাড়াও এবার ৩টি চক্র হোয়াটসঅ্যাপ গ্রুপ খুলে প্রশ্নপত্র ফাঁস করেছে। শিক্ষার্থীদের কাছ থেকে হাতিয়ে নিয়েছে লাখ লাখ টাকা। আবার ভুয়া প্রশ্নপত্রও সরবরাহ …

বিস্তারিত পড়ুন

তোপের মুখে নেহা

নিজস্ব প্রতিবেদক।। ‘ম্যায়নে পায়েল হ্যায় ছনকাই’ গায়িকা ফাল্গুনী পাঠকের গাওয়া জনপ্রিয় গানটিরই রিমেক করা হয়েছে। তাতে ধনশ্রী বর্মার সঙ্গে কণ্ঠ দিয়েছেন বলিউডের জনপ্রিয় সংগীতশিল্পী নেহা কাক্কার। তাতেই চটেছেন ফাল্গুনী। সুযোগ থাকলে আইনি পদক্ষেপ নিতেন বলে জানিয়েছেন তিনি। সম্প্রতি গানটি প্রকাশ্যে আসে। তারপরেই নেটদুনিয়ায় ক্ষোভ প্রকাশ করেন অনেকেই। কেউ রিমেকের জন্য …

বিস্তারিত পড়ুন