নিজস্ব প্রতিবেদক।।
‘ম্যায়নে পায়েল হ্যায় ছনকাই’ গায়িকা ফাল্গুনী পাঠকের গাওয়া জনপ্রিয় গানটিরই রিমেক করা হয়েছে। তাতে ধনশ্রী বর্মার সঙ্গে কণ্ঠ দিয়েছেন বলিউডের জনপ্রিয় সংগীতশিল্পী নেহা কাক্কার। তাতেই চটেছেন ফাল্গুনী। সুযোগ থাকলে আইনি পদক্ষেপ নিতেন বলে জানিয়েছেন তিনি। সম্প্রতি গানটি প্রকাশ্যে আসে। তারপরেই নেটদুনিয়ায় ক্ষোভ প্রকাশ করেন অনেকেই। কেউ রিমেকের জন্য ধন্যবাদ জানিয়েছেন। আবার কেউ নিন্দাও জানিয়েছেন। অনেকে লিখেছেন, এভাবে ছোটবেলার স্মৃতিকে যেন নষ্ট করা না হয়।
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
