অনলাইন ডেস্ক।। এসএসসি ও সমমান পরীক্ষার দ্বিতীয় দিনে বাংলা দ্বিতীয় পত্রে সারা দেশে ৩৩ হাজার ৪৭৯ পরীক্ষার্থী অনুপস্থিত ছিল। এর মধ্যে নয়টি সাধারণ শিক্ষা বোর্ডে ১৬ হাজার ৩২২, মাদ্রাসা শিক্ষা বোর্ডে ১০ হাজার ৮৬৯ এবং কারিগরি শিক্ষা বোর্ডে ৬ হাজার ২৮৮ জন। আর অসদুপায় অবলম্বনের দায়ে বহিষ্কার করা হয়েছে ৮১ …
বিস্তারিত পড়ুনDaily Archives: September 17, 2022
বাগেরহাটে প্রধান শিক্ষকের বিরুদ্ধে ৪০ লাখ আত্মসাতের অভিযোগে মামলা
মোঃ মোজাহিদুর রহমান।। বাগেরহাটে প্রধান শিক্ষকের বিরুদ্বে বিজ্ঞ অতিরিক্ত চীফ জুডিসিয়াল আদালতে মামলা দায়ের করেছে ক্ষতিগ্রস্থ পরিবার। মামলার অভিযোগ ও স্কুলের আভ্যন্তরীন অডিট রিপোটে জানাগেছে, বাগেরহাট সদরের কে,জে,এস,পি,ইউঃ স্কুল এ্যান্ড কলেজের প্রধান শিক্ষক আনন্দ কুমার পাল গত ২৭ আগস্ট ২০১৯ তারিখ নিয়োগ বহিভুত ভাবে সহকারী প্রধান শিক্ষক থাকা সত্তেও একজন …
বিস্তারিত পড়ুনপরীক্ষার হলে মোবাইল রাখায় ৪ শিক্ষক প্রত্যাহার
নিজস্ব প্রতিবেদক।। এসএসসি পরীক্ষার দ্বিতীয় দিনে শনিবার (১৭ সেপ্টেম্বর) পরীক্ষা কক্ষে মোবাইল নিয়ে প্রবেশ করার অভিযোগে ৪ শিক্ষককে দায়িত্ব থেকে প্রত্যাহার করা হয়েছে। কুমিল্লার বরুড়া উপজেলার বাতাইছড়ি উচ্চ বিদ্যালয় কেন্দ্রে এই ঘটনা ঘটে। জানা গেছে, শনিবার বাংলা দ্বিতীয় পত্রের পরীক্ষা চলছিল। এদিন বরুড়া উপজেলার বাতাইছড়ি উচ্চ বিদ্যালয় কেন্দ্রে নিষেধাজ্ঞা উপেক্ষা …
বিস্তারিত পড়ুনসাগরে লঘুচাপের আভাস,বাড়তে পারে বৃষ্টি
অনলাইন ডেস্ক।। রাজধানী ঢাকাসহ রাজশাহী, রংপুর, খুলনা ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং ময়মনসিংহ, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। শনিবার সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে এসব কথা জানান। …
বিস্তারিত পড়ুন১১ অক্টোবর থেকে জেলা-উপজেলায় শিশুদের টিকাদান : স্বাস্থ্য সচিব
করোনা প্রতিরোধে ৫-১১ বছরের শিশুদের জেলা-উপজেলা পর্যায়ে টিকাদান কর্মসূচি আগামী ১১ অক্টোবর থেকে শুরু হবে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্যসেবা বিভাগের সচিব ড. মো. আনোয়ার হোসেন হাওলাদার। শনিবার দুপুর ১২টায় রাজধানীর হোটেল রেডিসনে আয়োজিত ‘৫-১১ বছরের শিশুদের কোভিড-১৯ টিকা কার্যক্রমবিষয়ক জাতীয় অ্যাডভোকেসি ওয়ার্কশপ’ শীর্ষক অনুষ্ঠানে তিনি এসব কথা …
বিস্তারিত পড়ুন`শিক্ষা এখন অধিকার নয়, বাণিজ্য’
নিউজ ডেস্ক।। ‘তৎকালীন পাকিস্তান সরকারের গণবিরোধী শিক্ষানীতির প্রতিবাদে ও একটি গণমুখী শিক্ষানীতি প্রবর্তনের দাবিতে ১৯৬২ সালে ছাত্র-জনতার গণআন্দোলনের রক্তাক্ত স্মৃতিবিজড়িত দিন ১৭ সেপ্টেম্বর। সেদিন যে চেতনায় আন্দোলন হয়েছে, সে চেতনা আজও অধরা রয়ে গেছে। শিক্ষা এখন অধিকার নয়, বাণিজ্যে পরিণত হয়েছে।’ শনিবার ( ১৭ সেপ্টেম্বর) মহান শিক্ষা দিবস উপলক্ষে গণমাধ্যমে …
বিস্তারিত পড়ুনশিক্ষায় বেড়েছে সংখ্যা, মান বাড়েনি ৫০ বছরেও
স্বাধীনতার ৫০ বছরে শিক্ষার অনেক অগ্রগতি হয়েছে। সাক্ষরতার হার বেড়েছে, সারাদেশে শতভাগ শিক্ষার্থীর স্কুলে ভর্তি নিশ্চিত করা হয়েছে। স্কুল-কলেজ, মাদরাসা-কারিগরি ও সরকারি-বেসরকারি বিশ্ববিদ্যালয়ের সংখ্যা বেড়েছে। বর্তমানে সারাদেশে প্রায় চার কোটি শিক্ষার্থী পড়ালেখা করছে। বিশ্বের সঙ্গে সমন্বয় করে পাবলিক পরীক্ষা পদ্ধতি ও কারিকুলামে পরিবর্তন আনা হচ্ছে। চলতি বছর পাইলটিং শুরু হয়েছে। …
বিস্তারিত পড়ুন২৮ বছর একই গ্রেডে এটিইও, গ্রেড উন্নয়ন ও পদোন্নতি দাবি
নিউজ ডেস্ক।। প্রাথমিক শিক্ষাপ্রতিষ্ঠান ও এর শিক্ষকদের তত্ত্বাবধানের সার্বিক দায়িত্বে থাকা সহকারী উপজেলা/থানা শিক্ষা কর্মকর্তারা (এইউইও/এটিইও) ২৮ বছর ধরে চাকরি করছেন একই গ্রেডে। সীমিত করে দেওয়া হয়েছে তাদের পদোন্নতির সুযোগও। ফলে হতাশায় ভুগছেন ২ হাজার ৬০১ জন শিক্ষা কর্মকর্তা। এগুলোকে মানসম্মত প্রাথমিক শিক্ষা বাস্তবায়নে অন্তরায় বলেও মনে করছেন তারা। তাই …
বিস্তারিত পড়ুনশিশু অধিকার ও উন্নয়নে এসওএস শিশু পল্লীর ভূমিকা অনন্যঃ স্পিকার
অনলাইন ডেস্ক।। জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী বলেছেন, দেশের অনাথ, পরিবার বিচ্ছিন্ন শিশুদের কল্যাণ ও উন্নয়নে এসওএস শিশু পল্লী গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। শিশু উন্নয়নে বেসরকারি এ সংস্থাটির ভূমিকা অপরিসীম। তিনি বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্বাধীনতা-উত্তর যুদ্ধবিধ্বস্ত দেশ গড়ার প্রাক্কালে এসওএস শিশুপল্লীকে শিশুদের নিয়ে কাজ করার …
বিস্তারিত পড়ুনঘুমধুম কেন্দ্রের পরীক্ষা স্থানান্তরিত হয়ে কুতুপালং উচ্চ বিদ্যালয়ে
অনলাইন ডেস্ক।। সীমান্তে উত্তেজনার কারনে ঘুমধুম বিদ্যালয়টি বন্ধ রেখে পরীক্ষার কেন্দ্র স্থানান্তরের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বাংলা প্রথমপত্র পরীক্ষা ঐ কেন্দ্রে হলেও বাংলা দ্বিতীয় পত্রের জন্য কুতুপালং উচ্চ বিদ্যালয়ে নেওয়া হবে। শুক্রবার (১৬ সেপ্টেম্বর) রাতে চট্টগ্রাম শিক্ষা বোর্ড এ সিদ্ধান্ত নিয়েছে। শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক মুস্তফা কামরুল আখতার গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত …
বিস্তারিত পড়ুন
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল