স্পোর্টস ডেস্ক।।
সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে দুই ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের প্রথম খেলায় টস হেরে ব্যাটিংয়ে বাংলাদেশ।
দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে খেলাটি অনুষ্ঠিত হচ্ছে।
বাংলাদেশের এ সফরে মূল উদ্দেশ্য ছিল বিশ্বকাপের আগে চার-পাঁচ দিনের একটি অনুশীলন ক্যাম্প। নিজেদের খরচে অনুশীলন ক্যাম্প করতে কয়েক কোটি টাকা লেগে যেত বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি)।
কিন্তু আমিরাতের ক্রিকেট বোর্ড প্রস্তাব দেয় সিরিজ আয়োজনের। তাদের প্রস্তাবে রাজি হয়ে যায় বিসিবি। সিরিজ আয়োজন করায় টাকা খরচ থেকে বেঁচে গেল বাংলাদেশ। সঙ্গে আন্তর্জাতিক ম্যাচ দিয়ে প্রস্তুতি সেরে নেওয়ার সুযোগও এলো।
বাংলাদেশ: সাব্বির রহমান রুম্মন, মেহেদি হাসান মিরাজ, আফিফ হোসেন, লিটন দাস, নুরুল হাসান সোহান, মোসাদ্দেক হোসেন সৈকত, ইয়াসির আলী, নাসুম আহমেদ, মোহাম্মদ সাইফউদ্দিন, মোস্তাফিজুর রহমান ও শরিফুল ইসলাম।
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
