নিজস্ব প্রতিবেদক।।
শৃঙ্খলা পরিপন্থী কার্যাকলাপে জড়িত থাকার দায়ে গোপালগঞ্জ জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আতাউর রহমান পিয়ালকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। এ ঘটনায় দলের সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে ছাত্রলীগের অপর অংশ গোপালগঞ্জ শহরে আনন্দ মিছিল করেছে।
গত ১৪ জুলাই বাংলাদেশ ছাত্রলীগের সভাপতি আল-নাহিয়ান খান জয় ও সাধারন সম্পাদক লেখক ভট্টাচায্য স্বাক্ষরিত এক পত্রে এ তথ্য জানা গেছে।
পত্রে উল্লেখ করা হয়েছে, ‘বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় সংসদের এক সিদ্ধান্ত মোতাবেক জানানো যাচ্ছে যে, শৃঙ্খলা পরিপন্থী কার্যাকলাপে জড়িত থাকায় আতাউর রহমান পিয়ালকে বাংলাদেশ ছাত্রলীগ থেকে বহিষ্কার করা হলো।’
তাকে বহিষ্কার করায় প্রধানমন্ত্রীকে স্বাগত ও ধন্যবাদ জানিয়ে জেলা শহরের আনন্দ মিছিল করে জেলা ছাত্রলীগের একাংশ। মিছিলটি জেলা শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পোস্ট অফিস মোড়ে গিয়ে শেষ হয়। মিছিলে ছাত্রলীগের বর্তমান ও সাবেক নেতাকর্মীরা অংশ নেয়।
জেলা ছাত্রলীগের সভাপতি নিউটন মোল্লার সাথে মুঠোফোনে কথা হলে তিনি জানান, কেন্দ্রীয় ছাত্রলীগের প্যাডে এমন একটি সংবাদ স্যোসাল মিডিয়ায় ঘুরপাক খাচ্ছে। আমি বহিষ্কারের বিষয়টি নিশ্চিত হয়েছি। একটি মারামারির ঘটনায় তাকে বহিষ্কার করা হয়েছে বলে শুনেছি।
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
