Daily Archives: July 18, 2022

ব্রিটেনের তাপমাত্রা ১০০ বছরের সব রেকর্ড ভাঙছে

তীব্র তাপপ্রবাহে বিপর্যস্ত হয়ে পড়েছে ইউরোপ। ব্রিটেনের ইতিহাসে এই প্রথম তাপপ্রবাহের কারণে ‘রেড এলার্ট’ বা লাল সতর্কতা জারি করা হয়েছে। দেশটিতে সোম ও মঙ্গলবারের তাপমাত্রা ১০০ বছরের সব রেকর্ড ভেঙে ৪০ ডিগ্রি সেলসিয়াস ছাড়িযে যাবে বলে পূর্বাভাসে বলা হচ্ছে। লন্ডনসহ ইংল্যান্ডের মধ্য ও দক্ষিণাঞ্চলে মঙ্গলবার তাপমাত্রা কোথাও কোথাও ৪১ ডিগ্রি …

বিস্তারিত পড়ুন

১ ঘন্টা পরীক্ষামূলক লোডশেডিং আগামীকাল থেকে

অনলাইন ডেস্ক।। বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপু বলেছেন, আগামীকাল থেকে সারাদেশে এক ঘণ্টা লোডশেডিং দেওয়া হবে। এক সপ্তাহ পরীক্ষামূলক দেওয়ার পর পরবর্তীতে এটি বাড়ানো হবে। সোমবার (১৮ জুলাই) বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ে সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য জানান। তিনি বলেন, শিল্পে লোডশেডিং বা রেশনিং …

বিস্তারিত পড়ুন

২৪ জুলাইয়ের মধ্যে বই পাবে ক্ষতিগ্রস্ত সকল পরীক্ষার্থী

অনলাইন ডেস্ক।। শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি এমপি বলেছেন, সাম্প্রতিক বন্যায় সিলেট অঞ্চলে যেসব শিক্ষার্থীর বই নষ্ট হয়ে গেছে বা হারিয়ে গেছে, তাদের হাতে চলতি মাসের ২৪ তারিখের মধ্যে বই পৌঁছে দেওয়া হবে। সোমবার (১৮ জুলাই) সিলেট সার্কিট হাউজে শিক্ষা বিভাগের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় এ কথা জানান শিক্ষামন্ত্রী। শিক্ষামন্ত্রী বলেন, …

বিস্তারিত পড়ুন

অফিস সময় কমানোর প্রস্তাব আসেনি প্রধান মন্ত্রীর কাছে

অনলাইন ডেস্ক।। বিদ্যুৎ সাশ্রয়ের লক্ষ্যে অফিসসূচি সকাল ৯টা থেকে বিকাল ৩টা করার প্রস্তাব নিয়ে আলোচনা চলছে। তবে এ প্রস্তাব এখনো পর্যন্ত প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে পৌঁছেনি। এমনটিই জানালেন জনপ্রশাসন সচিব আলী আজম। সোমবার দুপুরে তিনি  এ তথ্য জানান।এ র আগে প্রধানমন্ত্রীর কার্যালয়ে বিদ্যুৎ ও জ্বালানি নিয়ে উচ্চপর্যায়ের একটি বৈঠক হয়। …

বিস্তারিত পড়ুন

মসজিদে এসি ব্যবহার বন্ধ রাখার নির্দেশ

অনলাইন ডেস্ক।। ডলারের রিজার্ভ নিরাপদ রাখতে ডিজেলভিত্তিক বিদ্যুৎকেন্দ্র বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। যে কারণে ১০৮০ মেগাওয়াট বিদ্যুৎ ঘাটতিতে পড়তে যাচ্ছে বাংলাদেশ। আর সেই ঘাটতি পোষাতে মসজিদগুলোর এসি বন্ধ রাখার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রীর বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদবিষয়ক উপদেষ্টা ড. তৌফিক-ই-ইলাহী চৌধুরী। বর্তমান পরিস্থিতিকে যুদ্ধাবস্থার সঙ্গে তুলনা করে জ্বালানি উপদেষ্টা বলেন, …

বিস্তারিত পড়ুন

অবস্থান কর্মসূচী পালনে রেলস্টেশনের ভিতরে ঢুকতে পারেনি শিক্ষার্থীরা

অনলাইন ডেস্ক।। বাংলাদেশ রেলওয়ের অব্যবস্থাপনার প্রতিবাদে অবস্থান কর্মসূচি পালনের জন্য চট্টগ্রাম রেলস্টেশনে ঢুকতে পারেননি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। কর্মসূচির দ্বিতীয় দিনে রেলওয়ে কর্তৃপক্ষ তাঁদের স্টেশনে ঢুকতে বাধা দেয়। আজ সোমবার বেলা সাড়ে ১১টায় এ ঘটনা ঘটে। কর্তৃপক্ষের বাধার পর চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ৯ শিক্ষার্থী রেলস্টেশনের মূল ফটকের সামনে অবস্থান নেন। গত মাসে অনলাইনে …

বিস্তারিত পড়ুন

সারাদেশে এলাকাভিত্তিক লোডশেডিং কাল থেকে

অনলাইন ডেস্ক।। বিদ্যুৎ–সংকট মোকাবিলায় দেশজুড়ে এলাকাভিত্তিক লোডশেডিংয়ের সিদ্ধান্ত নিয়েছে সরকার। এ লোডশেডিং হতে পারে দুই ঘণ্টা পর্যন্ত। আর এখন থেকে সপ্তাহে এক দিন বন্ধ থাকবে পেট্রলপাম্প। খরচ সাশ্রয়ের জন্য ডিজেলভিত্তিক বিদ্যুৎকেন্দ্রের উৎপাদন আপাতত স্থগিতের সিদ্ধান্তও নিয়েছে সরকার। আজ সোমবার এ কথা বলেছেন প্রধানমন্ত্রীর বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদবিষয়ক উপদেষ্টা তৌফিক–ই–এলাহী …

বিস্তারিত পড়ুন

শিক্ষক নির্যাতনের ঘটনায় বিচারিক অনুসন্ধানের নির্দেশ দিয়েছেন উচ্চ আদালত

অনলাইন ডেস্ক।। নড়াইলের মির্জাপুর ইউনাইটেড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ স্বপন কুমার বিশ্বাসকে লাঞ্ছিত করার (গলায় জুতার মালা পরানো) ঘটনা রোধে বিবাদী ব্যক্তিদের অবহেলার বিষয়ে বিচারিক অনুসন্ধান করতে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। নড়াইলের চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটকে ওই বিষয়ে অনুসন্ধান করে ছয় সপ্তাহের মধ্যে আদালতে প্রতিবেদন দিতে বলা হয়েছে। এক রিটের প্রাথমিক শুনানি নিয়ে …

বিস্তারিত পড়ুন

সেই শিশুর খরচ রাষ্ট্রকে বহন করতে রিট

ময়মনসিংহের ত্রিশালে সড়ক দুর্ঘটনায় অলৌকিকভাবে বেঁচে যাওয়া শিশুর যাবতীয় খরচ ১৮ বছর পর্যন্ত রাষ্ট্রকে বহনের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট দায়ের করা হয়েছে। রিটে শিশুর যাবতীয় খরচ বহন ও তার পরিবারকে ক্ষতিপূরণ দেওয়ার বিষয়ে একটি কমিটি গঠনের নির্দেশনা চাওয়া হয়েছে। সোমবার (১৮ জুলাই) হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় ব্যারিস্টার সৈয়দ মাহসিব হোসাইন জনস্বার্থে …

বিস্তারিত পড়ুন

ঢাবিতে ছাত্রদলের বিক্ষোভ

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে নিয়ে কটূক্তির প্রতিবাদে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল করেছে ছাত্রদল। সোমবার (১৮ জুলাই) সকাল সোয়া ১০টায় মিছিলটি কেন্দ্রীয় শহীদ মিনার থেকে শুরু হয়ে বিশ্ববিদ্যালয়ের শিববাড়ি মোড় হয়ে বকশীবাজারে গিয়ে শেষ হয়। বিক্ষোভ মিছিলের আয়োজন করে ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদল। ছাত্রদলের নেতাকর্মীরা অভিযোগ করে বলেন, গতকাল …

বিস্তারিত পড়ুন