এইমাত্র পাওয়া

শিক্ষক নির্যাতনের ঘটনায় বিচারিক অনুসন্ধানের নির্দেশ দিয়েছেন উচ্চ আদালত

আদালতে রিটের পক্ষে শুনানিতে ছিলেন আইনজীবী জেড আই খান পান্না, অনীক আর হক ও মো. শাহীনুজ্জামান। রাষ্ট্রপক্ষে শুনানিতে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল সমরেন্দ্র নাথ বিশ্বাস ও সহকারী অ্যাটর্নি জেনারেল আবুল কালাম খান।

পরে আইনজীবী অনীক আর হক প্রথম আলোকে বলেন, স্বপন কুমার বিশ্বাসকে প্রয়োজনীয় চিকিৎসা এবং তিনিসহ তাঁর পরিবারের সুরক্ষা নিশ্চিত করতেও নির্দেশ দেওয়া হয়েছে। প্রতিবেদন দাখিলের পর আগামী ১৭ অক্টোবর বিষয়টি আদালতে উপস্থাপন করা হবে।

রুলে নড়াইলে ভারপ্রাপ্ত অধ্যক্ষের ওই ঘটনাসহ বিভিন্ন স্থানে পুলিশ ও জেলা প্রশাসনের উপস্থিতিতে ‘জনতার বিচার’ বন্ধে এবং লাঞ্ছনার শিকার সংশ্লিষ্ট ব্যক্তিদের সুরক্ষায় বিবাদী ব্যক্তিদের ব্যর্থতা—নিষ্ক্রিয়তা কেন আইনগত কর্তৃত্ব বহির্ভূত ঘোষণা করা হবে না, তা জানতে চাওয়া হয়েছে।

স্বরাষ্ট্র মন্ত্রনালয়ের জননিরাপত্তা বিভাগের সচিব, পুলিশের মহাপরিদর্শক, নড়াইলের জেলা প্রশাসক, পুলিশ সুপার, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাসহ বিবাদী ব্যক্তিদের রুলের জবাব দিতে বলা হয়েছে।

প্রসঙ্গত, ভারতের ক্ষমতাসীন দল বিজেপির সাময়িক বহিষ্কৃত মুখপাত্র নূপুর শর্মার ছবি দিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে নড়াইল সদরের এক কলেজছাত্রের পোস্টকে কেন্দ্র করে তৈরি হওয়া উত্তেজনাকর পরিস্থিতিতে গত ১৮ জুন কলেজের অধ্যক্ষের গলায় জুতার মালা পড়িয়ে দেওয়া হয়।


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.