Daily Archives: July 15, 2022

শেখ হাসিনার নেতৃত্বে ডিজিটাল বাংলাদেশ প্রতিষ্ঠিত হয়েছে : পলক

নিজস্ব প্রতিবেদক।। তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ বলেছেন, প্রান্তিক অঞ্চলে কৃষকদের জীবনমান উন্নয়নের লক্ষ্যে সরকার দেশের প্রথম ডিজিটাল ভিলেজ সেন্টার নির্মাণ করেছে। তিনি বলেন, এই সেন্টারের প্রথম কাজ হবে কৃষক ও উৎপাদিত পণ্যের সঙ্গে ক্রেতাদের সম্পর্ক তৈরি করা। পাশাপাশি অনলাইনের মাধ্যমে কৃষি বিষয়ক তথ্য প্রদান, ফসলের রোগবালাই প্রতিরোধ, …

বিস্তারিত পড়ুন

কৃষি গুচ্ছ ভর্তি পরীক্ষার বিজ্ঞপ্তি প্রকাশ

নিজস্ব প্রতিবেদক।। দেশের ৮টি কৃষি বিশ্ববিদ্যালয়ের সমন্বিত ভর্তি পরীক্ষার বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। আগামী রবিবার (১৭ জুলাই) থেকে ভর্তি আবেদন শুরু হবে। আবেদন ফি নির্ধারণ করা হয়েছে ১২০০ টাকা। বৃহস্পতিবার (১৪ জুলাই) কৃষি গুচ্ছ কেন্দ্রীয় ভর্তি কমিটির সভাপতি ও শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. শহীদুর রশীদ ভূঁইয়া স্বাক্ষরিত …

বিস্তারিত পড়ুন

শুরু হয়েছে ঢাবির প্রযুক্তি ইউনিটের ভর্তি আবেদন

নিজস্ব প্রতিবেদক।। শুরু হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি অনুষদের অন্তর্গত ‘প্রযুক্তি ইউনিট’-এর ২০২১-২০২২ শিক্ষাবর্ষে ১ম বর্ষ বিএসসি (ইঞ্জিনিয়ারিং) শ্রেণির ভর্তি আবেদন। যা শুক্রবার (১৫ জুলাই) থেকে আগামী ৮ আগস্ট পর্যন্ত চলবে। এ বছর আবেদন ফি নির্ধারণ করা হয়েছে ৭০০ টাকা। ভর্তিচ্ছু আবেদনকারীদের মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক বা সমমান …

বিস্তারিত পড়ুন

গোপালগঞ্জ জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক বহিষ্কার, শহরে আনন্দ মি‌ছিল

নিজস্ব প্রতিবেদক।। শৃঙ্খলা পরিপন্থী কার্যাকলাপে জড়িত থাকার দায়ে গোপালগঞ্জ জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আতাউর রহমান পিয়ালকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। এ ঘটনায় দলের সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে ছাত্রলীগের অপর অংশ গোপালগঞ্জ শহরে আনন্দ মি‌ছিল করেছে। গত ১৪ জুলাই বাংলাদেশ ছাত্রলীগের সভাপতি আল-নাহিয়ান খান জয় ও সাধারন সম্পাদক লেখক ভট্টাচায্য স্বাক্ষরিত …

বিস্তারিত পড়ুন

যশোরে শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে মোবাইল ফোন ব্যবহার নিষিদ্ধ

নিজস্ব প্রতিবেদক।। যশোরের প্রাথমিক থেকে শুরু করে দ্বাদশ শ্রেণি পর্যন্ত শিক্ষার্থীরা শিক্ষাপ্রতিষ্ঠানে মোবাইল ব্যবহার করতে পারবে না। বৃহস্পতিবার জেলা প্রশাসকের সভাকক্ষে মাসিক আইনশৃঙ্খলা কমিটির সভায় একথা কথা জানান জেলা প্রশাসক (ডিসি) তমিজুল ইসলাম খান। তিনি বলেন, শিক্ষাগুরুর মর্যাদা যেন ভুলতে বসেছে বর্তমান প্রজন্ম। তাই কিছুদিন পরপর শোনা যাচ্ছে শিক্ষার্থীর হাতে …

বিস্তারিত পড়ুন

মুক্তিযোদ্ধাদের ডিজিটাল সনদ বিতরণ ১৮ জুলাই থেকে

নিজস্ব প্রতিবেদক।। ১২ ধরনের বারকোড দিয়ে মুক্তিযোদ্ধাদের ডিজিটাল সার্টিফিকেট ছাপানো শেষ হয়েছে। ১৮ জুলাই থেকে মুক্তিযোদ্ধাদের ডিজিটাল এই সনদ বিতরণ করা হবে। শুক্রবার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে আয়োজিত বাংলাদেশ মুক্তিযোদ্ধা নৌ-কমান্ডো অ্যাসোসিয়েশনের ত্রি-বার্ষিক সম্মেলনে এ কথা জানিয়েছেন মুক্তিযুদ্ধ বিষয়কমন্ত্রী আ ক ম মোজাম্মেল হক। মুক্তিযুদ্ধ বিষয়কমন্ত্রী বলেন, জাতির লাভের জন্য মুক্তিযোদ্ধাদের …

বিস্তারিত পড়ুন

ঢাবির ৭ কলেজে ভর্তির আবেদন শুরু

নিউজ ডেস্ক।। ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত সরকারি সাত কলেজের ২০২১-২২ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ভর্তি পরীক্ষার আবেদন শুক্রবার থেকে শুরু হয়েছে। অনলাইনে ভর্তির আবেদন চলবে ৩১ জুলাই পর্যন্ত। ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে আজ এসব কথা জানানো হয়।

বিস্তারিত পড়ুন

করোনায় আরও ২ জনের মৃত্যু

দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাস ধরা পড়েছে আরও ১০৫১ জনের শরীরে। এই সময়ে ভাইরাসটিতে মৃত্যু হয়েছে ২ জনের। শুক্রবার স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, শুক্রবার সকাল পর্যন্ত ২৪ ঘণ্টায় ৯ হাজার ১০০টি নমুনা পরীক্ষা করে ১ হাজার ৫১ জনের শরীরে করোনা ধরা …

বিস্তারিত পড়ুন

১২ আগষ্ট থেকে শুরু ৭ কলেজের ভর্তি পরীক্ষা

অনলাইন ডেস্ক।। ঢাকা বিশ্ববিদ্যালয়ে অধিভুক্ত সরকারি সাত কলেজে ২০২১-২০২২ শিক্ষাবর্ষের ১ম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণিতে ভর্তি পরীক্ষা আগামী ১২ আগস্ট থেকে শুরু হবে।  শুক্রবার (১৫ জুলাই) ঢাকা বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ বিভাগ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে জানানো হয়, আগামী ১২ আগস্ট শুক্রবার বিজ্ঞান ইউনিট, ১৯ আগস্ট …

বিস্তারিত পড়ুন

সেলফি তোলতে গিয়ে নিখোঁজ বুয়েট শিক্ষার্থীর লাশ উদ্ধার

অনলাইন ডেস্ক।। ঢাকার দোহারের মৈনট ঘাট এলাকায় পদ্মা নদীতে নিখোঁজ বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) শিক্ষার্থী তারিকুজ্জামান সানির (২৬) লাশ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস। বন্ধুদের সঙ্গে ঘুরতে এসে বৃহস্পতিবার (১৪ জুলাই) রাত সাড়ে ৮টার দিকে সেলফি তুলতে গিয়ে পদ্মা নদীতে নিখোঁজ হন তিনি। নিখোঁজের প্রায় ১৪ ঘণ্টা পর শুক্রবার (১৫ জুলাই) …

বিস্তারিত পড়ুন