এইমাত্র পাওয়া

অবস্থান কর্মসূচী পালনে রেলস্টেশনের ভিতরে ঢুকতে পারেনি শিক্ষার্থীরা

আজ সকালে ৯ শিক্ষার্থী অবস্থান নেওয়ার জন্য চট্টগ্রাম রেলস্টেশনে যান। তাঁরা হলেন যোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের প্রথম বর্ষের জিকো চাকমা ও মো. মুজাহিদদুজ্জামান, একই বিভাগের তৃতীয় বর্ষের ছাত্র মাহবুব হাসান, মোহাম্মদ মাসুদ, মোহাম্মদ মাহিন, চতুর্থ বর্ষের কাজী আশিকুর রহমান, আকবর আলী এবং ক্রিমিনোলজি অ্যান্ড পুলিশ সায়েন্স বিভাগের চতুর্থ বর্ষের মোহাম্মদ তৌফিক ও দর্শন বিভাগের স্নাতকোত্তরের শিক্ষার্থী ফজলে রাব্বি।

চট্টগ্রাম রেলস্টেশনে অবস্থান নেওয়া শিক্ষার্থী কাজী আশিকুর রহমান  বলেন, আজ বেলা সাড়ে ১১টার দিকে তাঁরা ৯ জন অবস্থান নেওয়ার জন্য স্টেশনে আসেন। কিন্তু স্টেশনের নিরাপত্তারক্ষীরা তাঁদের ভেতরে ঢুকতে বাধা দেন। কারণ জানতে চাইলে তাঁরা বলেন, ওপরের (ঊর্ধ্বতন কর্মকর্তার) নিষেধ আছে।

নিরাপত্তারক্ষীর বাধায় ভেতরে ঢুকতে না পেরে তাঁরা স্টেশনের সামনে মূল ফটকে অবস্থান করছেন। দাবি না মানা পর্যন্ত পিছু হাঁটবেন না বলে জানান শিক্ষার্থীরা।

বাংলাদেশ রেলওয়ে পূর্বাঞ্চলের মহাব্যবস্থাপক মো. জাহাঙ্গীর আলমের দাবি, যাত্রীদের যাতে হয়রানি হতে না হয়, তাই শিক্ষার্থীদের স্টেশনে ঢুকতে দেওয়া হয়নি। তিনি বলেন, স্টেশনের ভেতরে অবস্থান করলে যাত্রীদের ভোগান্তি হবে। এ ছাড়া তাঁরা (শিক্ষার্থীরা) যে ছয় দফা দাবি জানিয়েছেন, তা এক রাতে পূরণ করা সম্ভব নয়। এর জন্য সময় প্রয়োজন। তাঁদের গতকাল লিখিত দিতে বলা হয়েছিল। কিন্তু তাঁরা দেননি। লিখিত দিলে তিনি রেলমন্ত্রী নুরুল ইসলামকে পাঠাবেন।


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.